গাজা ও লেবাননে ইসরাইলি হামলায় নিহত ২২০

আপডেট : ৩০ অক্টোবর ২০২৪, ০৫:০৫ পিএম

গাজা উপত্যকা ও লেবাননে একই দিনে ইসরাইলি হামলায় নিহত হয়েছেন অন্তত ২২০ জন। এরমধ্যে গাজায় প্রাণ হারিয়েছে কমপক্ষে ১৪৩ জন ফিলিস্তিনি। যার মধ্যে কেবল উত্তর গাজাতেই নিহত হয়েছেন ১৩২ জন। এ নিয়ে উপত্যকাটিতে নিহতের সংখ্যা ৪৩ হাজার ছাড়িয়েছে।  

ইসরাইলি বিমান হামলায় উত্তর গাজার বেইত লাহিয়ায় একটি পাঁচতলা আবাসিক ভবন ধ্বংস হয়ে গেছে। আর লেবাননে ইসরাইলি বাহিনীর হামলায় মঙ্গলবার ৭৭ জনের মৃত্যু হয়েছে। 

ইসরাইলি বাহিনীর এক বছরের বেশি সময় ধরে লাগাতার হামলায় গাজা উপত্যকা এরই মধ্যে পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। এ অবস্থায় ফিলিস্তিনিদের অনেকেই এখন আশ্রয় নিচ্ছেন কবরস্থানে। তাদের একজন বলেন, কোথাও জায়গা না পেয়ে কবরস্থানে তাবু টানিয়েছি। কবরস্থানে রাতের অন্ধকারে বাচ্চারা ভীষণ ভয় পায়। 

মঙ্গলবারও গাজাজুড়ে ভয়াবহ হামলা চালায় ইসরাইল। এসব হামলায় কমপক্ষে ১৪৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে ১৩২ জন উত্তর গাজায় নিহত হয়েছেন। উত্তরাঞ্চলে বেইত লাহিয়া এলাকার একটি আবাসিক ভবনে ইসরায়েল বিমান হামলা চালালে ১৩২ ফিলিস্তিনি নিহত হন।

নিহতদের মধ্যে নারী ও শিশু আছেন। আহত হয়েছেন অনেকে। এখনো নিখোঁজ কয়েক ডজন মানুষ। তারা ভবনের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন বলে ধারণ করা হচ্ছে। হামলার শিকার হওয়া পাঁচতলা ভবনটিতে গাজার বাস্তুচ্যুত মানুষেরা আশ্রয় নিয়েছিলেন।

কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক হুসাম আবু সাফিয়া আল জাজিরাকে বলেছেন, হামলার পর আহত ব্যক্তিদের অনেককে হাসপাতালটিতে নেওয়া হয়েছে। হাসপাতালে যোগ দিয়ে আহত ব্যক্তিদের চিকিৎসা দেওয়ার জন্য সার্জনদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

গাজায় জাতিসংঘের ত্রাণ বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ জানিয়েছে, জাতিসংঘের ত্রাণ কার্যক্রম বন্ধ হলে গাজায় দুর্যোগ দেখা দিবে। সেখানে জীবনরক্ষাকারী ত্রাণ সামগ্রী পৌঁছানো বন্ধ হয়ে গেলে সেখানে মানবিক বিপর্যয় তীব্র হবে। তারা খাবার, টিকা, ওষুধ, শীতের কাপড়, পানি না পেয়ে অপুষ্টি, দুর্ভিক্ষ থেকে রেহাই পাবে না। তাই এ ধরনের একটি সিদ্ধান্তের অর্থ হলো তারা শিশুদের হত্যা করার নতুন পথ অবলম্বন করছে।

এদিকে, লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, মঙ্গলবার সারাদেশে হামলায় অন্তত ৭৭ জন নিহত হয়েছেন। যাদের বেশিরভাগই নারী ও শিশু। দক্ষিণের শহর সারাফান্দে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে। জবাবে, ইসরাইলি সেনাদের এক সমাবেশে রকেট হামলার দাবি করেছে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।

উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ইসরাইলে হামলা চালায়। এতে ১ হাজার ১৩৯ জন নিহত হয়। জিম্মি করা হয় দুই শতাধিক মানুষকে।

হামাসের হামলার জবাবে ওই দিন থেকেই অবরুদ্ধ গাজায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েল। ২৩ লাখ বাসিন্দার এই উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় এক বছরে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩ হাজার ৬১ জনে। আহতের সংখ্যা বেড়ে হয়েছে এক লাখ এক হাজার ২২৩ জন।

এআরএস
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এক অভূতপূর্ব ও নজিরবিহীন সংকটের মুখে পড়েছে। ফিলিস্তিনি ওয়াটার অথরিটির বরাত দিয়ে জাতীয় সম্প্রচারমাধ্যম 'প্যালেস্টাইন টিভি' জানিয়েছে,...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
সাম্প্রতিক সময়ে মার্কিন-ইসরাইলি আগ্রাসন ও যুদ্ধ চলাকালে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুপক্ষের ২০০টিরও বেশি ড্রোন ও মানবচালিত যুদ্ধবিমান সফলভাবে ভূপাতিত করেছে বলে দাবি করেছে ইসলামিক...
ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতি রাতে কমপক্ষে ‘৩০ থেকে ৪০ জন’ ফিলিস্তিনিকে চিহ্নিত করে হত্যা করার প্রকাশ্য আহ্বান জানিয়েছেন ইসরাইলের চরমপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। শুধু তাৎক্ষণিক...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর