গাজা নিয়ে ট্রাম্পের পরিকল্পনায় বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৪১ পিএম

ক্ষমতায় এসে একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে তুমুল আলোচনার জন্ম দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। পানামা খাল ও গ্রীনল্যান্ড দখলে নেয়ার পরিকল্পনা হালে পানি না পাওয়ায় এবার ট্রাম্পের নজর গাজা উপত্যকার দিকে। ফিলিস্তিনের এই ভূখন্ড দখলে নিয়ে আবাসন ব্যবসার মনবাসনার কথা জানিয়েছেন তিনি। 

মঙ্গলবার ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে হোয়াইট হাউসে যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, আমেরিকা দীর্ঘ মেয়াদে গাজার দখল নেবে। বিশালকার আবাসন প্রকল্পের পাশাপাশি অবকাশ ও বিনোদনকেন্দ্র নির্মাণ করা হবে। ট্রাম্প বলেন, তিনি গাজা উপত্যকার দীর্ঘমেয়াদী মার্কিন মালিকানার প্রত্যাশা করেছেন। 

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের এই ঘোষণার পর বিশ্বজুড়ে নিন্দার ঝড় শুরু হয়েছে। এরিই মধ্যে ফিলিস্তিন, মিসর, সৌদি আরব, তুরস্কসহ বহু দেশ ট্রাম্পের পরিকল্পনা নাকচ করছে দিয়েচে। টানা ১৫ মাসের যুদ্ধে বিধ্বস্ত গাজা উপত্যকায় ইসরাইলের ফিলিস্তিনি জাতিগত নিধনে ডোনাল্ড ট্রাম্প সমর্থন করছেন বলে আশঙ্কা দেখা দিয়েছে।

মধ্যপ্রাচ্যের বাইরে যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স, অস্ট্রেলিয়া ও চীন ট্রাম্পের পরিকল্পনার বিরোধীতা করে দুই রাষ্ট্র সমাধানের পথে হাঁটার আহবান জানিয়েছেন। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেইর স্ট্যামার বলেছেন, গাজাবাসীদের পুনর্গঠনের সুযোগ দেয়া উচিৎ। রাশিয়া বলেছে, গাজাকে ফিলিস্তিনিদের জোর করে উচ্ছেদ করা যাবে না।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইসরাইল অধিকৃত পশ্চিম তীরের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার এবং গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের স্থানচ্যুত করার চেষ্টা করার পরিকল্পনা রয়েছে। সম্মিলিত শাস্তির নীতি চর্চা করার এমন পদ্ধতি প্রত্যাখ্যান করছে রাশিয়া।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, গাজার জনগণের জোরপূর্বক স্থানান্তরের বিরোধিতা করছে বেইজিং। একই সঙ্গে সব পক্ষই ফিলিস্তিনি ইস্যুকে দ্বি-রাষ্ট্রীয় সমাধানের ভিত্তিতে যুদ্ধবিরতিকে রাজনৈতিক বন্দোবস্তে ফিরিয়ে আনার সুযোগ হিসাবে গ্রহণ করবে বলে প্রত্যাশা করে চীন।

তুরস্ক বলেছে, ট্রাম্পের মন্তব্য একেবারে অগ্রহণযোগ্য। ফিলিস্তিনিদের সমীকরণের বাইরে রেখে যেকোনও ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা হলে তা আরও সংঘাতের সৃষ্টি করবে। ইসরাইলের বিরুদ্ধে তুরস্ক যে পদক্ষেপ—বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন ও রাষ্ট্রদূতকে ডেকে পাঠানোর—নিয়েছিল তা পর্যালোচনা করা হবে।

ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা সামি আবু জুহরি বলেছেন, গাজায় ফিলিস্তিনিদের জাতিগত নিধনে ট্রাম্পের আহবান তাদের নিজ জমি থেকে উৎখাতের শামিল। তিনি বলেন, গাজা নিয়ন্ত্রণের আকাঙ্ক্ষা সম্পর্কে ট্রাম্পের মন্তব্য হাস্যকর এবং অযৌক্তিক। বিষয়টি আগুনের স্ফুলিঙ্গ জ্বালিয়ে দেবে।

ফিলিস্তিন স্বাধীনতাকামী সংগঠন- পিএলও মহাসচিব হুসেন আল-শেখ বলেছেনন, জন্মভূমি থেকে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার সব ধরনের আহবান প্রত্যাখ্যান করছে। আন্তর্জাতিক বৈধতা এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী, দ্বি-রাষ্ট্রীয় সমাধানের মাধ্যমে এই অঞ্চলের সুরক্ষা এবং নিরাপত্তায় ফিলিস্তিনি নেতৃত্ব দৃঢ় অবস্থান নিশ্চিত করে।

সৌদি আরব বলেছে, ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা না করা পর্যন্ত ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না রিয়াদ। সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ফিলিস্তিনিদের নিজ ভূমি থেকে বাস্তুচ্যুত করার যে কোনও প্রচেষ্টা প্রত্যাখ্যান করছে সৌদি আরব। ফিলিস্তিন ইস্যুতে সৌদি আরবের অবস্থান পরিষ্কার ও সুস্পষ্ট, যা আলোচনা সাপেক্ষ নয়।

সৌদি আরব ফিলিস্তিনি জনগণের বৈধ অধিকারের বিষয়ে যে কোনও ধরনের লঙ্ঘনের ঘটনায় অতীতের মতো দ্ব্যর্থহীনভাবে প্রত্যাখ্যানের পুনরাবৃত্তি করছে। ইসরায়েলি বসতি স্থাপন নীতিমালার মাধ্যমে ফিলিস্তিনি ভূমির অধিগ্রহণ কিংবা জমি থেকে ফিলিস্তিনি জনগণকে বাস্তুচ্যুত করার চেষ্টারও বিরোধী সৌদি।

ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ক্রিস্টোফ লেমোইন এক বিবৃতিতে বলেছেন, গাজায় ফিলিস্তিনি জনগোষ্ঠীর যেকোনও জোরপূর্বক বাস্তুচ্যুতির বিরুদ্ধে প্যারিসের বিরোধিতাকে পুনর্বিবেচনা করছে ফ্রান্স। ট্রাম্পের এই ধরনের পরিকল্পনা আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন এবং ফিলিস্তিনিদের বৈধ আকাঙ্ক্ষার ওপর আক্রমণের শামিল। 

দ্বি-রাষ্ট্রীয় সমাধানের ক্ষেত্রে এটি বড় বাধা। একই সঙ্গে আমাদের ঘনিষ্ঠ অংশীদার মিসর এবং জর্ডানের পাশাপাশি পুরো অঞ্চলের জন্য অস্থিতিশীলতার অন্যতম প্রধান কারণ হতে পারে এই পরিকল্পনা।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ বলেছেন, অস্ট্রেলিয়ার সরকার দ্বি-রাষ্ট্রীয় সমাধানের প্রতি সমর্থন অব্যাহত রাছে; যেখানে ইসরাইলি ও ফিলিস্তিনিরা উভয়ই শান্তি ও সুরক্ষায় থাকতে পারবেন। আমরা যুদ্ধবিরতি সমর্থন করেছি, জিম্মিদের মুক্তির পক্ষে সমর্থন জানিয়েছি এবং আমরা গাজায় ত্রাণের পক্ষে সমর্থন করেছি। 

তবে ট্রাম্পের পরিকল্পনার বিষয়ে সরাসরি মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন অস্ট্রেলিয়ার এই প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, আমি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিবৃতির বিষয়ে মন্তব্য করছি না।

একাত্তর/এসি
রাশিয়ার সঙ্গে চার বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধ শেষ করতে মার্কিন যুক্তরাষ্ট্রের ‘দৃঢ়সংকল্প’ চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস তথা চার জুলাইয়ের ছুটির...
কাতারের রাজপরিবারের কাছ থেকে ‘উপহার’ হিসেবে পাওয়া এবং পরে মার্কিন জনগণের টাকায় খোলনলচে বদলে ফেলা ‘এয়ার ফোর্স ওয়ান’ উড়োজাহাজে অবশেষে প্রথমবার রাজকীয় উড়াল দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...
যুক্তরাষ্ট্রের সরকারি ক্ষমতার মূল কেন্দ্রগুলোতে প্রেসিডেন্টের নিয়ন্ত্রণ আরও জোরদার করার জন্য কয়েক দশক ধরে চলা রক্ষণশীল আইনি প্রচেষ্টার বড়ো জয় হয়েছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে...
এক সময়ের ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কে এবার চরম ধস নেমেছে। একটি ইতালীয় টেলিভিশন চ্যানেলকে দেওয়া...
মেটলাইফ স্টেডিয়ামের মহাযুদ্ধের বাঁশি বাজার ঠিক আগ মুহূর্তে দুই শিবিরের অফিশিয়াল লাইন-আপ আসতেই ফুটবল পাড়ায় তোলপাড়! ট্রফি ধরে রাখার মিশনে আর্জেন্টিনার মাস্টারমাইন্ড লিওনেল স্কালোনি সেমিফাইনালের উইনিং...
ইউরোপসেরা স্পেন বনাম লাতিন আমেরিকার সম্রাট আর্জেন্টিনার মধ্যকার ২০২৬ বিশ্বকাপ ফাইনালের সেই মাহেন্দ্রক্ষণ অবশেষে হাজির! নিউইয়র্ক/নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে রেফারি বাঁশি বাজানোর সাথে সাথেই...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর