যাত্রীবাহী উড়োজাহাজ ও ট্রাকের সংঘর্ষ, দুই পাইলট নিহত

আপডেট : ২৩ মার্চ ২০২৬, ০৩:০০ পিএম

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে একটি যাত্রীবাহী উড়োজাহাজের সঙ্গে ফায়ার সার্ভিসের ট্রাকের ভয়াবহ সংঘর্ষে দুই পাইলট নিহত হয়েছেন। রোববার (২২ মার্চ) স্থানীয় সময় রাত ১১টা ৩৮ মিনিটে বিমানবন্দরের চার নম্বর রানওয়েতে এ দুর্ঘটনা ঘটে। এতে উড়োজাহাজের পাইলট ও সহ-পাইলট প্রাণ হারান এবং দুই দমকলকর্মী গুরুতর আহত হন। খবর এনডিটিভির।

মার্কিন সংবাদমাধ্যম এনবিসি ও স্কাই নিউজের প্রতিবেদন অনুযায়ী, মন্ট্রিয়ল থেকে আসা এয়ার কানাডা এক্সপ্রেসের একটি বোম্বার্ডিয়ার সিআরজে-৯০০ জেট বিমান অবতরণের পর গেটের দিকে যাওয়ার সময় রানওয়েতে পোর্ট অথরিটি পুলিশের একটি ফায়ার ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। ফ্লাইটরাডার২৪ জানিয়েছে, বিমানটি তখন ঘণ্টায় প্রায় ৩৯ কিলোমিটার গতিতে চলছিলো।

জানা গেছে, ওই সময় ইউনাইটেড এয়ারলাইন্সের অন্য একটি উড়োজাহাজ জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিলো। সেই উড়োজাহাজের সহায়তা দিতে যাওয়ার জন্য ফায়ার ট্রাকটিকে চার নম্বর রানওয়ে পার হওয়ার অনুমতি দেওয়া হয়েছিলো। ওই সময় প্রবল ঝড়ো আবহাওয়া বিরাজ করছিলো।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া যাচাইবিহীন ফুটেজে দেখা গেছে, সংঘর্ষে বিমানটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে এবং সেটি একপাশে কাত হয়ে আছে। ৭২ জন যাত্রী ও চারজন ক্রুসহ বিমানটিতে থাকা আরোহীদের দ্রুত সরিয়ে নেওয়া হয়। নিউইয়র্ক পোস্টের তথ্যমতে, আরোহীদের মধ্যে একদল অর্থোডক্স ইহুদি ছিলেন।

আহত দুই দমকলকর্মীর হাত-পা ভেঙে গেছে এবং তারা বর্তমানে হাসপাতালে স্থিতিশীল অবস্থায় চিকিৎসাধীন। উদ্ধার অভিযান চলাকালে বিমানবন্দরের সাধারণ কার্যক্রম স্থবির হয়ে পড়ে।

মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এই ঘটনার পর লাগার্ডিয়া বিমানবন্দরে ‘গ্রাউন্ড স্টপ’ জারি করেছে, যার ফলে সব ধরনের বিমান চলাচল বন্ধ রয়েছে। আগত বিমানগুলোকে অন্য বিমানবন্দরে ঘুরিয়ে দেওয়া হয়েছে অথবা তাদের উৎসস্থলে ফেরত পাঠানো হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, জরুরি অবস্থার কারণে এই অচলাবস্থা আরও দীর্ঘ হতে পারে।

আঞ্চলিক বিমান সংস্থা জ্যাজ এয়ারলাইন্স পরিচালিত এই বিমান দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে নিয়ন্ত্রক সংস্থাগুলো।

একাত্তর/এসি
দুবাই থেকে ইসরাইলের তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি যাত্রীবাহী বিমানে মাঝআকাশে ককপিটের ভেতরে দুই পাইলটের মধ্যে নজিরবিহীন ও রক্তক্ষয়ী মারামারির ঘটনা ঘটেছে! এই সহিংস গোলযোগের কারণে বিমানটি নিয়ন্ত্রণ...
বাংলাদেশ ও তুরস্কের পক্ষ থেকে যৌথভাবে মোট ১১১টি বোয়িং উড়োজাহাজ কেনার পাশাপাশি আরও ৫০টি বিমান কেনার বিকল্প সুযোগ রাখার এই বিশাল চুক্তিকে কেন্দ্র করে নিজ সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে...
আকাশপথে দ্রুত যোগাযোগের দুনিয়ায় এক অবিশ্বাস্য বিপ্লব আনতে চলেছে চীন! শব্দের গতির চেয়ে দ্বিগুণেরও বেশি বেগে ছুটতে সক্ষম নতুন এক সুপারসনিক যাত্রীবাহী বিমান নির্মাণের পথে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে...
ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বৃহস্পতিবার লন্ডন গ্যাটউইকের উদ্দেশ্যে রওনা হওয়া এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী উড়োজাহাজ উড্ডয়নের কিছুক্ষণ পরেই বিধ্বস্ত হয়ে ২৪১ জনের...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর