এবার কক্ষপথে ভেঙে পড়লো বোয়িংয়ের উপগ্রহ

আপডেট : ২৩ অক্টোবর ২০২৪, ০৩:০২ পিএম

বিশ্বের অন্যতম শীর্ষ উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের ওপর থেকে যেন শনির দশা কাটছেই না। এবার প্রতিষ্ঠানটির তৈরি একটি যোগাযোগ উপগ্রহ কক্ষপথে ভেঙে পড়েছে। এতে ইউরোপ, আফ্রিকা ও এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের গ্রাহকেরা সমস্যায় পড়েছেন।

বিবিসি জানিয়েছে, স্যাটেলাইটটির অপারেট ‘ইন্টেলস্যাট’ নিশ্চিত করেছে যে, মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের নকশা ও তৈরি করা একটি যোগাযোগ স্যাটেলাইট কক্ষপথে ভেঙে পড়েছে। আরও জানিয়েছে, কী কারণে এমন দুর্ঘটনা ঘটলো সেটি তদন্ত করে দেখার কাজ শুরু করেছে তারা।

সম্প্রতি বোয়িং নানা সমস্যায় জর্জরিত। নতুন মডেলের উড়োজাহাজের যান্ত্রিক ত্রুটি ধরা পড়া এবং তাদের একাধিক যাত্রীবাহী উড়োজাহাজ দুর্ঘটনার শিকার হয়। এ নিয়ে ব্যাপক হইচইয়ের মধ্যে যুক্ত হয়েছে বাণিজ্যিক উড়োজাহাজ ব্যবসার কর্মীদের ধর্মঘট এবং স্টারলাইনার মহাকাশযানের ত্রুটি শনাক্ত।

ইমেজ: প্রতীকী

ইন্টেলস্যাট বলেছে, তারা উপগ্রহটির প্রস্তুতকারক বোয়িং এবং সরকারি সংস্থার সঙ্গে তথ্য এবং পর্যবেক্ষণ বিশ্লেষণ করার জন্য কাজ শুরু করেছে। তবে কক্ষপথে উপগ্রহ ভেঙে পরার বিষয়ে বোয়িং এখনও কোনো মন্তব্য করেনি। 

এদিকে, উপগ্রহ ভেঙে পরার বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন প্রতিরক্ষা বিভাগও। সংস্থাটির মহাকাশ ট্র্যাকিং ওয়েবসাইট ‘স্পেসট্র্যাক’ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের মহাকাশ দল বর্তমানে স্যাটেলাইটটির প্রায় ২০টি টুকরো শনাক্ত করছে এবং সেগুলোকে অনুসরণ করছে। 

গত মাস থেকে বোয়িং আরেকটি ধর্মঘটের মুখোমুখি হয়। বাণিজ্যিক উড়োজাহাজ তৈরির কার্যক্রমের সঙ্গে যুক্ত ৩০ হাজারের বেশি কর্মী ধর্মঘটে আছেন। বুধবার কোম্পানির সবশেষ প্রস্তাবে ভোট দেবেন শ্রমিক ইউনিয়ন সদস্যরা। নতুন প্রস্তাবে আগামী চার বছরে ৩৫ শতাংশ বেতন বাড়ানোর কথাও রয়েছে।

এআরএস
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে একটি যাত্রীবাহী উড়োজাহাজের সঙ্গে ফায়ার সার্ভিসের ট্রাকের ভয়াবহ সংঘর্ষে দুই পাইলট নিহত হয়েছেন। রোববার (২২ মার্চ) স্থানীয় সময় রাত ১১টা ৩৮ মিনিটে...
জুন মাসে এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং ড্রিমলাইনার ফ্লাইট দুর্ঘটনায় ২৬০ জন নিহত হওয়ার প্রাথমিক তদন্ত প্রতিবেদন নিয়ে এখন চর্চা তুঙ্গে।
ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বৃহস্পতিবার লন্ডন গ্যাটউইকের উদ্দেশ্যে রওনা হওয়া এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী উড়োজাহাজ উড্ডয়নের কিছুক্ষণ পরেই বিধ্বস্ত হয়ে ২৪১ জনের...
ভারতের আহমেদাবাদ বিমানবন্দরের কাছে এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী একটি ফ্লাইট বিধ্বস্ত হয়েছে। ফ্লাইটে ২৪২ জন যাত্রী ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর