কমলার প্রচারে নাম লেখালেন এ আর রহমান

আপডেট : ১৩ অক্টোবর ২০২৪, ০৬:০৮ পিএম

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক প্রার্থী কমলা হ্যারিসের সমর্থনে প্রায় ৩০ মিনিটের ভিডিও রেকর্ড করেছেন ভারতের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংগীত শিল্পী এ আর রহমান। 

রোববার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত ৮টায় এশিয়ান-আমেরিকান অ্যান্ড প্যাসিফিক আইল্যান্ডার্স এএপিআই ভিক্টরি ফান্ডের ইউটিউব চ্যানেলে এ আয়োজন প্রচারিত হবে। 

এএপিআই ভিক্টরি ফান্ডের পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, এই আয়োজনে এ আর রাহমানের জনপ্রিয় কিছু গান থাকছে। 

সেই সঙ্গে থাকছে ডেমোক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট কমলা হ্যারিসের প্রচারের পক্ষে এবং এএপিআই সম্প্রদায়ের মানুষদের প্রতি কমলার প্রতিশ্রুতি নিয়ে কিছু বার্তা। 

ভারতীয়–আফ্রিকান বংশোদ্ভূত কমলা যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট। এ আর রহমানের এই পদক্ষেপটির মাধ্যমে ৫ নভেম্বরের নির্বাচনের আগে হ্যারিসের গ্রহণযোগ্যতা বাড়বে বলে প্রত্যাশা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী এবং প্রথম নারী প্রেসিডেন্ট হওয়ার লক্ষ্যে রিপাবলিকান প্রার্থী ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে লড়ছেন তিনি। 

৩০ মিনিটের সংগীতায়োজনের ভিডিও রেকর্ড করার মধ্য দিয়ে এ আর রহমান হলেন দক্ষিণ এশিয়ার প্রথম কোনো আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত শিল্পী, যিনি কমলার প্রতি সরাসরি সমর্থন জানালেন।

এএপিআই প্রধান শেখর নরসিমহান বলেন, এই সংগীতায়োজনের মধ্য দিয়ে ৫৭ বছর বয়সী এ আর রহমান যুক্তরাষ্ট্রের প্রগতিশীল ও প্রতিনিধিত্বের পক্ষে দাঁড়ানো নেতা ও শিল্পীদের কাতারে নিজেকে যুক্ত করেছেন।

এআরএস
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
ইরানের অস্ত্র সক্ষমতা ব্যাপকভাবে হ্রাস পাওয়ার বিষয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব ও দাবিকে প্রত্যাখ্যান করেছেন ইসলামিক রেভল্যুশন গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার...
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর