ঝাঁটা হঠিয়ে দিল্লির মসনদের দিকে পদ্মফুল

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:০৭ পিএম

এক দশক ধরে দিল্লিতে রাজত্ব করা আম আদমি পার্টির (এএপি) ভরাডুবি হতে চলেছে। ২৬ বছর পর রাজধানী দখলের পথে কেন্দ্রে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।

শনিবার (৮ ফেব্রুয়ারি) বেলা দেড়টার দিকে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়াটুডে এক প্রতিবেদনে জানিয়েছে, ইতিমধ্যে বিজেপি ৪২ আসনে জয়ী হয়ে আরও ছয়টি আসনে এগিয়ে আছে। এপিপি ২০টি আসনে জয়ী হয়ে এগিয়ে রয়েছে দুইটিতে। আর ধারে ও ভারে পিছিয়ে থাকা শতাব্দীপ্রাচীন দল কংগ্রেস শূন্যের হ্যাটট্রিকের পথে।

(বাঁ দিক থেকে) দিল্লির মুখ্যমন্ত্রী আতিশী মার্লেনা, আপ প্রধান অরবিন্দ কেজরীওয়াল এবং মণীশ সিসৌদিয়া।

আম আদমিপ্রধান কেজরিওয়াল ও তার ডেপুটি মনীষ সিসৌদিয়া, রমেশ বিধুরী, সন্দিপ দীক্ষিত তাদের আসনে পরাজিত হয়েছেন। কালকাজি কেন্দ্র থেকে জয়ী হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী আতিশী মার্লেনা।

ভোটের ট্রেন্ড দেখে বিজেপির দিল্লি সদরদপ্তরে উৎসব শুরু হয়েছে, কবরের নিস্তব্ধতা আম আদমির কার্যালয়ে। ভোটের পর বুথফেরত জরিপগুলোতেও বিজেপির ফেরার আভাস মিলেছিল।

দুর্নীতি মুক্ত, জোটবদ্ধতা ও রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের (আরএসএস) সক্রিয়তা এই তিন কৌশলে বিজেপি এগিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। তবে মুখ্য ভূমিকায় ছিলেন একজনই, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রতিষ্ঠার কিছুকাল পরেই ২০১৫ সালের নির্বাচনে ভূমিধস জয়ে দিল্লিতে সরকার গড়েছিল কেজরিওয়ালের আম আদমি পার্টি, সেবার তারা ৭০টি আসনের ৬৭টিই ব্যাগে পুরেছিল।

একাত্তর/এসি
ভারতের রাজনীতিতে এখন চরম উত্তেজনার পারদ! সৌজন্যে- জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের তরুণ ছাত্রনেত্রী নেহা বোরা এবং তার একটি বিস্ফোরক ভিডিও। সাক্ষাৎকারের একটি ক্লিপে নেহাকে বলতে শোনা গেছে, ভারতের...
ভারতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে টানা দীর্ঘ ৩৭ দিনের আন্দোলন ও জেন-জি বিক্ষোভের সাফল্যের পর, তরুণদের তুমুল জনপ্রিয় প্লাটফর্ম ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) তাদের...
শিক্ষা ব্যবস্থায় অনিয়ম ও নিট কেলেঙ্কারির অভিযোগে দেশজুড়ে উত্তাল আন্দোলনের মুখে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে গৌরবময় ‘রাজনৈতিক ও গণতান্ত্রিক জয়’ হিসেবে দেখছে...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর