কাতার ছেড়ে তুরস্কে হামাসের নেতারা!

আপডেট : ১৮ নভেম্বর ২০২৪, ০৪:১৫ পিএম

প্রায় এক মাস আগেই কাতারের কর্মকর্তারা জানিয়ে দেয় যে, ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি নিয়ে হামাস ও ইসরাইলের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে আর কাজ করবে না। শুধু তাই নয়, রাজধানী দোহায় হামাসের রাজনৈতিক কার্যালয় নিয়ে সতর্ক করে কাতার জানিয়ে দেয়, এ কার্যালয়ের আর প্রয়োজন নেই।

তারই ধারাবাহিকতায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সিনিয়র অনেক নেতা কাতার থেকে তুরস্কে পাড়ি জমিয়েছেন বলে দাবি করেছে ইসরাইলি মিডিয়া কান। যুদ্ধবিরতি প্রস্তাবে হামাস রাজি না হওয়ায় যুক্তরাষ্ট্রের চাপে হামাস নেতারা কাতার ছেড়ে তুরস্কে যান বলে জানা গেছে।

যদিও এনিয়ে কাতারের কর্মকর্তারা কোন ধরনের প্রতিক্রিয়া জানায়নি।  প্রায় তিন সপ্তাহ আগে কাতার জানায় যে, যুদ্ধবিরতির বিষয়ে ইসরাইল ও হামাস আন্তরিকতা দেখালে তারা আবারও মধ্যস্থতাকারীর ভূমিকায় ফিরতে রাজি আছে। আর দোহা থেকে হামাসের কার্যালয় তুলে দেয়ার বিষয়েও কোনও সিদ্ধান্ত হয়নি।

চলতি মাসের প্রথম দিকেই মার্কিন কর্মকর্তারা জানিয়েছিলেন, হামাস নেতাদের কাতার ত্যাগ করতে বলার জন্য কাতারকে অনুরোধ করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের একটি সূত্র কানকে জানান, কাতারের কর্মকর্তারা হামাস নেতাদের জানিয়েছেন যে, আপনারা আর এখানে কাঙ্ক্ষিত নন।

বার্তা সংস্থা রয়টার্সও জানায়, যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করায় কয়েক সপ্তাহ ধরেই মার্কিন যুক্তরাষ্ট্র হামাস নেতাদের বহিষ্কার করার জন্য কাতারের ওপর চাপ সৃষ্টি করে আসছিল। অন্যদিকে গাজায় ইসরাইলি হামলা শুরু হওয়ার পর থেকেই হামাসের প্রতি সহানুভূতি প্রকাশ করে আসছিল তুরস্ক।

গত আগস্টে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান হামাসের নেতা ইসমাইল হানিয়া নিহত হওয়ার পর এক দিনের শোক দিবস ঘোষণা করেছিলেন। শোক প্রকাশ করার জন্য তেল আবিবে তুর্কি দূতাবাসের পতাকা অর্ধনমিত করা হয়। এর আগে মার্চে আঙ্কারা 'দৃঢ়ভাবে' হামাসের প্রতি সমর্থন জানায়।

এআরএস
গাজা উপত্যকায় যুদ্ধের কারণে সৃষ্ট বিভীষিকা ও ভয়াবহ মানবিক বিপর্যয়ের চিত্র ফুটে উঠেছে স্যাটেলাইট প্রযুক্তিতেও। হলিউডের প্রখ্যাত মার্কিন অভিনেত্রী ও মানবিক অধিকারকর্মী এবং জাতিসংঘের বিশেষ দূত...
ইয়েমেনি হুথিদের লাগাতার হামলায় যুদ্ধের মাঠে পিছু হঠতে শুরু করেছে সৌদি বাহিনী। এমন পরিস্থিতিতে সৌদি আরবের পাশে দাঁড়ানোর উপায় ঠিক করতে জরুরি বৈঠকে বসছেন সৌদি, তুরস্ক ও পাকিস্তানের সামরিক প্রধানরা।
ভারতের দীর্ঘদিনের দাবির পথ ধরে এবার জাতিসংঘের সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা নিরাপত্তা পরিষদের (ইউএনএসসি) আমূল সংস্কার এবং পাঁচ স্থায়ী সদস্যের বিতর্কিত ‘ভিটো’ ক্ষমতা পুরোপুরি বাতিলের জোরালো...
তুরস্কের পশ্চিমাঞ্চলের এক বিদ্যালয়ের বাইরে এক কিশোরের এলোপাতাড়ি গুলিবর্ষণে কমপক্ষে ১১ জন শিক্ষার্থী আহত হয়েছে, যাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। ফরাসি বার্তা সংস্থা- এএফপির তথ্যে মতে, মঙ্গলবার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর