ফেসবুকে পোস্ট দেয়ায় ভিয়েতনামে সাংবাদিকের কারাদণ্ড

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০২:২৪ পিএম

সরকারের সমালোচনা করে ফেসবুকে পোস্ট দেয়ার কারণে এক শীর্ষস্থানীয় সাংবাদিককে ৩০ মাসের কারাদণ্ড দিয়েছে ভিয়েতনামের আদালত।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দেশটির সরকারি গণমাধ্যমে এ খবর প্রকাশিত হয়।

এএফপির খবরে বলা হয়, হুই ডাক নামের ওই সাংবাদিক ভিয়েতনামের সবচেয়ে জনপ্রিয় ব্লগার এবং এর আগে তিনি রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদপত্রে কাজ করতেন।

তিনি দুর্নীতি, মিডিয়া নিয়ন্ত্রণ এবং চীনের সাথে সম্পর্কিত দেশটির কমিউনিস্ট নেতাদের সমালোচনা করতেন।

ভিয়েতনাম নিউজ এজেন্সি অনুসারে, হ্যানয়ের একটি আদালত ৬৩ বছর বয়সী এই সাংবাদিককে ফেসবুকে ১৩টি নিবন্ধ পোস্ট করে রাষ্ট্রের স্বার্থ লঙ্ঘন এবং গণতান্ত্রিক স্বাধীনতার অপব্যবহার করার অভিযোগে দোষী সাব্যস্ত করেছে।

খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে বিচার কার্য সম্পন্ন হয়।

একাত্তর/আরএ
ভারতের রাজনীতি আর বিচারবিভাগের রাজকীয় সীমানা, দুইয়ের সংঘাত এখন তুঙ্গে! দেশের নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সরাসরি সুপ্রিম কোর্টে মিছিল এবং আদালত চত্বরে বিক্ষোভ প্রদর্শনের ঘটনায় তীব্র...
ভারতের ১.৪২ বিলিয়ন জনসংখ্যার অর্ধেকেরও বেশি মানুষের বয়স ৩০ বছরের নিচে। আর এই বিশাল তরুণ সমাজকে লক্ষ্য করে মাত্র কয়েক দিনে কোটি কোটি ফলোয়ারের এক অভাবনীয় অনলাইন সাম্রাজ্য গড়ে তুলেছে একটি নতুন যুব...
নেপালের ঐতিহাসিক সাধারণ নির্বাচনে এক অভাবনীয় ওলটপালট ঘটে গেছে। মাত্র চার বছর আগে গঠিত রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি), যার নেতৃত্বে রয়েছেন র‍্যাপার থেকে রাজনীতিবিদে পরিণত হওয়া বালেন্দ্র শাহ,...
মার্কিন আদালত দণ্ডিত ও কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টাইন মামলার কয়েক মিলিয়ন নথি প্রকাশের পর এক নজিরবিহীন সংকটে পড়েছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ।
বরগুনার বেতাগীতে কিশোর গ্যাং, অপরাধমূলক কর্মকাণ্ড, চাঁদাবাজি, অবৈধ দখলবাজি এবং ছড়িয়ে পড়া অনলাইন জুয়া চিরতরে নির্মূল করতে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দুই মাসের (৬০ দিন) সময়সীমা বেঁধে...
কেউ যদি সাধারণ মানুষের প্রত্যাশার পরিপন্থী কোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, তবে সে বিষয়ে আইন ও সরকারের অবস্থান স্পষ্ট, এখানে কেউ আইনের ঊর্ধ্বে নয়। উদ্ভূত পরিস্থিতিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন...
দেশে মাদক নিয়ন্ত্রণ ও চিকিৎসা ব্যবস্থার মতো স্পর্শকাতর খাতগুলোতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর চরম অকার্যকারিতা ও ব্যর্থতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের তীব্র সমালোচনা...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিরোধিতা করতে গিয়ে স্বৈরাচার ফিরে আসার পথ উন্মুক্ত করা হলে তা হবে জুলাই গণ-অভ্যুত্থান ও ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর