কৃষ্ণ সাগরে তেলবাহী দুই রুশ জাহাজডুবি, নিহত এক

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৬ পিএম

কৃষ্ণ সাগরে দুর্ঘটনার কবলে পড়ে ডুবে গেছে রাশিয়ার দুইটি তেলবাহী জাহাজ। দুটিতে জাহাজ ২৯ জন ক্রু ছিলেন এবং এখন সেখানে তেল ছড়িয়ে পড়ছে। সবশেষ খবর পর্যন্ত একজন নিহতের খবর পাওয়া গেছে। রোববার রুশ কর্তৃপক্ষ এই দুর্ঘটনার খবর নিশ্চিত করেছে। 

রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় পরিবহন প্রসিকিউটরের অফিসের টেলিগ্রামে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে যে, প্রবল ঝড়ের সময় একটি ট্যাংকার দুটি ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে এবং ডুবে যাচ্ছে।  পানিতে তেলের ছাপও দৃশ্যমান ছিলো। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভেঙ্গে পড়া জাহাজ থেকে সাগরে তেল ছড়াচ্ছে। 

সংবাদ সংস্থা তাস জানিয়েছে, দুই জাহাজ ডুবির ঘটনায় কমপক্ষে একজন ক্রু সদস্যর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে এবং রুশ কর্তৃপক্ষ এই দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করছে। দুর্ঘটনাটি ঘটেছে কের্চ প্রণালিতে, যা মস্কোর দখলকৃত ক্রিমিয়া থেকে রাশিয়াকে আলাদা করে। 

তাস জানিয়েছে, সেখানে উদ্ধার ও পরিষ্কার অভিযান চলছে, যাতে রয়েছে টাগ বোট, হেলিকপ্টার ও ৫০ জনেরও বেশি কর্মী। ক্রুদের অনুসন্ধানের পাশাপাশি সাগরে তেল ছড়িয়ে পড়া ঠেকাতে বিরামহীনভাবে কাজ করছে রাশিয়ার উদ্ধারকারী দল। রুশ নৌবাহিনীর বিশেষ ইউনিউ তাদের সহায়তা দিচ্ছে। 

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুর্ঘটনা মোকাবেলায় একটি বিশেষ ওয়ার্কিং গ্রুপ গঠনের নির্দেশ দিয়েছেন, যার নেতৃত্বে রয়েছেন উপ-প্রধানমন্ত্রী ভিটালি সাভেলিভ।

রাশিয়ার নৌ পরিবহন সংক্রান্ত কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, কৃষ্ণ সাগরে ঝড়ের কবলে পড়ে দুটি ট্যাংকার ভলগোনেফট-২১২ ও ভলগোনেফট-২৩৯ ডুবে গেছে। জাহাজগুলোতে ১৫ ও ১৪ জন কর্মী ছিলেন। দুর্ঘটনার ফলে তেলের পণ্য (পানিতে) ছড়িয়ে পড়েছে। প্রতিটি ট্যাংকারের ধারণক্ষমতা চার হাজার ২০০ টন তেল। 

একাত্তর/এসি
তুরস্কের কৃষ্ণ সাগর উপকূলের কাছে রাশিয়ার ‘শ্যাডো ফ্লিট’ বা ছায়া নৌবহরের অন্তর্ভুক্ত একটি ট্যাঙ্কারে হামলার ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে শুক্রবার রাতে আক্রান্ত হওয়ার পর শনিবার আবারও একবার ট্যাঙ্কারটি...
রাখঢাক না করেই রুশ জাহাজ ও ক্রিমিয়া সেতুতে আরও হামলা চালানোর হুমকি দিয়েছে ইউক্রেন।শনিবার কৃষ্ণসাগরে একটি রুশ ট্যাংকারে ড্রোন আঘাতে হানার পর এক বিজ্ঞপ্তিতে এ কথা জানায় ইউক্রেন। খবর: সিএনএন।ইউক্রেনের...
কৃষ্ণ সাগরের ধারে ইউক্রেনের শহর ওডেসায় রাশিয়া মিসাইল হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এখনো পর্যন্ত অন্তত ১৮ জনের মৃত্যুর খবর দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। এছাড়া কয়েক ডজন লোক আহতের...
কৃষ্ণ সাগরে রাশিয়ার যুদ্ধজাহাজ মস্কভা ডুবে যাওয়ার পর ইউক্রেনের রাজধানী কিয়েভে কয়েকটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে খবর পাওয়া গেছে।স্থানীয় সময় শুক্রবার (১৪ এপ্রিল) সকালে এসব বিস্ফোরণের...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর