প্রেমের টানে হাজারো কোটি টাকা ছাড়লেন মালয় তরুণী

আপডেট : ১৬ আগস্ট ২০২৩, ০৮:০০ পিএম

প্রেমের জন্য ত্যাগের ইতিহাস অনেক সমৃদ্ধ। প্রেম-ভালোবাসা জন্য সর্বস্ব ত্যাগের ঘটনা ঘটে চলছে প্রায় প্রতিনিয়তই। মানের মানুষের সঙ্গে ঘর বাঁধতে বাড়ি-ঘর আর ধন-সম্পদ ছেড়ে বেরিয়ে পড়ার কাহিনী এই পৃথিবীতে রয়েছে ভুরি ভুরি। আর তেমনই এক উদাহরণ সৃষ্টি করেছেন মালয়েশিয়ার এক নারী। প্রেমিকার জন্য ছেড়েছেন হাজার কোটি টাকার সম্পত্তি।

এতো বিশাল সম্পত্তি ছেড়ে প্রেমিকেই জীবন সঙ্গী হিসেবে বেছে নেয়া তরুণীর নাম অ্যাঞ্জেলিন ফ্রান্সিস। বাড়ি মালয়েশিয়াতে। তার বাবার খু কে পেং মালয়েশিয়ার অন্যতম শীর্ষ ধনকুব। আর  উত্তরাধিকার সূত্রে ২ হাজার ৪৮৪ কোটি টাকার সম্পত্তির মালিক অ্যাঞ্জেলিন। 

প্রেমের টানে প্রেমিকার সঙ্গে থাকতে এক লহমায় ছেড়ে দিয়ে নতুন সংসার শুরু করেছেন তিনি। স্বামীর নাম জেডিদিয়াহ। অক্সফোর্ডে পড়ার সময় দু'জনের দেখা হয়। ধীরে ধীরে একে অপরের প্রেমে পড়েন তাঁরা। অ্যাঞ্জেলিনের বাবা এই প্রেমে আপত্তি তোলেন। বিত্তশালী পরিবারেই মেয়ের বিয়ে দিতে চেয়েছিলেন। তাই সম্পর্ক মেনে নিতে রাজি ছিলেন না তিনি।

image


মধ্যবিত্ত ঘরের ছেলের সঙ্গে মেয়ে প্রেম করছে জানার পর থেকেই অ্যাঞ্জেলিনকে চাপ দেন বাবা সম্পর্ক থেকে বেরিয়ে আসার। অনেক বুঝিয়ে-সুঝিয়েও কাজ না হওয়ায় মেয়েকে ডেকে চরম কথাও শুনিয়ে দেন। জেডিদিয়াহকে বিয়ে করলে সম্পত্তি থেকে বাদ। কিন্তু বাবার এমন হুঙ্কারে উল্টো বেকে বসেন অ্যাঞ্জেলিন। সিদ্ধান্ত নেন সব ছেড়ে প্রেমিকের কাছেই যাবেন তিনি। 

বিপুল সম্পত্তির কোনও প্রয়োজন নেই বলে বাবাকে স্পষ্ট জানিয়ে দেন তিনি। এর পরই নতুন সংসার শুরু করতে জেডিদিয়াহের সঙ্গে থাকা শুরু করেন মালয়েশিয়ার এই তরুণী। পাশাপাশি আদালতে গিয়ে পাকাপাকিভাবে এই নিয়ে সাক্ষ্যও দেন ফ্রান্সিস। খুব শিগগিরই বিয়ে করবেন বলেও ঘোষণা দিয়েছেন এই যুগল। আপাতত ঘর গুছাতে ব্যস্ত তারা। 

উল্লেখ্য, প্রেমের উপখ্যান রচনায় দুই দিন আগে ইন্দোনেশিয়া শিরোনাম হয়েছিলো। দেশটির ৪১ বছরের নারী মারিয়ানা ১৬ বছরের এক কিশোরকে বিয়ে করে শিরোনাম হন। বয়সে অনেক ছোট স্বামীর সঙ্গে দিব্যি এক ফ্রেমে ধরাও পড়েছেন তিনি। মারিয়ানার আছে ডিপার্টমেন্টাল স্টোরের ব্যবসা। যার সঙ্গে তার বিয়ে হয়েছে, সেই ছেলেটির মায়ের সঙ্গে বন্ধু ছিলেন মারিয়ানা।


একাত্তর/এআর



রাজনীতিবিদদের সান্নিধ্য, বিলিয়ন ডলারের খেলাধুলা, আর তাসের টেবিলে প্রভাবশালীদের মন জয় করার মুন্সিয়ানা- সবই ছিল তাঁর হাতের মুঠোয়। ২০২১ সালে চীনের কমিউনিস্ট পার্টির শতবর্ষপূর্তির আমেজমাখা দিনে...
বিশ্বের সবচেয়ে ঋণগ্রস্ত আবাসন প্রতিষ্ঠান- চায়না এভারগ্র্যান্ড গ্রুপের প্রতিষ্ঠাতা হুই কা ইয়ানকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে চীনের একটি আদালত। সংস্থাসমূহের আর্থিক ধসে দেশের অর্থনীতি ও শেয়ারবাজারে...
পারস্য উপসাগর আর হরমুজ প্রণালীর উত্তপ্ত পরিস্থিতির মাঝেই মার্কিন নৌবাহিনীর এক রহস্যময় চাল বিশ্বজুড়ে প্রতিরক্ষা বিশ্লেষকদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। বাহরাইনে মোতায়েন থাকা দুটি অত্যাধুনিক...
দক্ষিণ-পূর্ব এশিয়ার তিন দেশ ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও মালয়েশিয়ায় বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা ৬০০ ছাড়িয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ৪০ লাখেরও বেশি মানুষ।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর