হিজবুল্লাহর নতুন প্রধান হলেন নাঈম কাশেম

আপডেট : ২৯ অক্টোবর ২০২৪, ০৪:৫৮ পিএম

দখলদার ইসরাইল ভেবেছিলো চোরাগোপ্তা আর সন্ত্রাসী হামলায় লেবানের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর শীর্ষ নেতাদের হত্যা করা হলে প্রতিরোধ আন্দোলন মুখ থুবড়ে পড়বে। কিন্তু, প্রতিরোধ গোষ্ঠীগুলো বারবারই প্রমাণ করেছে, নেতাদের হত্যার মাধ্যমে কোন আন্দোলনকে দমন করা যায় না, আরও বেগবান হয়।

সবশেষ খবর হলো হিজবুল্লাহ আবারও তাদের নতুন কান্ডারিকে খুঁজে নিয়েছে। লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নতুন প্রধানের দায়িত্ব পেয়েছেন শেখ নাঈম কাশেম। তিনি এর আগে দলটির উপপ্রধানের দায়িত্ব পালন করছিলেন। তিনি সংগঠনটির সাবেক প্রধান হাসান নাসরুল্লাহর স্থলাভিষিক্ত হবেন।

গেল সেপ্টেম্বরে বৈরুতের দক্ষিণ ইসরাইলের ভয়াবহ সন্ত্রাসী বোমা হামলায় নিহত হন হিজবুল্লাহ’র প্রধান হাসান নাসরুল্লাহ। ওই সময় শোনা গিয়েছিল স্থলাভিষিক্ত হবেন হাসিম সাফিউদ্দিন। তবে নাসরুল্লাহ নিহত হওয়ার এক সপ্তাহ না পেরুতেই ইসরাইলের আরেক সন্ত্রাসী হামলায় সাফিউদ্দিনও মারা যান।

অবশেষ এক মাসের বেশি সময় পর নাঈম কাশেমকে নতুন প্রধান হিসেবে ঘোষণা করলো হিজবুল্লাহ। এক বিবৃতিতে মঙ্গলবার হিজবুল্লাহ বলেছে, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে শুরা কাউন্সিলের সর্বসম্মত সিদ্ধান্তে হিজবুল্লাহর নতুন মহাসচিব হিসাবে শেখ নাঈম কাশেমকে নির্বাচিত করেছে।

বিবৃতিতে সংগঠনটি নতুন প্রধানের মঙ্গল কামনা করে আরও জানিয়েছে, নাঈমের নেতৃত্বে সংগঠন আরও জোরালো হবে এবং বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত প্রতিরোধের লড়াইয়ে শিখা জ্বালিয়ে রাখার পাশাপাশি আল্লাহ’র কাছে প্রতিশ্রুত সব ধরণের ওয়াদা পূরণে কাজ করে যাবেন শেখ নাঈম কাশেম।

হিজবুল্লাহ আরও বলেছে, সংগঠনের নীতি ও লক্ষ্যগুলোর প্রতি একনিষ্ঠ আনুগত্যের জন্যই নাঈম কাশেমকে এই পদে নির্বাচিত করা হয়েছে। এতে আরও বলা হয়েছে, আমরা আল্লাহর কাছে প্রার্থনা করছি যেন তিনি তাকে হিজবুল্লাহ ও তার ইসলামি প্রতিরোধ আন্দোলনের এই মহৎ মিশনে পরিচালনা করতে পারেন।

কাশেম তিন দশকেরও বেশি সময় ধরে হিজবুল্লাহর উপ-মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেই সঙ্গে হিজবুল্লাহর মুখপাত্র হিসেবে কাজ করেছেন। আমিরাতের ওয়েবসাইট আরাম নিউজ জানিয়েছে যে, হত্যা চেষ্টার হুমকি থাকায় গত অক্টোবর থেকেই কাশেম ইরানের একটি নিরাপদ স্থানে বাস করছেন।

ইরানের একটি সূত্র উল্লেখ করে আরাম নিউজ আরও জানিয়েছে যে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে নাঈম কাশেম একটি ইরানি বিমানে বৈরুত ছেড়ে দামেস্কে যান এবং সেখান থেকে তিনি তেহরানে চলে যান। এরপর থেকে নাঈম সেখানেই আছেন। তবে তার অবস্থান কঠোরভাবে গোপন রাখা হয়েছে।

হাসান নাসরুল্লাহ জীবিত থাকতেই ৭১ বছরের নাঈমকে হিজবুল্লাহর ‘দ্বিতীয় শীর্ষ নেতা’ হিসেবে উল্লেখ করা হতো। ১৯৮০-এর দশকের গোড়ার দিকে গোষ্ঠীটির অন্যতম প্রতিষ্ঠাতা ধর্মীয় পণ্ডিত তিনি। নাঈম কাশেম ১৯৯১ সালে সশস্ত্র গোষ্ঠীটির তৎকালীন সেক্রেটারি জেনারেল আব্বাস আল-মুসাভির আমলে হিজবুল্লাহর উপপ্রধান হিসেবে নিযুক্ত হন। মুসাভি পরের বছর ইসরাইলি হেলিকপ্টার হামলায় নিহত হন।

এআরএস
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ইরানের ওপর মার্কিন-ইসরাইলি যৌথ আগ্রাসনের পর থেকে ইসরাইলে ইরান-সংশ্লিষ্ট সাইবার হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে দাবি করেছে দেশটির ন্যাশনাল সাইবার ডিরেক্টরেট।
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে যখন ইসরাইলের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে, ঠিক সেই সময় মধ্যপ্রাচ্যের ‘কসাই’ খ্যাত বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করার আহ্বান জানালেন দখলদারদের সাবেক যুদ্ধমন্ত্রী...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সম্ভাব্য চূড়ান্ত শান্তি চুক্তির শর্তাবলীতে নিজের আখের গুছিয়ে নেয়ার পাশাপাশি ট্রাম্প প্রশাসনকে প্রভাবিত করতে পর্দার আড়ালে এক নতুন চাণক্য নীতি গ্রহণ করেছেন ইসরাইলের...
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর