বিধ্বস্তের এক মিনিট আগে ‘মেডে’ কল করেন পাইলট

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৪, ০৭:১৯ পিএম

দক্ষিণ কোরিয়ার বেসরকারি বিমান সংস্থা জেজু এয়ারের উড়োজাহাজটিতে পাখি আঘাত করেছে, কন্ট্রোল টাওয়ার থেকে এমন সতর্কতা পেয়ে বিধ্বস্তের মাত্র এক মিনিট আগেই পাইলট ‘মেডে’ কল করেছিলেন। কোনো উড়োজাহাজে যাত্রীদের প্রাণহানির আশঙ্কা তৈরি হলে, পাইলটরা সাধারণত কন্ট্রোল টাওয়ারে এই ধরনের কল করে জরুরি অবতরণের অনুমতি চান।

দেশটির পরিবহন মন্ত্রণালয় জানায়, এর এক মিনিটের মধ্যে উড়োজাহাজটি মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে অবতরণের দুর্ভাগ্যজনক চেষ্টা করে। ফ্লাইটটি কোনো পাখিকে আঘাত করেছিলো কি না, সেটি নির্দিষ্ট করে বলতে পারেননি কর্মকর্তারা। তবে উড়োজাহাজের ব্ল্যাক বক্স সংগ্রহ করা হয়েছে বলে জানানো হয়। বিধ্বস্ত হওয়ার প্রায় আড়াই ঘণ্টা পর ফ্লাইট ডাটা রেকর্ডারটি সকাল ১১টা ৩০ মিনিটে উদ্ধার করা হয়। 

এছাড়া দুপুর ২টা ২৪ মিনিটে ককপিট ভয়েস রেকর্ডারটিও পাওয়া যায়। কর্মকর্তারা বলেছেন, তারা জেজু এয়ার ফ্লাইটটির বিধ্বস্তের কারণ অনুসন্ধান করছেন। সম্ভাব্য পাখির আঘাতের বিষয়টিও তারা তদন্ত করে দেখছেন। তবে জরুরি অবতরণের সময় সেখানে জরুরি সহায়তাকারীরা কেন উপস্থিত ছিলেন না এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেননি তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা।

রোববার দক্ষিণ কোরিয়ার পরিবহন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, জেজু এয়ারের ফ্লাইট ৭সি২২১৬ উড়োজাহাজটিতে পাখি আঘাত করেছে বলে কন্ট্রোল টাওয়ার থেকে সতর্কতা জারি করার পরপরই পাইলটরা ‘মেডে’ ঘোষণা করেন। এর এক মিনিটের মধ্যে উড়োজাহাজটি মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে অবতরণের দুর্ভাগ্যজনক চেষ্টা করে।

মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে দুর্ঘটনার কবলে পড়া উড়োজাহাজে দুই থাই নাগরিকসহ ১৭৫ জন যাত্রী ও ছয়জন ক্রু ছিলেন। স্থানীয় সময় সকাল ৯টার দিকে উড়োজাহাজটি অবতরণের সময় রানওয়েতে ছিটকে পরে একটি প্রাচীরে আঘাত করে। এতে সঙ্গে সঙ্গে উড়োজাহাজটিতে আগুন ধরে যায়। উড়োজাহাজের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে। দুর্ঘটনাস্থল থেকে দু’জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। 

বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ার থেকে উড়োজাহাজটিতে একটি পাখি আঘাত করেছে বলে সতর্কতা জারির প্রায় তিন মিনিটের মধ্যে আবারও অবতরণের চেষ্টা করে। বিধ্বস্তের এক মিনিট আগে উড়োজাহাজের পাইলটরা ‘মেডে’ কল করেন।

বিমানবন্দরের রানওয়ে অত্যন্ত ছোট হওয়ায় দুর্ঘটনাটি ঘটেছে কি না জানতে চাইলে ওই কর্মকর্তা বলেন, ভিডিওতে দেখা যাচ্ছে, উড়োজাহাজটি টারমাক থেকে নেমে আসছে এবং একটি দেয়ালে আঘাত করছে। যে কারণে রানওয়ে ছোট হওয়ায় দুর্ঘটনাটি ঘটেনি বলে মনে করা হচ্ছে।

বিমানবন্দরের রানওয়ে অত্যন্ত ছোট হওয়ায় দুর্ঘটনাটি ঘটেছে কি না জানতে চাইলে ওই কর্মকর্তা বলেন, ভিডিওতে দেখা যাচ্ছে, উড়োজাহাজটি টারমাক থেকে নেমে আসছে এবং একটি দেয়ালে আঘাত করছে। যে কারণে রানওয়ে ছোট হওয়ায় দুর্ঘটনাটি ঘটেনি বলে মনে করা হচ্ছে।

তিনি বলেন, মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে প্রায় দুই হাজার ৮০০ মিটার দীর্ঘ। দুর্ঘটনার কবলে পড়া উড়োজাহাজের আকারের মতো একই ধরনের উড়োজাহাজ সেখানে অবতরণ করেছে। সেসব উড়োজাহাজে কোনো ধরনের সমস্যা হয় না। 

মুয়ান ফায়ার স্টেশনের প্রধান কর্মকর্তা লি জিয়ং-হিউন বলেছেন, বৈরী আবহাওয়ার পাশাপাশি একটি পাখির আঘাতের কারণে উড়োজাহাজটি দুর্ঘটনার কবলে পড়েছিল বলে ধারণা করা হচ্ছে। তিনি বলেন, তবে যৌথ তদন্ত শেষে উড়োজাহাজ বিধ্বস্তের সঠিক কারণ ঘোষণা করা হবে।

এআরএস
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে একটি যাত্রীবাহী উড়োজাহাজের সঙ্গে ফায়ার সার্ভিসের ট্রাকের ভয়াবহ সংঘর্ষে দুই পাইলট নিহত হয়েছেন। রোববার (২২ মার্চ) স্থানীয় সময় রাত ১১টা ৩৮ মিনিটে...
ইরান-ইসরায়েল যুদ্ধের আঁচ এবার সরাসরি এসে লাগল প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ভূ-রাজনীতিতে। ওয়াশিংটন পোস্ট এবং দক্ষিণ কোরিয়ার একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ কোরিয়ায় মোতায়েন করা...
জ্বালানি তেলের আকাশচুম্বী দাম এশিয়ার প্রধান অর্থনীতিগুলোতে কতটা প্রভাব ফেলছে, তার প্রতিফলন হিসেবে অভ্যন্তরীণ বাজারে তেলের দামের সর্বোচ্চ সীমা (ক্যাপ) নির্ধারণ করেছে দক্ষিণ কোরিয়া।
দক্ষিণ কোরিয়ার একটি আদালত দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ইউন সুক-ইওলকে রাষ্ট্রদ্রোহের দায়ে দোষী সাব্যস্ত করেছে। বৃহস্পতিবার, আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, ইউনের জারি করা সামরিক শাসন ছিল দেশটির...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর