লেবাননে হিজবুল্লাহর হামলার আরও ছয় ইসরাইলি সেনা খতম

আপডেট : ১৪ নভেম্বর ২০২৪, ০৫:২৭ পিএম

লেবাননের বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে সন্ত্রাসী হামলা চালাতে গিয়ে প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর আক্রমণে ছয় ইসরাইলি সেনা নিহত হয়েছে। 

স্থানীয় সময় বুধবার দক্ষিণ লেবাননে এ ঘটনা ঘটে। ইসরাইলি সেনাবাহিনীর এক বিবৃতির বরাতে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, লেবাননে স্থল অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত ৪৭ জন দখলদার সেনা নিহত হয়েছে। 

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ‘ভগ্ন হৃদয়’ ইমোজি দিয়ে ছয় সেনা নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। একইসঙ্গে গোলানি ব্রিগেডের প্রতীক ‘হলুদ পটভূমিতে সবুজ জলপাই গাছ’ সম্বলিত একটি ছবি শেয়ার করেছেন।

নিহত সেনারা হলো-

ক্যাপ্টেন ইতাই মার্কোভিচ (২২)

স্টাফ সার্জেন্ট শ্রয়া এলবোইম (২১)

স্টাফ সার্জেন্ট ডর হেন (২০) 

স্টাফ সার্জেন্ট নির গোফার (২০)

সার্জেন্ট শালেভ ইতজাক সাগরন (২১)

সার্জেন্ট ইয়োভ ড্যানিয়েল (১৯) 

গেলো ২৩ সেপ্টেম্বর থেকে লেবাননের রাজধানী বৈরুতে এবং দেশটির পূর্ব ও দক্ষিণে হিজবুল্লাহর ঘাঁটি লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইসরাইল। এর পরে ৩০ সেপ্টেম্বর থেকে লেবাননে স্থল অভিযান শুরু করে তেল আবিব। এর আগে প্রায় এক বছর ধরে হিজবুল্লাহ ও ইসরাইলের মধ্যে আন্তঃসীমান্ত গোলা বিনিময় চলে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, বুধবার ভোরে বৈরুতের দক্ষিণে হিজবুল্লাহর এক ঐতিহ্যবাহী শক্ত ঘাঁটির বাইরে একটি ঘনবসতিপূর্ণ এলাকা আরামাউনে, ইসরাইলি হামলায় আটজন নিহত হয়েছেন।

বুধবার রাতে বৈরুতের দক্ষিণ শহরতলীতে গোলাগুলির শব্দ শোনা যায়। এএফপি ফুটেজে একটি এলাকা থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। 

ইরান-সমর্থিত হিজবুল্লাহ বুধবার জানিয়েছে, তারা তেল আবিবের বাণিজ্যিক কেন্দ্রে ইসরাইলি সেনাবাহিনীর সদর দফতরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

ইসরাইলি সেনাবাহিনী বলেছে, তারা লেবানন থেকে ইসরাইলি ভূখণ্ডে প্রবেশ করা পাঁচটি ক্ষেপণাস্ত্রের কয়েকটিকে বাধা দিয়েছে।

হিজবুল্লাহ মধ্যরাতের ঠিক আগে ইসরাইলের শত্রু সেনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দায়ও স্বীকার করেছে।

আরবিএস
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ভূ-রাজনীতিতে চরম উত্তেজনা, লেবাননে ভঙ্গুর পরিস্থিতি এবং হরমুজ প্রণালী বন্ধের হুমকির মধ্যেই এক টেবিলে বসে ‘ইতিবাচক ও উৎসাহব্যঞ্জক’ অগ্রগতি অর্জন করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। একটি চূড়ান্ত শান্তি...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রকাশ্য নিষেধাজ্ঞা ও কড়া হুঁশিয়ারিকে এক প্রকার খোলাখুলি চ্যালেঞ্জ জানিয়ে সোমবার ইরানে নতুন করে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরাইল। সামরিক বিশ্লেষকদের...
ইরানের হামলার পর এবার দেশটিতে পালটা হামলা চালিয়েছে দখলদার ইসরাইল। আজ ভোরে ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর