তাইওয়ানের আকাশে ১১ চীনা বেলুন শনাক্ত

আপডেট : ০৭ মার্চ ২০২৫, ০৩:৩২ পিএম

তাইওয়ান দ্বীপের কাছে ২৪ ঘণ্টার মধ্যে ১১টি চীনা বেলুন শনাক্ত করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। শুক্রবার (৭ মার্চ) মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে এ খবর জানায় এএফপি।

খবরে বলা হয়, মন্ত্রণালয় দৈনিক প্রতিবেদনে জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ২৪ ঘণ্টার মধ্যে বেলুনগুলো দেখা গেছে। বেলুনগুলোর সঙ্গে একই সময়ে তাইওয়ানের কাছে পাঁচটি চীনা সামরিক বিমান ও ছয়টি যুদ্ধজাহাজ শনাক্ত করা হয়।

২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত এএফপির হিসেব অনুযায়ী, এটি ছিল সর্বোচ্চ সংখ্যক বেলুনের রেকর্ড।

চীন দীর্ঘদিন থেকে তাইওয়ানকে তাদের নিজস্ব ভূখণ্ডের অংশ হিসেবে জোর দাবি করে আসছে এবং দ্বীপটিকে তাদের নিয়ন্ত্রণে আনতে বল প্রয়োগের হুমকি দিয়েছে। তবে তাইওয়ান নিজেদের একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে দাবি করছে।

একাত্তর/আরএ
তাইওয়ানে গত তিন দশকের মধ্যে সবচেয়ে বড় টাইফুন বাভি’র আঘাতের আশঙ্কায় সহস্রাধিক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। শুক্রবার বহু স্কুল ও সরকারি-বেসরকারি অফিসও বন্ধ ঘোষণা করা হয়েছে।
বেইজিংয়ের তিয়ানআনমেন স্কয়ারে গণতন্ত্রকামী আন্দোলনকারীদের ওপর রক্তক্ষয়ী সামরিক অভিযানের ৩৭ বছর পূর্ণ হলো বৃহস্পতিবার। এই বিশেষ দিনে চীনের রাজনৈতিক ব্যবস্থা নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো...
প্যারিসের একটি মার্কিন ব্যাংকের সামনে বোমা হামলার চেষ্টা নস্যাৎ করেছে ফরাসি পুলিশ। শনিবার (২৯ মার্চ) ভোরে এক সন্দেহভাজনকে হাতে তৈরি বিস্ফোরক সক্রিয় করার আগেই গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে বার্তা...
তাইওয়ান ইস্যুকে কেন্দ্র করে এশিয়ার দুই মহাশক্তি চীন ও জাপানের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা এখন এক নতুন এবং বিপজ্জনক মোড় নিয়েছে। জাপানি প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির একটি মন্তব্যকে কেন্দ্র করে শুরু...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর