মাটির নিচে হাসপাতালে নেতানিয়াহু, প্রস্টেট অপসারণ

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৪, ০৯:০৬ পিএম

বেশ কয়েক দিন ধরেই আলোচনা হচ্ছিলো ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর শারীরিক অবস্থা নিয়ে। অবশেষে জানা গেল, গুরুতর অসুস্থ নেতানিয়াহুকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার তার প্রস্টেট অপসারণ করা হয়। এ কারণে তার বিরুদ্ধে দুর্নীতি মামলার শুনানি পিছিয়ে গেছে।

হাসপাতাল কর্তৃপক্ষের বরাত দিয়ে আরব নিউজ ও টাইমস অব ইসরাইল জানিয়েছে, চলতি সপ্তাহের শুরুতে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মূত্রনালির সংক্রমণে আক্রান্ত হন। শনিবার তাকে অস্ত্রোপচার করানোর জন্য হাসপাতালে নেয়া হয়। অস্ত্রোপচার সফল হয়েছে বলে দাবি করা হয়েছে। 

টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে জানিয়েছে, নেতানিয়াহুর অস্ত্রোপচার সফল হয়েছে এবং বর্তমানে তিনি ভালো আছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। 

ইসরাইলের হাদাসাহ মেডিক্যাল সেন্টার জানিয়েছে, প্রধানমন্ত্রী নেতানিয়াহুর জ্ঞান ফিরেছে এবং তিনি ভালো আছেন। আগামী কয়েকদিন তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে বলে জানানো হয়েছে। নিরাপত্তার কারণে নেতানিয়াহুকে একটি ভূগর্ভস্থ এবং সুরক্ষিত ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়েছে। 

আরব নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, নেতানিয়াহু বিশ্রামে থাকায় অস্থায়ী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন তার ঘনিষ্ঠ সহযোগী বিচারমন্ত্রী ইয়ারি লেভিন।

সাম্প্রতিক বছরগুলোতে বেশ কিছু স্বাস্থ্য সমস্যা ভুগছেন ৭৫ বছর বয়সী নেতানিয়াহু। এ বছরের শুরুতে তার হার্নিয়ার অপারেশন হয়। এর আগে গত বছর পেসমেকার বসিয়েছিলেন নেতানিয়াহু।

এদিকে অপারেশনের কারণে সাময়িক বিরতিতে আছে তাঁর দুর্নীতি মামলার বিচার কার্যক্রম। এই মামলার ফলাফল তার রাজনৈতিক জীবনকে গুরুত্বপূর্ণভাবে প্রভাবিত করতে পারে। তাঁর আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে এই সপ্তাহের নির্ধারিত তিন দিনের সাক্ষ্যগ্রহণ স্থগিত করেছেন আদালত।

এআরএস
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এক অভূতপূর্ব ও নজিরবিহীন সংকটের মুখে পড়েছে। ফিলিস্তিনি ওয়াটার অথরিটির বরাত দিয়ে জাতীয় সম্প্রচারমাধ্যম 'প্যালেস্টাইন টিভি' জানিয়েছে,...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন ৮১তম অধিবেশনে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের যোগদান আটকে দেওয়ার পরিকল্পনা করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ইসরাইলি গণমাধ্যমের প্রতিবেদন...
সাম্প্রতিক সময়ে মার্কিন-ইসরাইলি আগ্রাসন ও যুদ্ধ চলাকালে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুপক্ষের ২০০টিরও বেশি ড্রোন ও মানবচালিত যুদ্ধবিমান সফলভাবে ভূপাতিত করেছে বলে দাবি করেছে ইসলামিক...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর