আগামী ৫ নভেম্বর আমেরিকার নাগরিকরা তাদের ইতিহাসে দারুণ এক সমীকরণের সামনে। নতুন অধ্যায়ও রচনা করতে যাচ্ছেন তারা। হয় তারা দেশের জন্য প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচন করবেন অথবা আদালতে প্রমাণিত কোনো দোষী ব্যক্তিকে প্রথমবার মতো হোয়াইট হাউসে স্থান করে দেবেন।
এমন কঠিন সমীকরণ মেলাতে যখন মার্কিন ভোটাররা ব্যস্ত, তখন ভোটের প্রচারে ব্যস্ত সময় কাটাচ্ছেন দুই প্রার্থী। ডেমোক্র্যাট প্রার্থী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং রিপাবলিকান প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভোটের প্রচারে তাদের সর্বশক্তি নিয়োগ করেছেন। ফলে জমে উঠেছে কথার লড়াইও।
নির্বাচনে ভোটগ্রহণের দুই সপ্তাহ আগে কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প দুই প্রার্থীই এখন দোদুল্যমান রাজ্য বা সুইং স্টেটগুলোতে ভোটারদের সমর্থন পেতে নির্বাচনি প্রচারকাজে ব্যস্ত সময় পার করছেন। সেই সঙ্গে ইলেক্ট্রনিক মিডিয়া ও সামাজিক মাধ্যমের সবগুলো প্লাটফর্মেও প্রচারণা চালাচ্ছেন।

সবশেষ নির্বাচনি জরিপগুলোর ফলাফলে কমলার সঙ্গে ব্যবধান কমিয়ে এনেছেন ট্রাম্প। এতে করে চিন্তার ভাজঁ পড়েছে ডেমোক্র্যাট শিবিরে। আর রিপাবলিকান সমর্থকদের মনে আশা বাড়াচ্ছে। হাড্ডাহাড্ডি লড়াই হবার অভাস মিলতেই ভোটের প্রচারেও লেগেছে হাওয়া। ফলে ঘুম নেই কোনো শিবিরেই।
এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে কমলা হ্যারিস বলেছেন, মার্কিন নাগরিকরা নারীকে প্রেসিডেন্ট হিসেবে গ্রহণ করতে পুরোপুরি প্রস্তুত হয়ে আছে। তার প্রার্থিতাকে ‘ইতিহাস’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, জনগণ ডোনাল্ড ট্রাম্প ও তার প্রকাশভঙ্গির কারণে ক্লান্ত, কেননা তার সব কিছুই নিজেকে নিয়ে।
আর ডোনাল্ড ট্রাম্প নর্থ ক্যারোলাইনাতে এক নির্বাচনি সমাবেশে বলেন, অযোগ্যতা, ব্যর্থতা আর বিপর্যয়ের মধ্যে জনগণ আরও চার বছর সময় কাটাবে নাকি আগামী চার বছর দেশের ইতিহাসের সবচেয়ে সুন্দর সময় পার করবে, তা বেছে নিতেই অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচন।

সমাবেশে ট্রাম্প আবারও প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিস ও তার রানিং মেট টিম ওয়াল্টজকে ‘নির্বোধ’ হিসেবেও উল্লেখ করেন। অন্যদিকে, ট্রাম্পকে রাজনৈতিকভাবে ‘একঘরে’ করার আহবান জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। আর ট্রাম্পকে ‘বয়স্ক ও পাগলাটে’ হিসাবে আখ্যায়িত করেছেন বারাক ওবামা।
পেনসিলভানিয়ায় নির্বাচনী প্রচারে ট্রাম্পের মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন তোলেন কমলা। তিনি বলেন, ট্রাম্প গণতন্ত্রের জন্য হুমকি। তিনি আবারও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হলে তার পরিণতি হবে ভয়াবহ। আর নর্থ ক্যারোলাইনায় নির্বাচনী প্রচারে ট্রাম্প বলেছেন, কমলা কিছুই বোঝেন না, তিনি একজন নির্বোধ।
কমলাকে সমর্থন দেয়া প্রতিষ্ঠানে বিল গেটসের গোপন অনুদান
নারী প্রেসিডেন্টের জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্র: কমলা