মার্কিন সরকারে দুর্নীতি খুঁজতে ট্রাম্পের ভরসা ইলন

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৩২ এএম

ইলন মাস্ক মার্কিন সরকারি সংস্থাগুলোতে ‘শত শত বিলিয়ন ডলারের দুর্নীতি’ খুঁজে বের করতে সহায়তা করবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এএফপির খবরে বলা হয়েছে, রোববার সম্প্রচারিত এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমেরিকানরা চান তিনি সরকারি খরচের অপচয় রোধ করুন এবং এই কাজে টেসলা ও স্পেসএক্সের মালিক মাস্ক ‘দারুণ সহায়তা’ করছেন।

ট্রাম্প বলেন, আমরা শত শত বিলিয়ন ডলারের দুর্নীতি ও অপব্যবহার খুঁজে বের করব। জনগণ আমাকে এই কাজের জন্যই নির্বাচিত করেছে।

দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের মাত্র তিন সপ্তাহের মধ্যে ট্রাম্প একাধিক নির্বাহী আদেশের মাধ্যমে সরকারি ব্যয় হ্রাসের উদ্যোগ নিয়েছেন। এ লক্ষ্যে তিনি মাস্ককে ‘ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট ইফিসিয়েন্সি’ (ডগে) নামে একটি বিভাগ পরিচালনার দায়িত্ব দিয়েছেন।

এরই মধ্যে মাস্ক মার্কিন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি) বন্ধের পদক্ষেপ নিয়েছেন, যার ফলে হাজার হাজার কর্মী চাকরি হারিয়েছেন। তবে আদালত সাময়িকভাবে এই ছাঁটাই আদেশ স্থগিত করেছে।

সাক্ষাৎকারে ট্রাম্প জানান, মাস্ককে শিক্ষা মন্ত্রণালয়ে খরচ কমানোর দায়িত্ব দেওয়া হবে এবং এরপর প্রতিরক্ষা খাতেও ব্যয় পর্যালোচনা করা হবে।

একাত্তর/আরএ
আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সম্ভাব্য রাজনৈতিক ক্ষয়ক্ষতি সামাল দিতে ট্রাম্প প্রশাসনের শীর্ষ উপদেষ্টারা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে আপাতত একটি...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানা এক মাসেরও বেশি সময় পর নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি এআই-জেনারেটেড (কৃত্রিম...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনিজুয়েলার বিশাল খনিজ তেল সম্পদের এক-পঞ্চমাংশের  নিয়ন্ত্রণ নিতে একটি নজিরবিহীন অর্থনৈতিক ও কূটনৈতিক উদ্যোগের ঘোষণা দিয়েছেন। এর উদ্দেশ্য হলো আমেরিকান...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সাথে ইরানের চলমান সংঘাত নিরসনে তেহরানকে আলোচনার টেবিলে ফিরে আসার জন্য তিনি কোনো সময়সীমা নির্দিষ্ট করে দেননি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল...
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর