ট্রাম্পকে ‘বয়স্ক ও পাগলাটে’ আখ্যা দিলেন ওবামা

আপডেট : ২৩ অক্টোবর ২০২৪, ০৫:৩০ পিএম

গত কয়েক দশকের মধ্যে যুক্তরাষ্ট্রে এবার সবচেয়ে কঠিন প্রেসিডেন্ট নির্বাচন হতে যাচ্ছে। রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। কোন প্রার্থীর দিকেই পাল্লা ভারী দেখা যাচ্ছে না। কমালা ও ট্রাম্পের লড়াই চলছে সমান তালে। কেউ ঠাহর করতে পারছেন না কে জিততে পারেন।

এই পরিস্থিতিকে ইংরেজিতে বলা হয় ‘ইভেন-স্টিভেন’। এখন পর্যন্ত জরিপগুলোও একই পূর্বাভাস দিচ্ছে। এ এক অবস্থায় ডেমোক্র্যাটদের মধ্য থেকে রাজনৈতিক কারিশমা আছেন এমন নেতাদের ব্যবহার করছেন করছেন কমালা হ্যারিস। তার মধ্যে আছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও মিশেল ওবামা।

এরিমধ্যে কমালার সঙ্গে বিভিন্ন প্রচারে দেখা গেছে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাকে। দুই দিন আগেই কমলা হ্যারিসের হয়ে নেভাদার ভোটপ্রচারে গিয়ে রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পকে আগাগোড়া কটাক্ষে বিঁধছেন ওবামা। ট্রাম্পকে ‘গ্র্যান্ডপা’ খোঁচা মারতেও পিছপা হননি তিনি।

ওই প্রচারে কোনও রকম রাখঢাক না-রেখেই বলেছেন, মিস্টার ট্রাম্প টাকা, স্টেটাস আর নিজের ইগো ছাড়া আর কোনও কিছুই তোয়াক্কা করেন না। তাই এবার আমরা প্রেসিডেন্ট হিসেবে কমলা হ্যারিসকে হোয়াইট হাউসের কুর্সিতে দেখতে তৈরি। আমাদের সৌভাগ্য যে কমলা নিজেও এই দায়িত্ব নিতে পুরোপুরি তৈরি।

এবার মিশিগানের ডেট্রয়েটে এক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে তীব্র ভাষায় আক্রমণ করে, ট্রাম্পকে ভোট না দেওয়ার আহবান জানিয়েছেন ওবামা। মঙ্গলবার রাতের সমাবেশে তিনি ট্রাম্পকে ‘বয়স্ক ও পাগলাটে’ হিসাবেও আখ্যা দিয়েছেন। বলেছেন, এই বুড়োকে থামাতে হবে।

বারাক ওবামা বলেন, ট্রাম্প ভোটারদের বিভ্রান্ত করছেন। বিশেষ করে অভিবাসন ইস্যুতে ট্রাম্পের অবস্থান নিয়ে কঠোর সমালোচনা করেন তিনি। ওবামা বলেন, ট্রাম্প আপনাদের বিশ্বাস করাতে চান যে সব সমস্যার জন্য অভিবাসীরা দায়ী। যদি কেবল তাদের আটকে দেন, তাহলেই সব সমস্যার সমাধান হবে।

অভিবাসন ইস্যুতে তিনি বলেন, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সমস্যা, যার সমাধান প্রয়োজন। তবে ট্রাম্পের কোনো কার্যকরী পরিকল্পনা নেই। ওবামার দাবি, ট্রাম্পের পরিকল্পনা কেবল মানুষকে বিরক্ত এবং রাগান্বিত করার জন্য। এ পরিকল্পনা এমনভাবে তৈরি করা হয়েছে, যেন সাধারণ মানুষের মধ্যে বিভেদ বাড়ে।

সমাবেশে মার্কিন র‍্যাপার এমিনেমও উপস্থিত ছিলেন। তিনি কমলা হ্যারিসের প্রতি তার সমর্থন প্রকাশ করেন। ওবামা মঞ্চে এমিনেমের বিখ্যাত গান ‘লুজ ইয়োরসেলফ’-এর একটি অংশ গেয়ে শোনান, যা সমাবেশে উপস্থিত জনতাকে আরও উদ্দীপ্ত করে তোলে।

কমলার প্রচারে বারাক ওবামার সক্রিয় অংশগ্রহণ ডেমোক্র্যাট শিবিরকে আরও উৎসাহিত করতে সাহায্য করবে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে মিশিগানের মতো গুরুত্বপূর্ণ ‘দোদুল্যমান’ রাজ্যে যেখানে নির্বাচনের ফলাফলের ওপর অনেক কিছু নির্ভর করছে।

উল্লেখ্য, সাম্প্রতিক জনমত জরিপে দেখা গেছে, অভিবাসন ও সীমান্ত নিয়ন্ত্রণে ট্রাম্পকেই বেশি ভরসা করেন মার্কিন নাগরিকরা। যদিও ওবামা এই ধারণার বিরুদ্ধে কথা বলেছেন। তার বক্তব্যে, কমলা হ্যারিসের বিরুদ্ধে ট্রাম্পের সমালোচনাকে অযৌক্তিক হিসেবে প্রমাণ করার চেষ্টা লক্ষ্য করা গেছে।

এআর
আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সম্ভাব্য রাজনৈতিক ক্ষয়ক্ষতি সামাল দিতে ট্রাম্প প্রশাসনের শীর্ষ উপদেষ্টারা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে আপাতত একটি...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানা এক মাসেরও বেশি সময় পর নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি এআই-জেনারেটেড (কৃত্রিম...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনিজুয়েলার বিশাল খনিজ তেল সম্পদের এক-পঞ্চমাংশের  নিয়ন্ত্রণ নিতে একটি নজিরবিহীন অর্থনৈতিক ও কূটনৈতিক উদ্যোগের ঘোষণা দিয়েছেন। এর উদ্দেশ্য হলো আমেরিকান...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সাথে ইরানের চলমান সংঘাত নিরসনে তেহরানকে আলোচনার টেবিলে ফিরে আসার জন্য তিনি কোনো সময়সীমা নির্দিষ্ট করে দেননি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর