ভোটারদের অর্থ দেয়ার ঘটনায় ইলন মাস্ককে তলব

আপডেট : ৩১ অক্টোবর ২০২৪, ০২:১৭ পিএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সমর্থনে মাঠে নেমেছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। শুধু মাঠেই নামেননি, ট্রাম্পের জন্য ভোটার টানতে লাখ লাখ ডলার বিলিয়ে দিচ্ছেন। এ নিয়ে দেশটিতে তীব্র সমালোচনার ঝড়ও উঠেছে। শেস পর্যন্ত বিষয়টি গড়িয়েছে আদালতে।

ভোটারদের ১০ লাখ ডলার দেওয়াকে কেন্দ্র করে ইলন মাস্ককে ডেকে পাঠিয়েছে আদালত। শুনানির জন্য তাকে আদালতে হাজির হতে নির্দেশ দেয়া হয়েছে। প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে নিবন্ধিত ভোটারদের মধ্যে ডলার বিলিয়ে দেয়ার ঘটনায় বৃহস্পতিবার তাকে উপস্থিত থাকতে বলেছে ফিলাডেলফিয়ার আদালত।

ফিলাডেলফিয়া কাউন্টি কোর্ট অব কমন প্লিসের আদেশে বুধবার একজন বিচারক জানিয়েছেন, শুনানির সময় সব দলকে অবশ্যই উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হল। শুনানির দিন প্রথমে শুক্রবার নির্ধারিত হলেও তা পরবর্তীতে বৃহস্পতিবার সকালে নিয়ে আসা হয়।

ফিলাডেলফিয়া ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় থেকে সোমবার এই মামলা করা হয়। গত সপ্তাহে প্রতিযোগিতাটি শুরু করেন মাস্ক। মার্কিন নির্বাচনের আগ পর্যন্ত প্রতিদিন লটারির মাধ্যমে একজন বিজয়ীকে ১০ লাখ ডলার পুরস্কার দেওয়ার ঘোষণা করা হয়। লটারিতে অংশগ্রহণের জন্য দুটো শর্ত দিয়েছেন ইলন মাস্ক।  

বাকস্বাধীনতা ও অস্ত্র বহন আইন সমর্থনে একটি পিটিশনে সই করতে হবে ও যুক্তরাষ্ট্রের নিবন্ধিত ভোটার হতে হবে। তার এই উদ্যোগ নিয়ে কিছুটা বিভক্ত হয়ে পড়েছিলেন বিশেষজ্ঞরা। অনেকের মতে, সরাসরি কোনও নির্বাচনি আইন ভঙ্গ করেননি মাস্ক। কিন্তু কেউ কেউ একে দেখেছেন ট্রাম্পের পক্ষে ভোটারদের টানার এক অভিনব পদ্ধতি হিসেবে। 

সিএনএন থেকে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে আমেরিকা পিএসি’কে সতর্ক করে একটি নোটিশ পাঠিয়েছিল বিচার বিভাগ। সেখানে বলা হয়, নিবন্ধিত ভোটারদের আর্থিক পুরস্কার দেয়া ফেডেরাল আইনের লঙ্ঘন হতে পারে। 

আসন্ন মার্কিন নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ অবস্থায় প্রচারণার জন্য ট্রাম্প শিবির প্রভাবশালী সব গোষ্ঠীর ওপরই নির্ভরশীল হয়ে পড়েছে। তাই বিশ্বের শীর্ষ ধনীর সুপার পিএসসি হতে পারে প্রেসিডেন্ট নির্বাচনের একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর।

এআর
বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির কথা উঠলেই সবার মনে ভেসে ওঠে ইলন মাস্ক, জেফ বেজোস কিংবা ওয়ারেন বাফেটের কথা। এর কারণও আছে এই তিন ব্যক্তিই ঘুরে ফিরে শীর্ষ স্থান দখলে রেখেছেন অনেক দিন থেকে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে সফররত সৌদি যুবরাজের সম্মানে মঙ্গলবার হোয়াইট হাউসে এক জমকালো নৈশভোজের আয়োজন করেন। এই ভোজে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্তুগিজ ফুটবল মহাতারকা...
নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন মার্কিন ধনকুবের এবং বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ক। নতুন দলের নাম দিয়েছেন...
ভর্তুকি বন্ধ করে দেয়া হলে, টেসলার ও স্পেস এক্সের অধিপতি ইলন মাস্ককে যুক্তরাষ্ট্র থেকে ব্যবসা গুটিয়ে দক্ষিণ আফ্রিকায় ফিরে যেতে হবে বলে সতর্কবার্তা দিয়েছেন ট্রাম্প। 
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর