প্যারিসে মার্কিন ব্যাংকের বাইরে বোমা হামলার চেষ্টা

আপডেট : ২৯ মার্চ ২০২৬, ০৪:০১ পিএম

প্যারিসের একটি মার্কিন ব্যাংকের সামনে বোমা হামলার চেষ্টা নস্যাৎ করেছে ফরাসি পুলিশ। শনিবার (২৯ মার্চ) ভোরে এক সন্দেহভাজনকে হাতে তৈরি বিস্ফোরক সক্রিয় করার আগেই গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

ঘটনাটি ঘটে স্থানীয় সময় রাত সাড়ে তিনটার দিকে, শঁজেলিজে থেকে কয়েক রাস্তা দূরে অভিজাত অষ্টম অ্যারোঁদিসমঁ এলাকায় অবস্থিত ব্যাংক অব আমেরিকার একটি ভবনের সামনে।

পুলিশি সূত্রে জানা গেছে, সন্দেহভাজন ব্যক্তি পাঁচ লিটার দাহ্য তরল ও প্রজ্বলন ব্যবস্থাসহ একটি ডিভাইস স্থাপন করার পরপরই তাকে আটক করা হয়।

প্রাথমিক মূল্যায়নে দেখা গেছে, ডিভাইসটির প্রজ্বলন অংশে ৬৫০ গ্রাম বিস্ফোরক গুঁড়া ছিলো। পুরো সরঞ্জামটি বিশ্লেষণের জন্য ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তি নিজেকে সেনেগালের নাগরিক ও অপ্রাপ্তবয়স্ক বলে দাবি করেছে। তবে পুলিশ তার সঠিক পরিচয় যাচাই করছে। ওই ব্যক্তির দাবি, স্ন্যাপচ্যাট অ্যাপের মাধ্যমে তাকে ৬০০ ইউরোর বিনিময়ে এই হামলার জন্য নিয়োগ দেওয়া হয়েছিল। তাকে আটক করার সময় সে লাইটার দিয়ে ডিভাইসটি সক্রিয় করতে যাচ্ছিল। এ সময় তার এক সহযোগী দূর থেকে মোবাইল ফোনে ভিডিও ধারণ করছিল, তবে পুলিশ পৌঁছানোর পর সে পালিয়ে যায়।

ফ্রান্সের সন্ত্রাসবিরোধী কৌঁসুলিরা এই ঘটনার তদন্তভার গ্রহণ করেছেন। তাদের মতে, ‘সন্ত্রাসী উদ্দেশ্যে আগুন বা বিপজ্জনক উপায়ে ক্ষতি সাধন’ ও ‘সন্ত্রাসী ষড়যন্ত্র’ করার অভিযোগে তদন্ত শুরু হয়েছে। এই প্রক্রিয়ায় প্যারিস জুডিশিয়াল পুলিশ ও ফ্রান্সের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা ডিজিএসআই যুক্ত রয়েছে।

ব্যাংক অব আমেরিকার এক মুখপাত্র জানিয়েছেন, তারা পরিস্থিতি সম্পর্কে অবগত এবং ফরাসি কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন।

একাত্তর/আরএ
তাইওয়ান দ্বীপের কাছে ২৪ ঘণ্টার মধ্যে ১১টি চীনা বেলুন শনাক্ত করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। শুক্রবার (৭ মার্চ) মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে এ খবর জানায় এএফপি।
বুরকিনা ফাসোর ক্ষমতাসীন সামরিক নেতা শুক্রবার দেশটির প্রধানমন্ত্রীকে বরখাস্ত করেছেন এবং সরকার ভেঙে দিয়েছেন। রাষ্ট্রপতির ডিক্রি উদ্ধৃত করে আবিদজান থেকে এএফপি এ খবর জানায়।
চলতি বছরে সৌদি আরবে একশোরও বেশি বিদেশি নাগরিককে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। যা গত দু’বছরের তুলনায় প্রায় তিন গুণ এবং এক বছরে সর্বোচ্চ সংখ্যক বিদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা।  রোববার, বার্তা সংস্থা...
২০২২ সালে তিন দশকের মধ্যে সবচেয়ে বেশি রেকর্ড সংখ্যক রাশিয়ান প্রতিবেশী ফিনল্যান্ডে স্থানান্তরিত হয়েছে।বুধবার প্রকাশিত এক সরকারি পরিসংখ্যানে এ তথ্য জানা যায়। খবর এএফপির।ফিনল্যান্ডের পরিসংখ্যান...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর