তালেবান নেতাদের গ্রেপ্তারের নির্দেশ আইসিসির

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৫, ০৪:০৩ পিএম

নারীদের নিপীড়ন ও অধিকার খর্ব করার অপরাধে তালেবানের শীর্ষস্থানীয় নেতাদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।

আন্তর্জাতিক অপরাধ আদালতের একজন বিচারক জানান, তালেবানের প্রধান নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদাসহ বেশ কয়েকজন শীর্ষ নেতাকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করা হয়েছে।

ডয়চে ভেলের খবরে বলা হয়েছে, আফগানিস্তানে নারী ও নারী শিশুদের প্রতি তালেবান সরকারের নেয়া বিভিন্ন বৈষম্যমূলক পদক্ষেপকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে বিবেচনা করছে আদালত।

বিচারক করিম খান বলেছেন, পরোয়ানা জারি করার পেছনে হাইবাতুল্লাহ আখুন্দজাদা ও তার প্রধান বিচারপতি আব্দুল হাকিম হাক্কানির বিরুদ্ধে লিঙ্গভিত্তিক বৈষম্যের যথেষ্ট প্রমাণ পাওয়া গেছে। আফগানিস্তানে নারী ও মেয়েদের পাশাপাশি এলজিবিটিকিউ প্লাস গোষ্ঠীর সদস্যরাও তালেবান সরকার কর্তৃক নিপীড়নের শিকার হচ্ছেন।

তিনি আরো বলেন, আমাদের এই পদক্ষেপ তাদের প্রতি একটি স্পষ্ট বার্তা যে আফগানিস্তানে নারী ও মেয়েদের অধিকার নিশ্চিত হচ্ছে না।

তালেবান সরকার ২০২১ সালে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এলেও নারী অধিকারের বিষয়ে তাদের অবস্থান প্রথম মেয়াদের (১৯৯৬-২০০১) চেয়ে কিছুটা শিথিল রয়েছে।

তবে ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গেই হাইবাতুল্লাহ আখুন্দজাদা ইসলামী শরিয়াভিত্তিক আইনের কথা বলে জণপরিসরে নারীদের প্রবেশাধিকার কার্যত বন্ধ করে দেন।

একাত্তর/আরএ
গভর্নর আবদুল্লাহ সারহাদি চিকিৎসাধীন এক কিশোরের ভাঙা হাতের জন্য কিছু টাকা দিলেন, তারপর স্থানীয় একটি মসজিদের কাজের জন্যও কিছু অর্থ তুলে দিলেন। এরপর উত্তর আফগানিস্তানে তাঁর কার্যালয়ে ঘটে গেল এক...
পশ্চিমা শক্তির প্রস্থান ও মার্কিন সমর্থিত সরকারের পতনের পর আফগানিস্তানের ক্ষমতায় তালেবানের সুদীর্ঘ পাঁচ বছর পূর্ণ হলো। শনিবার রাজধানী কাবুলে সাবেক মার্কিন দূতাবাসের বাইরে সাঁজোয়া যান ও...
আফগানিস্তানে তালেবান পুনরায় ক্ষমতায় আসার পর থেকে প্রায় ২৪ লাখ কিশোরী মাধ্যমিক শিক্ষা গ্রহণ থেকে বঞ্চিত হয়েছে বলে জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনেস্কো) সম্প্রতি এক উদ্বেগজনক...
লেবাননে দখলদার বাহিনীর অব্যাহত সন্ত্রাসী হামলার জবাবে রোববার (৭ জুন) রাতে ইসরাইলে প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর