বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার নিন্দা ট্রাম্পের

আপডেট : ০১ নভেম্বর ২০২৪, ১২:২০ পিএম

বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান ও অন্যান্য সংখ্যালঘুদের ওপর হামলা ও লুটপাটের ঘটনার নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। 

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে এক পোস্টে এই নিন্দা জানান তিনি।

ট্রাম্প লিখেছেন, বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান ও অপর সংখ্যালঘুদের ওপর নৃশংস সহিংসতার তীব্র নিন্দা জানাচ্ছি। তারা হামলা ও লুটপাটের মতো ঘটনার শিকার হচ্ছেন।

ট্রাম্প আরও লিখেছেন,আমি নেতৃত্বে থাকলে এ ধরনের ঘটনা কখনোই ঘটতে পারত না। কমলা ও জো বাইডেন বিশ্বব্যাপী ও যুক্তরাষ্ট্রে হিন্দুদের উপেক্ষা করে যাচ্ছেন। ইসরায়েল থেকে ইউক্রেন এবং আমাদের দক্ষিণ সীমান্ত পর্যন্ত তারা একের পর এক ব্যর্থতা উপহার দিয়েছেন। তবে আমরা আমেরিকাকে আবারও শক্তিশালী করে তুলব এবং শক্তির মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করব।

সাবেক এই প্রেসিডেন্ট লিখেছেন, আমরা যুক্তরাষ্ট্রে হিন্দুদের সুরক্ষার জন্য লড়াই করব, যাতে চরম বামপন্থিদের ধর্মবিরোধী এজেন্ডা তাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করতে না পারে। আমার প্রশাসনের অধীনে, আমরা ভারত ও আমার ঘনিষ্ঠ বন্ধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আমাদের সম্পর্ক আরও সুদৃঢ় করব।

কমলা হ্যারিসের অর্থনৈতিক নীতির সমালোচনা করে তিনি লিখেছেন, অতিরিক্ত নিয়ন্ত্রণ ও উচ্চ করের কারণে ছোট ব্যবসাগুলো ক্ষতির মুখে পড়বে। আমি কর হ্রাস করেছি, নিয়ন্ত্রণ কমিয়েছি, আমেরিকার জ্বালানির উৎপাদন বাড়িয়েছি এবং ইতিহাসের অন্যতম সেরা অর্থনীতি গড়ে তুলেছি। আমরা এটিকে আরও বড় ও শক্তিশালী করে আবারও সেই অবস্থানে নিয়ে যাব এবং আমেরিকাকে মহান করব।

হিন্দুদের ধর্মীয় উৎসব দিওয়ালির শুভেচ্ছা জানিয়ে তিনি একই পোস্টে লিখেছেন, সবার দিওয়ালি শুভ হোক। এই আলোর উৎসব ন্যায়-অন্যায়ের যুদ্ধে ন্যায়ের বিজয় বয়ে আনুক।

এআর
ফিলিস্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রক সংগঠন হামাসকে নিরস্ত্র করার বিষয়ে সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ইউরোপীয় ইউনিয়নসহ (ইইউ) ৬০ দেশের ওপর নতুন করে শুল্ক আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। জোরপূর্বক শ্রম-সংক্রান্ত নিষেধাজ্ঞা প্রয়োগে শিথিলতার অভিযোগে ট্রাম্প প্রশাসন এ শুল্ক আরোপ করেছে।
ওয়াশিংটন ডিসির রাজনীতিতে এক ঝোড়ো অধ্যায়ের অবসান ঘটিয়ে অবশেষে পদত্যাগ করলেন মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক (ডিএনআই) তুলসি গ্যাবার্ড। দীর্ঘ ১৫ মাসের এক চরম নাটকীয় ও বিতর্কিত...
যুক্তরাষ্ট্র খুব দ্রুত ইরান থেকে সৈন্য প্রত্যাহার করে নেবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে, প্রয়োজনে লক্ষ্যবস্তুতে আকস্মিক হামলার জন্য তারা আবারও...
রাজধানীর গ্রীন রোড এস্টেট সরকারি কর্মচারী সমাজকেন্দ্রের ২ নম্বর খেলার মাঠসংলগ্ন বহুদিনের পরিচিত ‘সকালের হাট-বাজার’ অনির্দিষ্টকালের জন্য সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার থেকেই এই সিদ্ধান্ত...
জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে সরকারি বিভিন্ন দপ্তরের প্রায় ৩০০ চালকের বিনামূল্যে চোখ পরীক্ষা এবং প্রয়োজন অনুযায়ী চশমা প্রদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন সড়ক পরিবহন ও...
কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রতিষ্ঠানটির মালিক তানভীর সুলতান মিয়াকে প্রধান আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত...
দেশে হামের প্রাদুর্ভাব ও এর জটিল উপসর্গ নিয়ে আশঙ্কাজনক পরিস্থিতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও সাত জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন ও নিশ্চিত হাম নিয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর