বিমানে পেজার-ওয়াকিটকি নিষিদ্ধ করলো ইরান

আপডেট : ১৩ অক্টোবর ২০২৪, ০৪:১৬ পিএম

উড়োজাহাজে যোগাযোগযন্ত্র পেজার ও ওয়াকিটকি নিষিদ্ধ করেছে ইরান। শনিবার স্থানীয় গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়।

লেবাননে পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণে কমপক্ষে ৩৯ জনের প্রাণহানির ঘটনার তিন সপ্তাহ পর ইরান এ সিদ্ধান্ত নিলো। বিস্ফোরণের ঘটনার জন্য ইসরাইলকে দায়ী করা হয়েছে।

ইরানের বেসামরিক বিমান সংস্থার মুখপাত্র জাফর ইয়াজেরলোর উদ্ধৃতি দিয়ে দেশটির বার্তা সংস্থা ইসনার প্রতিবেদনে বলা হয়, মোবাইল ছাড়া যেকোনো ধরনের ইলেকট্রনিক যোগাযোগযন্ত্র নিয়ে উড়োজাহাজে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

চলতি মাসের শুরুতে দুবাইভিত্তিক এয়ারলাইন এমিরেটস তাদের বিমানে পেজার ও ওয়াকিটকি নিষিদ্ধ করেছে।

সাম্প্রতিক সপ্তাহে একাধিক উড়োজাহাজ সংস্থা ইরানে ফ্লাইট স্থগিত রেখেছে। ১ অক্টোবর ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এরপর ঝুঁকি এড়াতে এমন সিদ্ধান্ত নেয় বিভিন্ন উড়োজাহাজ সংস্থা।

গত ১ অক্টোবর ইসরাইলের অভ্যন্তরে প্রায় ২০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এর বদলা হিসেবে ইরানকে চরম পরিণতি ভোগের হুঁশিয়ারি দিয়ে আসছে ইসরাইল।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের মন্ত্রীরা হুমকি দিচ্ছেন, ইরানে হামলা হবে মারাত্মক এবং শোচনীয় পর্যায়ের।

ইসরাইলের পাল্টা হামলা ঠেকাতে প্রস্তুতি নিচ্ছে তেহরানও। পেজার এবং ওয়াকিটকি বহনে নিষেধাজ্ঞা তারই অংশ বলে ভাবা হচ্ছে।

গত মাসে লেবাননে হিজবুল্লাহর সদস্যদের ব্যবহৃত পেজার এবং ওয়াকিটকি বিস্ফোরিত হয়। এতে অন্তত ৩৯ জন নিহতের পাশাপাশি লেবাননে নিয়োজিত ইরানের রাষ্ট্রদূত মোজতবা আমানিসহ প্রায় তিন হাজার জন আহত হন।

একাত্তর/আরএ
পাকিস্তানে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের সংবাদ সংগ্রহের ওপর নতুন করে কঠোর বিধিনিষেধ জারি করেছে দেশটির সরকার। সরকারের এই বিতর্কিত পদক্ষেপে বিশ্বজুড়ে গণমাধ্যম সংস্থা এবং দেশীয় সাংবাদিকদের মধ্যে তীব্র...
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে একটি যাত্রীবাহী উড়োজাহাজের সঙ্গে ফায়ার সার্ভিসের ট্রাকের ভয়াবহ সংঘর্ষে দুই পাইলট নিহত হয়েছেন। রোববার (২২ মার্চ) স্থানীয় সময় রাত ১১টা ৩৮ মিনিটে...
কূটনৈতিক বিরোধকে কেন্দ্র করে জাপানিজ সামুদ্রিক খাবার আমদানি নিষিদ্ধ করা হয়েছে বলে জানিয়েছে চীন। গত বুধবার একথা জানায় দেশটির গণমাধ্যম।
শেষ পর্যন্ত মার্কিন সংবাদ ও গণমাধ্যমের আশঙ্কাই সত্যি হতে যাচ্ছে। ভেনেজুয়ালায় আক্রমণের প্রস্তুতি নিতে শুরু করেছে যুক্তরাষ্ট্র। লাতিন আমেরিকার দেশটিতে বিভিন্ন মাদক কেন্দ্র ধ্বংস করতে যুক্তরাষ্ট্র...
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর