ইলন মাস্কের সন্তানদের রবীন্দ্রনাথের বই উপহার দিলেন মোদী

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৪৪ পিএম

বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এসময় তিনি মাস্কের সন্তানদের নোবেল জয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের বই উপহার দিয়েছেন।

ডয়চে ভেলের খবরে বলা হয়েছে, মোদী যখন ইলনের সাথে সাক্ষাৎ করেন তখন তার পার্টনার এবং তিন সন্তান তার সাথেই ছিলেন। এসময় মোদী মাস্কের সন্তানদের হাতে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘দ্য ক্রিসেন্ট মুন’, ‘দ্য গ্রেট আর কে নারায়ণের সংগ্রহ’ এবং ‘পণ্ডিত বিষ্ণু শর্মার পঞ্চতন্ত্র’ তুলে দেন।

রবীন্দ্রনাথ ঠাকুর শিশুদের জন্য তার কিছু কবিতা ইংরেজিতে অনুবাদ করেছিলেন যা ‘দ্য ক্রিসেন্ট মুন’ -এ প্রকাশিত হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমের একটি ভিডিওতে দেখা যায়, বই তুলে দেয়ার পর মাস্কের সন্তানরা তা আগ্রহ নিয়ে পড়তে শুরু করেন।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, সোশ্যাল মিডিয়ায় মোদী একটি পোস্টে বলেছেন, ইলন মাস্কের পরিবারের সঙ্গে দেখা করে এবং বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে পেরে আনন্দিত হয়েছি।

মোদীর কার্যালয় নিশ্চিত করেছে, মোদী এবং মাস্ক উদ্ভাবন, মহাকাশ অনুসন্ধান, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং টেকসই উন্নয়নের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র-ভারত সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা করেছেন। তাদের আলোচনায় উদীয়মান প্রযুক্তি, উদ্যোক্তা এবং সুশাসনের ক্ষেত্রে সহযোগিতা আরো গভীর করার সুযোগগুলোও তুলে ধরা হয়েছে।

মোদির সঙ্গে উপস্থিত ছিলেন বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, মার্কিন রাষ্ট্রদূত বিনয় কোয়াত্রা এবং বিদেশ সচিব বিক্রম মিস্রি।

হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মোদীর দেখা করার কয়েক ঘণ্টা আগে এই বৈঠকটি হয়েছিল।

একাত্তর/আরএ
ভারতীয় শিল্পপতি গৌতম আদানি আবারও এশিয়ার শীর্ষ ধনীর মর্যাদা ফিরে পেয়েছেন। শুক্রবার তার মালিকানাধীন আদানি গোষ্ঠীর বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ারের দাম এক লাফে বিপুল পরিমাণে বৃদ্ধি পাওয়ায় এই পরিবর্তন আসে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিজের নোবেল পুরষ্কারটি উপহার হিসেবে দিয়েছেন ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদো।
নরওয়েজিয়ান নোবেল কমিটি স্পষ্ট জানিয়ে দিয়েছে, নোবেল শান্তি পুরস্কার ভাগাভাগি, প্রত্যাহার বা হস্তান্তর করা সম্ভব নয়।
বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির কথা উঠলেই সবার মনে ভেসে ওঠে ইলন মাস্ক, জেফ বেজোস কিংবা ওয়ারেন বাফেটের কথা। এর কারণও আছে এই তিন ব্যক্তিই ঘুরে ফিরে শীর্ষ স্থান দখলে রেখেছেন অনেক দিন থেকে।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর