ইরানে হামলায় ইরাকের আকাশসীমা ব্যবহার!

আপডেট : ২৭ অক্টোবর ২০২৪, ০২:৪৪ পিএম

গত এক অক্টোবর ইসরাইলি ভূখণ্ডজুড়ে ইরানের ‘অপারেশন ট্রু প্রমিজ-টু’ হামলার প্রতিশোধ নিতে শনিবার ভোররাতে ইরানের বেশ কিছু লক্ষ্যবস্তুতে হামলা করে ইসরাইল। এই হামলায় ইরাকের আকাশসীমা ব্যবহার করে ইসরাইল ইরানে হামলা চালিয়েছে বলে অভিযোগ তুলেছে তেহরান।

শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে ইরানে জাতিসংঘের মিশন জানায়, ইসরাইলি যুদ্ধবিমান ইরাকের আকাশসীমা ব্যবহার করে প্রায় ৭০ মাইল দূরে ইরান সীমান্তের কাছাকাছি থেকে রাডার ও সামরিক ঘাঁটিগুলোতে আঘাত হানে। একই অভিযোগ করেছেন, ইরানের সশস্ত্র বাহিনীও।

ইরানের সরকারি সংবাদমাধ্যম ইরনা রোববার জানিয়েছে, ইরানের জেনারেল স্টাফের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে দাবি করা হয়েছে, ইসরাইলের এই আক্রমণের জন্য যুক্তরাষ্ট্রকেও অভিযুক্ত করা হয়েছে। কারণ, ইরাকি আকাশসীমা যুক্তরাষ্ট্রের দখলে রয়েছে।

ইরানের সীমান্ত থেকে ১০০ কিলোমিটারের মধ্যে অবস্থান করছিলো ইসরাইলের যুদ্ধবিমানগুলো। সেখানে ইরাকের মার্কিন নিয়ন্ত্রিত আকাশসীমা ব্যবহার করে ইরানের লক্ষ্যবস্তুতে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা এই হামলার আগে ইসরাইল থেকে খবর পেয়েছিলো, তবে আক্রমণে সরাসরি জড়িত ছিল না।

ইসরাইলি আগ্রাসনের ফলে দুটি সীমান্ত প্রদেশ ও রাজধানী তেহরানের কাছাকাছি কিছু রাডার ইউনিট খুবই 'সামান্য' ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত রাডার ইউনিটগুলো ইতোমধ্যে মেরামত করা হয়ে  গেছে বলেও দাবি করা হয়। ইরানের সেনাবাহিনী মতে, এই 'অবৈধ' আক্রমণের সময় ইসরাইলের উল্লেখযোগ্য সংখ্যক মিসাইল সনাক্ত করেছে তারা এবং শত্রু বিমানগুলোকে দেশের আকাশসীমায় প্রবেশ করতে দেয়নি।

জেনারেল স্টাফের পক্ষ থেকে আরও বলা হয় এই আগ্রাসনের যথাযথ জবাব দেয়ার অধিকার আছে তাদের। ইসরাইলি হামলায় ইরানের চার সেনা সদস্য নিহত হয়েছে। তবে তা সত্ত্বেও গাজায় যুদ্ধবিরতি ও লেবাননে নিরীহ মানুষকে হত্যা বন্ধের দাবি পুনর্ব্যক্ত করে ইরানের সেনাবাহিনী।

এদিকে, ইরাকের মিলিশিয়া নেতা মুকতাদা আল-সাদর ইরাকের সরকারকে ‘ইসরাইলের এই আকাশসীমা লঙ্ঘনের অভিযোগের বিষয়ে কূটনৈতিক ও রাজনৈতিক পদক্ষেপের মাধ্যমে দ্রুত প্রতিক্রিয়া জানানোর’ আহ্বান জানিয়েছেন। যদিও এই বিষয়ে ইরাক থেকে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি।

ইসরাইলি আকাশসীমা ব্যবহারের বিষয়ে প্রশ্ন করা হলে, ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী সিএনএনকে জানায়, এ বিষয়ে তারা কিছু জানাতে পারছে না। এর আগে এক আইডিএফ মুখপাত্র জানিয়েছিলেন, শনিবার ভোরে ডজনের বেশি ইসরাইলি বিমান ইরানে হামলা চালিয়েছিল। আক্রমণগুলো প্রায় ১,৬০০ কিলোমিটার দূরে আঘাত হানে। তিনি আর কোনও বিস্তারিত তথ্য জানাননি।

তেল আবিব ও তেহরানের নেতারা উভয়ই এই বিষয়ে উত্তেজনা কমানোর চেষ্টা করছেন বলে মনে হচ্ছে। কারণ ইসরাইলি কর্মকর্তারা এই অভিযানের ব্যাপারে খুবই সংযত প্রতিক্রিয়া জানাচ্ছেন।

এআরএস
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
বিশ্বের অন্যতম প্রধান ও স্পর্শকাতর জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সামরিক আধিপত্য বিস্তারের চরম ও বেপরোয়া লড়াই শুরু হয়েছে। ওয়াশিংটনের অনমনীয় অর্থনৈতিক অবরোধ এবং...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর