বিধানসভা নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি শুরু মমতার দলের, টার্গেট ২১৫

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:২৪ পিএম

এক বছরেরও কম সময় হাতে। ২০২৬-এ পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। তার আগে নির্বাচনী প্রস্তুতি শুরু করে দিলো পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস। নির্বাচনকে পাখির চোখ করে বৃহস্পতিবার দলীয় নেতাকর্মীদের নিয়ে কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে নির্বাচনী প্রস্তুতি বৈঠক সারলেন তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়।

এই বৈঠকে আসন্ন নির্বাচনে দলীয় কর্মীদের উদ্দেশ্যে ২১৫ আসনের টার্গেট বেঁধে দিলেন মমতা। বুঝিয়ে দিলেন ২০২১সালে সর্বশেষ বিধানসভা নির্বাচনে পাওয়া ২১৪ আসনের রেকর্ড দলকে ভাঙতে হবে ২০২৬ এ। নির্বাচনকে সামনে রেখে কর্মীরা কী করবেন, কী করবেন না তাও পয়েন্ট করে বুঝিয়ে দিলেন মমতা । একেবারে পরীক্ষার আগে শিক্ষক যেমন দেন ‘টিপস’, দলনেত্রী একেবারে এক ভঙ্গিতে নেতাজি ইনডোরে ক্লাস নিলেন দলীয় কর্মীদের। পাশাপাশি ভোটার লিস্টের স্বচ্ছতার প্রশ্নে নির্বাচনকে নির্বাচন কমিশনকে এক হাত নেওয়ার পাশাপাশি বিজেপিকে টার্গেট মমতার। নির্বাচনের আগে আবারও তুললেন এনআরসি প্রসঙ্গ। 

মমতা বলেন, দলীয় কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করতে হবে। সংগঠন আরও শক্তিশালী কর‍তে হবে। এলাকায় কে আসছে, না আসছে নজর রাখতে হবে দলীয় কর্মীদের। এলাকায় যাতে কোনো অনভিপ্রেত ঘটনা না ঘটে, নজর রাখতে হবে সেদিকে। 

মমতার কথায় মমতা বললেন, 'এই ভোট বিজেপি সিপিএম-এর জামানত জব্দ করার ভোট।'  

দলের ইনঅ্যাক্টিভ নেতৃত্বের উদ্দেশ্যে মমতার সাফ বার্তা, যারা ভালো কাজ করছেন তাদের পদোন্নতি আমরা করবো। কিন্তু যারা কাজ করেন না, শুধু ভাষণ দেন, বিবৃতি দেন, পার্টির সমালোচনা করেন, বিজেপি সিপিএম কংগ্রেসের সঙ্গে লড়াই করেন না, মানুষের পাশে থাকেন না, তাদের জন্য আমার কোনো দয়ামায়া নেই। 

এদিন কর্মীদের ভোটের টিপস দেওয়ার পাশাপাশি নির্বাচন কমিশনের বিরুদ্ধে মমতার অভিযোগ, ভোটের আগে ভোটার লিস্টে কারচুপি করেছে কমিশন। 
মমতা বললেন, ভোটের সবরকমের প্রস্তুতির শুরু এবার ভোটার তালিকা থেকেই। কিন্তু ভোটার তালিকা থেকে আঁধার কার্ড সব বিষয়ে কেলেঙ্কারি হয়েছে বলে দাবি করেন মমতা। 

নির্বাচন কমিশনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে মমতার হুঁশিয়ারি, এই বিষয়ে যদি কোনও ব্যবস্থা না নেওয়া হল আগামী দিনে নির্বাচন কমিশনের দফতরে ধর্না দেবেন তিনি। 
নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের কর্মিসভা থেকে মমতার বার্তা, ভোটার লিস্ট ক্লিন করতে হবে। একটা এজেন্সি দিয়ে অনলাইনে করানো হয়েছে। ওরা একটা বাংলায় এজেন্সি পাঠিয়েছে। এদের অনেক লোক এসেছে। এরা অনলাইনে কারসাজি করছে। ফিল্ড সমীক্ষা করেনি। একই এপিক কার্ডে বাংলায় অন্য রাজ্যের নাম তুলেছে। ভোটার লিস্ট নিয়ে কাজ করতে হবে। যাতে বাংলার কেউ ভোট না দিতে পারেন। মুর্শিদাবাদের রানিনগরের সঙ্গে হরিয়ানা মিলিয়ে দিয়েছে।

প্রামাণ্য নথি হিসেবে ভোটার লিস্ট হাতে নিয়ে মমতার অভিযোগ, একই এপিক নম্বরে বাংলার ভোটারদের যার নাম আছে, সেখানে হরিয়ানা, পঞ্জাব থেকে সব নাম ঢুকিয়েছে। এবার ভাবুন কারা ভোট দেবে? এই লিস্টটা দেখছেন সব হরিয়ানা। একই এপিক কার্ডে কোথাও হরিয়ানা, কোথাও গুজরাত, গঙ্গারামপুর থেকে ঢুকিয়েছে। সব গুজরাত, হরিয়ানা থেকে। অনলাইন, ভোটার লিস্ট দিল্লি থেকে করছে। ইলেকশন কমিশনের অফিস থেকে বসে। এইভাবে দিল্লিকে, মহারাষ্ট্রকে হারিয়েছে। ওরা এই খেলাটা ধরতে পারেনি। আমরা পেরেছি। চালাকিটা বুঝতে পারছেন? আমি কিন্তু আপনাদের রহস্যটা উন্মোচন করে দিলাম। এর পরের কাজটা আপনাদের। বাংলার মানুষকে বলবো, আপনি দেখে নিন ভোটার লিস্টটা। না হলে এনআরসি করে সরিয়ে দেবে। ডেটা অপারেটরদের লক্ষ্য রাখুন। 

নির্বাচনের আগে ফের এনআরসি ইস্যু খুঁচিয়ে তুলে মমতা বলেন,  আমি রহস্য উন্মোচন করলাম। এবার দায়িত্ব আপনাদের। বাংলার মানুষকে বলবো ভোটার লিস্ট দেখে নিন। নাহলে এনআরসি করে সরিয়ে দেবে। আপনাকে ছাঁটাই করবে। এটা হচ্ছে ইসি’র আশীর্বাদে। ডেটা অপারেটরদের লক্ষ্য রাখুন। অনেক জায়গায় মিষ্টির প্যাকেট গিয়েছে। আমি হাতেনাতে ধরবো। জেলাশাসকদের দেখার দায়িত্ব ছিলো। ভোট আসলেই ইসি তাদের ধমকে চমকে রাখে। এত ভয়ের কী আছে। ওদের আয়ু দু-তিন মাস। আমরা পাঁচ বছর আছি। সেই কাজ শুরু হবে ভোটার লিস্ট দেখে।

আরবিএস
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
বিশ্বকাপের উত্তেজনায় যখন ফুটবলপ্রেমীরা মেতে উঠেছেন, ঠিক সেই আবহেই প্রিয় তারকা লিওনেল মেসির প্রতি ভালোবাসার ব্যতিক্রমী প্রকাশ ঘটিয়েছেন পশ্চিমবঙ্গের দুর্গাপুরের এক মিষ্টি ব্যবসায়ী।
বিয়ের সানাই বাজছিল ঠিকঠাক, কাজিও কবুল পড়িয়ে দিয়েছিলেন অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। কিন্তু আসল টুইস্টটা জমা ছিল দুপুরের খাবারের টেবিলের জন্য! পাতে খাসির মাংসের বদলে কেন মুরগির মাংস পরিবেশন করা...
পশ্চিমবঙ্গের রাজনীতিতে নাটকীয় মোড়। তৃণমূলের বিদ্রোহী শিবির এবার তৃণমূলের চেয়ারম্যান পদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কেই সরিয়ে দিলো।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর