নতুন করে প্রেমে পড়েছেন পুতিন!

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৪৪ পিএম

ভ্লাদিমির পুতিন। শুধু রাশিয়ার প্রেসিডেন্টই নন, তার কথাবার্তা ও হাঁটাচলার ধরন ও কেতাদুরস্ত ফ্যাশনের কারণে অনেকেই তাঁকে নায়ক বা মিস্টার বন্ড হিসাবেও ডেকে থাকেন। বাস্তবে পুতিন নিজেও অনেকটাই জেমস বন্ডের চেয়ে কম নয় বৈকি। কাতারে থেকে শুরু মল্লযুদ্ধ আর অস্ত্র চালানায় তার দক্ষতার বিষয়টি অনেক আগ থেকেই বেশ চর্চ্চার বিষয়। আর আরও গুণ নিয়েও কম চর্চ্চা হয় না কিন্তু।

পুতিনের নারী প্রীতির গল্প নেটি দুনিয়ায় অন্যতম বিনোদনের খোরাক। তার বিয়ে ও ব্যক্তিজীবন নিয়ে যেন উৎসাহের শেষ নেই। এনিয়ে পুতিন ব্যাপক রাখঢাক করলেও, মিডিয়াগুলো ঠিকই বের আনে দারুণ খবর। তেমনই এক খবর দিয়েছে আমেরিকার নামী সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট।

ভ্লাদিমির পুতিন নাকি নতুন করে এক রুশ সুন্দরীর প্রেমে পড়েছেন। দেখতে একদমই বার্বি পুতুলের মতো। বার্বি লুকের মেয়েদের প্রতি পুতিনের রয়েছে বেশ আকর্ষণ। এবার যে বার্বির প্রেমে তিনি হাবুডুবু খাচ্ছেন, তিনি নাকি একেবারে রুশ নেতার মনের মতো। এই সুন্দরীর নাম একাতেরিনা কাতিয়া মিজুলিনা।

পরম সুন্দরী এই নারী নাকি দেখতে বার্বির মতো। পুতিন এখন তার প্রেমেই হাবুডুবু খাচ্ছেন। বয়সের পার্থক্য মাত্র ৩২ বছর! তাতে কি আসে যায়? প্রেম না শোনে বাধা, বয়সের কোন পার্থক্য। সত্তরোর্ধ্ব পুতিনের মন কেড়েছেন ৩৯ বছরের একাতেরিনা। পেশায় তিনি আর্ট হিস্টোরিয়ান।

নিউইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুযায়ী, ক্রেমলিনপন্থী ইন্টারনেট লিগের নেতৃত্ব দেন তিনি, যাদের অন্যতম কাজই হল রাশিয়া ও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচনা আটকানো। কাতিয়ার মা-ও পুতিনপন্থী। সেনেটর ইলিনা মিজুলিনার কন্যা পুতিনের এই প্রেমিকা।

৭১ বছরের ভ্লাদিমির পুতিনের ২০১৪ সালে ডিভোর্স হয়ে যায়। এরপরে তিনি অলিম্পিক জিমন্যাস্ট আলিনা কাবায়েভার সঙ্গে সম্পর্কে ছিলেন। তাঁদের তিন সন্তানও রয়েছে। সম্প্রতিই তাঁদের বিচ্ছেদ হয়েছে। এরপরই কাতিয়ার প্রেমে পড়েছেন পুতিন। নতুন নতুন প্রেম, তাই এই সম্পর্ক নিয়ে মুখ খুলছেন না কেউই।

জানা গেছে, ২০০৪ সালে ইউনিভার্সিটি অব লন্ডন থেকে কলা ইতিহাস ও ইন্দোনেশিয়ান ভাষায় ডিগ্রি অর্জন করেন একাতেরিনা কাতিয়া মিজুলিনা। এরপর চিনে রাশিয়ার প্রতিনিধিদের অনুবাদক হিসাবে কাজ করতে শুরু করেন। ২০১৭ সালে সেফ ইন্টারনেট লিগে যোগ দেন।

এর আগে যখন কাবায়েভার সঙ্গে প্রেম করতেন পুতিন, তখন তার উপরে কোটি কোটি টাকা খরচ করতেন বলেই দাবি উঠেছিলো। তেমন দাবি উঠছে বার্বি সুন্দরী কাতিয়াকে ঘিরেও। তার চলাফেরা এখন নাকি খুব নিয়ন্ত্রিত থাকে। দেয়া হয় বিশেষ নিরাপত্তা। বিশাল এক বাড়িতে আপাতত বাস করছেন এই রুশ সুন্দরী।

 

এআরএস
জাপানের কাছেই বিতর্কিত একটি দ্বীপে বৃহস্পতিবার ঝটিকা সফর করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম কোনো দ্বীপে পুতিনের এই পা রাখা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে...
ইউক্রেনে মস্কোর যুদ্ধের চতুর্থ বার্ষিকী ঘনিয়ে আসার প্রাক্কালে বুধবার এক ভিডিও কলে চীন ও রাশিয়ার পারস্পরিক সুসম্পর্কের ভূয়সী প্রশংসা করেছেন প্রেসিডেন্ট শি জিনপিং এবং ভ্লাদিমির পুতিন। রুশ রাষ্ট্রীয়...
ইউক্রেন যুদ্ধ নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত আছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
মস্কোয় প্রায় সাড়ে চার ঘণ্টা স্থায়ী এক ম্যারাথন সংবাদ সম্মেলনে তিনি স্পষ্ট করে জানান, ইউক্রেন অভিযানের পর রাশিয়া আর কোনো যুদ্ধ চায় না, তবে এর জন্য পশ্চিমাদের রুশ স্বার্থের প্রতি ‘সম্মান’ দেখাতে হবে।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর