জলবায়ু পরিবর্তন: মানবজাতিকে চূড়ান্ত হুঁশিয়ারি

আপডেট : ০৯ আগস্ট ২০২১, ০৪:৩৫ পিএম

জলবায়ু পরিবর্তনের ওপর মানুষের কর্মকাণ্ডের প্রভাব নিয়ে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক প্যানেল। 

আগামী কয়েক মাসে এ বিষয়ক একটি প্রতিবেদন প্রকাশ করবে জাতিসংঘ। 'সামারি ফর পলিসিমেকারস' শীর্ষক এই প্রতিবেদনকে মানবজাতির জন্য 'লাল সংকেত' বলছেন সংস্থাটির সেক্রেটারি জেনারেল অ্যান্টোনিও গুটেরেস। 

জাতিসংঘের গবেষণা অনুযায়ী, গ্রিনহাউজ গ্যাস নিঃসরণের ফলে সামনের মাত্র এক দশকে তাপমাত্রা বৃদ্ধির সীমা অতিক্রম করে যেতে পারে পৃথিবী। 

আর এই শতাব্দীর শেষ নাগাদ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা দুই মিটার বেড়ে যাওয়াও অসম্ভব নয়। 

প্রতিবেদনের এক গবেষক প্রফেসর এড হকিন্স বলেন, মানুষ যে তার কর্মকাণ্ডের মাধ্যমে পৃথিবীর তাপমাত্রা বাড়িয়ে দিচ্ছে সে বিষয়ে সন্দেহের কোন অবকাশ নেই। 

আরও পড়ুন: পাকিস্তানে বোমা বিস্ফোরণে দুই পুলিশ নিহত

এই প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ১৯৭০ সাল থেকে সর্বশেষ পঞ্চাশ বছরে তাপমাত্রার বৃদ্ধির হার গত দুই হাজার বছরের তুলনায় অনেক বেশি। 

এই তাপমাত্রা বৃদ্ধির ফলস্বরূপই সাম্প্রতিক সময়ে বিশ্বজুড়ে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ ঘটছে বলে প্রতিবেদনে বলা হয়। 

আসছে দিনগুলোতে এই পরিবেশের অবস্থা আরও খারাপের দিকে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিজ্ঞানীরা। আর সেখান থেকে ফিরে আসার কোন পরিস্থিতি মানুষের কাছে থাকবে না বলেই তাদের মত। 

তাৎক্ষণিক উদ্যোগ নিলে তাপমাত্রা বৃদ্ধির এই হার কমানো যেতে পারে বললেও, তা করতে এখনই উদ্যোগ নেয়ার কোন বিকল্প নেই বলে হুঁশিয়ার করে দিয়েছে জাতিসংঘ। 


ছবি: বিবিসি 

একাত্তর/এসজে 


ভারতের রাজধানী নয়াদিল্লির একটি হোটেলে বুধবার এক ভয়াবহ ও বিধ্বংসী অগ্নিকাণ্ডে কমপক্ষে ২১ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই বিদেশি নাগরিক। সাম্প্রতিক বছরগুলোতে দেশটির রাজধানীতে ঘটে যাওয়া...
ভারতের নয়াদিল্লির মালভিয়া নগরের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২১ জন নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই বিদেশি।
গত এপ্রিল মাসে কার্যকর হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতিকে এক ফুঁৎকারে উড়িয়ে দিয়ে মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের কালো মেঘ ঘনীভূত হয়েছে। গত মঙ্গলবার রাতে আমেরিকা এবং ইরান এক অলিখিত ও নজিরবিহীন মহাসংঘাতের...
ট্রাম্প প্রশাসন গতকাল মঙ্গলবার ৬০টি দেশ থেকে আমদানি করা পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ বা ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করেছে। 
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর