ভিক্ষুকের সঙ্গে প্রেম, সংসার ফেলে পালালেন নারী

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৫, ০৮:৫৪ পিএম

প্রেম না শোনো কোনো বাধা। বিশ্বের সব জনপদ জুড়েই এমন উদাহরণ রয়েছে। এবার এক ভিক্ষুকের সঙ্গে প্রেম করে সাজানো সংসার ভেঙে দিয়েছেন এক ভারতীয় নারী। এই খবর চাউর হতেই এনিয়ে তুমুল চর্চা শুরু হয়েছে নেট দুনিয়ায়। সরব হয়ে উঠেছে সামাজিক মাধ্যমগুলোর পাতা। 

ভারতের বিভিন্ন সংবাদ বো গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের হরদৌয়ে। সেখানের এক বিবাহিত নারী বাসায় আসা ভিক্ষুকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। ভিক্ষা দেওয়ার উছিলায় প্রায়ই দীর্ঘক্ষণ গল্প করতেন। ধীরে ধীরে প্রেমের সম্পর্কে গড়ায় তা। 

নতুন বছরে সংসার ছেড়ে সেই ভিক্ষুকের হাত ধরে পালিয়ে যান সেই নারী। তার স্বামী এনিয়ে থানায় গিয়ে নাশিলও করেন। যার সূত্রে ‘লাপাতা স্ত্রী’র খোঁজে মাঠে নেমেছে পুলিশ। তার খোঁজে শুরু হয়েছে তল্লাশি। 

উত্তর প্রদেশের হরদৌয়ের হরপালপুর এলাকার বাসিন্দা রাজু অভিযোগ করেন, রাজেশ্বরী ও তার ছয় সন্তান রয়েছে। সুখিই ছিলেন তারা। কিন্তু আচমকা নানহে পণ্ডিত নামের এক ভিক্ষুকের সঙ্গে রাজেশ্বরীর ঘনিষ্ঠতা বাড়ে। প্রায়শই বাড়ির সামনে দাঁড়িয়ে তারা গল্প করতেন। 

এমনকি ফোনেও তাদের কথা হতো। দু'জনের এই সম্পর্ক ঘিরে আগেই সন্দেহ হয়েছিল রাজুর। তার ধারণা, নানহে পণ্ডিতের সঙ্গেই রাজেশ্বরী পালিয়ে গেছেন। এনিয়ে থানায় অভিযোগও দায়ের করেছেন। 

রাজু জানান, দিন কয়েক আগে নানহে পণ্ডিত তাদের পাড়ায় ভিক্ষা করতে এসেছিলেন। এ সময় রাজেশ্বরীর সঙ্গে তার কথা শুরু হয়। তিন জানুয়ারি রাজেশ্বরী বাজারে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয়ে যান। দীর্ঘ সময় বাড়ি ফেরায় স্বামী রাজুর মনে সন্দেহ হলে খোঁজাখুঁজি শুরু হয়। 

অবশেষে থানায় অভিযোগ জানান রাজু। পুলিশের কাছে তিনি এও জানিয়েছেন, তার মোষ বিক্রির সব টাকা নিয়ে রাজেশ্বরী পালিয়ে গেছেন। থানায় ভিক্ষুকের বিরুদ্ধে স্ত্রীকে অপহরণের অভিযোগ দায়ের করেছেন রাজু। ভারতীয় ন্যায় সংহিতার ৮৭ ধারায় মামলা রুজু করেছেন তিনি।

একাত্তর/এসি
অবশেষে প্রেম পেলো পূর্ণতা! শনিবার এক জমকালো কিন্তু একান্ত ব্যক্তিগত অনুষ্ঠানে প্রেমিকা জোডি হেডেনের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ।
২০১৯ সালে ঘটনা। ভারত ও পাকিস্তানের দুই নারী মিডিয়া ইনফ্লুয়েন্সারের প্রেমের কাহিনীতে প্রায় ভেঙ্গে পড়েছিলো নেটদুনিয়া। ভারতের অঞ্জলি চক্রের সঙ্গে পাকিস্তানের সুফি মালিকের প্রেমের গল্পকে ঘিরে সে সময়ে...
ভ্লাদিমির পুতিন। শুধু রাশিয়ার প্রেসিডেন্টই নন, তার কথাবার্তা ও হাঁটাচলার ধরন ও কেতাদুরস্ত ফ্যাশনের কারণে অনেকেই তাঁকে নায়ক বা মিস্টার বন্ড হিসাবেও ডেকে থাকেন। বাস্তবে পুতিন নিজেও অনেকটাই জেমস...
প্রেমের জন্য ত্যাগের ইতিহাস অনেক সমৃদ্ধ। প্রেম-ভালোবাসা জন্য সর্বস্ব ত্যাগের ঘটনা ঘটে চলছে প্রায় প্রতিনিয়তই। মানের মানুষের সঙ্গে ঘর বাঁধতে বাড়ি-ঘর আর ধন-সম্পদ ছেড়ে বেরিয়ে পড়ার কাহিনী এই পৃথিবীতে...
করোনাকালে রোগীদের নমুনা পরীক্ষা না করেই ভুয়া রিপোর্ট দেওয়া ও প্রতারণার দায়ে দেশজুড়ে আলোচিত রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিমকে আবারও গ্রেপ্তার করেছে পুলিশ।
মশা নিয়ন্ত্রণে এখন পর্যন্ত যেসব রাসায়নিক বা কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে, তা খুব একটা কার্যকর হচ্ছে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।...
আমদানি-নির্ভর জ্বালানির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে দেশকে দীর্ঘদিন ধরে অন্য দেশের ওপর পরনির্ভরশীল করে রাখা হয়েছিলো বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।...
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে পদ্মার পানি বৃদ্ধি পাওয়ায় মানিকগঞ্জের পাটুরিয়া লঞ্চঘাটের সংযোগ সড়ক তলিয়ে গেছে। এতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ২১টি জেলার যাতায়াতকারী হাজারো যাত্রী চরম...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর