ট্রাম্প-জেলেনস্কি বাকযুদ্ধে বিপদে ইউরোপ ও ন্যাটো!

আপডেট : ০২ মার্চ ২০২৫, ০৮:২৭ পিএম

যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে সম্পর্কের প্রকাশ্য ভাঙনে নানামুখী সঙ্কটে পড়েছে ইউরোপীয় দেশগুলো। মহাদেশের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি নিয়ে তৈরি হয়েছে সংশয়। একই সঙ্গে ন্যাটোর ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। ট্রাম্প কিয়েভকে সহায়তা বন্ধ করে দিলে কি হবে ইউক্রেনের ভবিষ্যৎ, তাই নিয়েও চর্চা তুঙ্গে। 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে তীব্র বাকবিতণ্ডার পর এখন নানা মুখী সঙ্কটের মুখে পড়েছে ইউরোপ। 

ইউক্রেন ছাড়াও ইউরোপীয় দেশগুলোর নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি নিয়ে এখন আরও অনেক সংশয় ও প্রশ্ন উঠছে। এর মধ্যে সবচেয়ে বড় যে প্রশ্ন সেটি হলো, প্রেসিডেন্ট ট্রাম্প কি তাঁর একসময়ের পূর্বসূরি হ্যারি ট্রুম্যানের প্রতিশ্রুতি রক্ষা করবেন? 

১৯৪৯ সালে প্রেসিডেন্ট ট্রুম্যান ঘোষণা দেন, ন্যাটো জোটের কোনো দেশের ওপর হামলা যুক্তরাষ্ট্র নিজের ওপর হামলা বলেই মনে করবে।

প্রেসিডেন্ট ট্রাম্প ইউক্রেনের ওপর ভীষণ চাপ তৈরি করেছেন। আর রাশিয়ার জন্য দিচ্ছেন বড় ধরনের ছাড়ের প্রস্তাব, যা ইউক্রেনবাসীকেই দিতে হবে। ট্রাম্প ও জেলেনস্কির বাগ্‌বিতণ্ডায় ইউক্রেনের নিরাপত্তার বিষয়টি নগণ্য হয়ে উঠছে। সেই সঙ্গে ইউরোপীয়রাও নিজেদের নিরাপত্তা নিয়ে হয়ে পড়ছেন উদ্বিগ্ন।

এই দ্বন্দ্ব কেবল দুই নেতার সম্পর্কেই নয় বরং ইউক্রেনের যুদ্ধের ভবিষ্যৎ ও আন্তর্জাতিক সমর্থন নিয়েও গভীর অনিশ্চয়তা তৈরি করেছে।

রাজনৈতিক বিশ্লেষক ভ্লাদিমির ফেসেঙ্ক বলেছেন, এবার ইউক্রেনকে নিয়ে মার্কিন মনোভাব কী হবে তা বলা যাচ্ছে না। তবে ভালো কিছু হবে বলেও মনে করা যাচ্ছে না। ধারণা করাই যায়, ট্রাম্প কিয়েভে সহায়তা আরো কমিয়ে দেবে। এর ফলে যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের লড়াই কতদিন স্থায়ী হবে সেই প্রশ্নও তুলেছেন অনেকেই। 

এছাড়া যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে সম্পর্কের প্রকাশ্য ভাঙন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্যদেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের বড় সমস্যা বাধার ইঙ্গিতও বটে।

কূটনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই প্রকাশ্য বিরোধ আসলে একটি পূর্বপরিকল্পিত রাজনৈতিক কৌশল। এতে হয় জেলেনস্কিকে যুক্তরাষ্ট্রের শর্ত মানতে বাধ্য করা, নতুবা সংকট তৈরি করে পরবর্তী যে কোনো ঘটনার জন্য তাকে দায়ী করার প্রেক্ষাপট তৈরি করা হলো।

একাত্তর/এসি
রাশিয়ার সঙ্গে চার বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধ শেষ করতে মার্কিন যুক্তরাষ্ট্রের ‘দৃঢ়সংকল্প’ চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস তথা চার জুলাইয়ের ছুটির...
কাতারের রাজপরিবারের কাছ থেকে ‘উপহার’ হিসেবে পাওয়া এবং পরে মার্কিন জনগণের টাকায় খোলনলচে বদলে ফেলা ‘এয়ার ফোর্স ওয়ান’ উড়োজাহাজে অবশেষে প্রথমবার রাজকীয় উড়াল দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...
যুক্তরাষ্ট্রের সরকারি ক্ষমতার মূল কেন্দ্রগুলোতে প্রেসিডেন্টের নিয়ন্ত্রণ আরও জোরদার করার জন্য কয়েক দশক ধরে চলা রক্ষণশীল আইনি প্রচেষ্টার বড়ো জয় হয়েছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে...
এক সময়ের ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কে এবার চরম ধস নেমেছে। একটি ইতালীয় টেলিভিশন চ্যানেলকে দেওয়া...
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর