বিয়ের আগেই অঞ্জলি-সুফি জুটির বিচ্ছেদ!

আপডেট : ২৬ মার্চ ২০২৪, ০৫:৪২ পিএম

২০১৯ সালে ঘটনা। ভারত ও পাকিস্তানের দুই নারী মিডিয়া ইনফ্লুয়েন্সারের প্রেমের কাহিনীতে প্রায় ভেঙ্গে পড়েছিলো নেটদুনিয়া। ভারতের অঞ্জলি চক্রের সঙ্গে পাকিস্তানের সুফি মালিকের প্রেমের গল্পকে ঘিরে সে সময়ে তুমুল আলোড়ন তৈরি হয়। এই জুটিকে ঘিরে সামাজিক মাধ্যমে তৈরি হয় তুমুল আগ্রহ।

এরপর অনেকটা সময় পেরিয়ে গেছে। গঙ্গায় গড়িয়েছে অনেক জল। দুই চিরশত্রু দেশের দুই নারীর মধ্যে প্রেমের কাহিনী প্রায় ভুলতে বসেছিলেন সবাই, ঠিক তখন আবারও শিরোনামে অঞ্জলি-সুফি জুটি। তাদের সম্পর্ক ভেঙ্গে যাবার খবরে আবারও উত্তাল দুই দেশের সামাজিক মাধ্যম। খবরের শিরোনামও হচ্ছে।

২০১৯ সালে ‘সেনসেশন’ হয়ে উঠা অঞ্জলি-সুফির প্রেমের সম্পর্ক টিকল না। রাস্তা আলাদা হলো দুজনের। নিজের ইনস্টাগ্রামে পোস্ট করে পাকিস্তানের সুফি মালিক স্বীকার করেছেন, তিনি ঠকিয়েছেন ভারতের অঞ্জলি চক্রকে। অথচ কয়েক সপ্তাহ পরই এই জুটির বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কথা ছিল।

সুফি লেখেন, আমাদের বিয়ের কয়েক সপ্তাহ আগে না বুঝেই আমি খুব বড় ভুল করে ফেলেছি। আমি ওর (অঞ্জলি) সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছি। আমি ওকে খুব আঘাত দিয়েছি। ও কতটা আঘাত পেয়েছে, তা বোঝার ক্ষমতাও আমার নেই। আমি আমার ভুল স্বীকার করছি, আগামী দিনেও করব।

তিনি আরও লেখেন, আমাদের পরিবার এবং বন্ধুসহ সব মানুষ, যাদের আমি সব থেকে বেশি ভালোবাসি, তাদের আমি আঘাত দিয়েছি। সুফি মালিকের পাশাপাশি অঞ্জলি চক্রও নিজের ইনস্টাগ্রামে লিখেছেন। সুফি নিজের ভুল স্বীকার করে বিশ্বাসভঙ্গের কথা জানালেও, অঞ্জলি সেটা মেনেই নিয়েছেন। 

অঞ্জলি লেখেন, শুনে ধাক্কা লাগতে পারে, কিন্তু আমাদের পথ আলাদা হয়ে যাচ্ছে। আমরা আমাদের বিয়ে বাতিল করার সিদ্ধান্ত নিয়েছি। সুফির বিশ্বাসঘাতকতার কারণেই আমরা আমাদের সম্পর্ক শেষ করার সিদ্ধান্ত নিয়েছি। তবে সুফির প্রতি কোনও নেতিবাচক প্রতিক্রিয়া ধেয়ে আসুক, সেটা আমি চাই না।

নিউইয়র্ক এবং সানফ্রান্সিসকোতে ওয়েডিং প্ল্যানারের ব্যবসা করেন অঞ্জলি । আর সুফি থাকেন নিউইয়র্কে। তিনি লাইফস্টাইল ও ট্রাভেল কনটেন্ট মেকার। তাঁদের যৌথ যাত্রা শুরু হয়েছিল পাঁচ বছর আগে। দেশের সীমানা, ধর্ম, সংস্কৃতি ইত্যদির বাধা অতিক্রম করে তাদের এই প্রেম বহু মানুষের হৃদয় ছুঁয়ে গিয়েছিল।

এক বছর আগে তাদের বাগদানও হয়। সেই অনুষ্ঠান ছিল রূপকথার গল্পের মতো। নিউইয়র্কের আইকনিক এম্পায়ার স্টেট বিল্ডিংয়ে অঞ্জলিকে বিয়ের প্রস্তাব দেন সুফি। এরপরই তারা জানান যে, ২০২৪ সালের তাদের আনুষ্ঠানিক বিয়ের অনুষ্ঠান হবে। সেদিনে সেই ভিডিও সবার সঙ্গে শেয়ারও করেন এই জুটি।

‘সুফি অ্যান্ড অঞ্জলি’ নামে তাদের একটি ইউটিউব চ্যানেল রয়েছে। সাড়ে ১৩ লাখের বেশি সাবস্ক্রাইবার আছে সেই চ্যানেলের। অঞ্জলি এবং সুফি দুজনেই জানিয়েছেন, আপাতত তাঁরা ইন্টারনেটের জগৎ থেকে দূরে থাকতে চান। কিছুটা নিভৃতে সময় কাটাতকে চান।

রাস্তা আলাদা হয়ে গেলেও একে অপরের প্রতি কোনও ক্ষোভ বা ঘৃণা নেই দুজনেরই। সুফির স্বীকারোক্তির পরেই নিজের ইনস্টা প্রোফাইলে পোস্ট করে অঞ্জলি জানিয়েছেন, এই পাঁচ বছরের সম্পর্কে অনেক কিছুই পেয়েছেন তিনি। সুফির প্রতি কোনও রাগ বা অভিমান নেই।

ভারতীয় বংশদ্ভুত অঞ্জলি আরও যোগ করেন, পাঁচ বছরের প্রতিটা মুহূর্ত তাঁর কাছে গুরুত্বপূর্ণ, খুব সুন্দর সময় কাটিয়েছে, অসংখ্য ভাল স্মৃতি রয়েছে। এটা দুর্ভাগ্য যে এই জার্নি এখানেই শেষ হচ্ছে, কিন্তু সুফির প্রতি কোনও খারাপ ভাবনা নেই তাঁর। আগামী দিনেও থাকবে না।

এআর
অবশেষে প্রেম পেলো পূর্ণতা! শনিবার এক জমকালো কিন্তু একান্ত ব্যক্তিগত অনুষ্ঠানে প্রেমিকা জোডি হেডেনের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ।
প্রেম না শোনো কোনো বাধা। বিশ্বের সব জনপদ জুড়েই এমন উদাহরণ রয়েছে। এবার এক ভিক্ষুকের সঙ্গে প্রেম করে সাজানো সংসার ভেঙে দিয়েছেন এক ভারতীয় নারী। এই খবর চাউর হতেই এনিয়ে তুমুল চর্চা শুরু হয়েছে নেট...
ভ্লাদিমির পুতিন। শুধু রাশিয়ার প্রেসিডেন্টই নন, তার কথাবার্তা ও হাঁটাচলার ধরন ও কেতাদুরস্ত ফ্যাশনের কারণে অনেকেই তাঁকে নায়ক বা মিস্টার বন্ড হিসাবেও ডেকে থাকেন। বাস্তবে পুতিন নিজেও অনেকটাই জেমস...
প্রেমের জন্য ত্যাগের ইতিহাস অনেক সমৃদ্ধ। প্রেম-ভালোবাসা জন্য সর্বস্ব ত্যাগের ঘটনা ঘটে চলছে প্রায় প্রতিনিয়তই। মানের মানুষের সঙ্গে ঘর বাঁধতে বাড়ি-ঘর আর ধন-সম্পদ ছেড়ে বেরিয়ে পড়ার কাহিনী এই পৃথিবীতে...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর