চীনা মহাকাশ স্টেশনের তিন নভোচারী পৃথিবীতে ফিরেছেন

আপডেট : ০৪ নভেম্বর ২০২৪, ০১:২৭ পিএম

ছয় মাসেরও বেশি সময় তিয়ানগং মহাকাশ স্টেশনে অবস্থান করার পর তিন চীনা নভোচারী পৃথিবীতে ফিরে এসেছেন।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার উদ্ধৃতি দিয়ে বেইজিং থেকে এএফপি এ খবর জানিয়েছে।

সিনহুয়া জানিয়েছে, নভোচারি ইয়ে গুয়াংফু, লি কং এবং লি গুয়াংসু তাদের শেনঝো স্পেসশিপের রিটার্ন ক্যাপসুলের মাধ্যমে ইনার মঙ্গোলিয়ার ডংফেং সোমবার ভোরে ল্যান্ডিং সাইট স্পর্শ করেছে। তাদের সবারই ‘স্বাস্থ্য ভাল’ রয়েছে।

তিন জন পুরুষ নভোচারী এপ্রিলের শেষের দিকে তিয়ানগং মহাকাশ স্টেশনে গমন করেছিলেন এবং ৩০ অক্টোবর দেশের একমাত্র মহিলা মহাকাশযান প্রকৌশলীসহ তিন জন নতুন মহাকাশচারীর সেখানে পৌঁছে পাঁচ দিনের হস্তান্তর প্রক্রিয়া শেষ করার পর তারা তাদের ফিরতি যাত্রা করেন।

প্রেসিডেন্ট শি জিনপিং এর অধীনে চীন ‘মহাকাশের স্বপ্ন’ অর্জনের পরিকল্পনা ত্বরান্বিত করেছে।

মানুষকে কক্ষপথে রাখার কর্মসূচিটি চীনের তৃতীয় মহাকাশ কার্যক্রম, এর আগে মঙ্গল ও চাঁদে দেশটির রোবোটিক রোভার অবতরণ করেছে।

তিন জন মহাকাশচারী নিয়ে গঠিত দল যাদের প্রতি তিন থেকে ছয় মাসে এই কর্মসূচির মূল কেন্দ্র তিয়াংগং মহাকাশ স্টেশনে ঘোরানো হয়।

এর মূল মডিউলটি ২০২১ সালে চালু করা হয় এবং এটি প্রায় ১০ বছর মেয়াদে ব্যবহার করার পরিকল্পনা করা হয়েছে।

একাত্তর/আরএ
চীন সীমান্ত সংলগ্ন তিমুরে এলাকায় পাহাড় ধস ও আকস্মিক বন্যার ঝুঁকি কমাতে একটি অত্যাধুনিক আগাম সতর্কীকরণ ব্যবস্থা (আর্লি ওয়ার্নিং সিস্টেম) গড়ে তোলার উদ্যোগ নিয়েছে নেপাল। সম্প্রতি হিমবাহ ধসের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
হিমালয় পর্বতমালায় ভয়াবহ হিমবাহ ধসের এক সপ্তাহ পেরিয়ে গেলেও চীন-নেপাল সীমান্তজুড়ে স্বজনহারা মানুষের হাহাকার আর উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। নেপালে এখন পর্যন্ত ১,১১৪ জনের মরদেহ উদ্ধার করা...
চীন-নেপাল সীমান্তে গত সপ্তাহের ভয়াবহ আকস্মিক বন্যা ও ধসে নিহতের সংখ্যা বেড়ে ১,১৩০ জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন প্রায় ৪,৫০০ জন। বুধবার উভয় দেশের সরকারি সংস্থা থেকে প্রকাশিত সর্বশেষ...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর