পাকিস্তানে যাত্রীবাহী ট্রেন হাইজ্যাক, ৫০০ যাত্রী জিম্মি

  • প্রায় ৫০০ জনকে বহনকারী ট্রেনে গুলি চালিয়েছে বালুচ লিবারেশন আর্মি (বিএলএ)
  • দলটি দাবি করেছে যে ১৮২ জনকে জিম্মি করা হয়েছে, ৬ জন পাক সামরিক কর্মী নিহত হয়েছে
  • সামরিক হস্তক্ষেপ অব্যাহত থাকলে সমস্ত জিম্মিকে মৃত্যুদণ্ড দেওয়ার হুমকি দিয়েছে বিএলএ
আপডেট : ১১ মার্চ ২০২৫, ০৭:২৬ পিএম

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে জাফর এক্সপ্রেস নামে একটি চলন্ত ট্রেনে হামলা চালিয়ে ৫০০ জনের মতো যাত্রীকে জিম্মি করেছে বালোচ লিবারেশন আর্মির জঙ্গিরা। খবর এএফপির, ডনের।

মঙ্গলবার (১১ মার্চ) সকালের দিকে জঙ্গিদের ছোড়া গুলিতে ট্রেনের চালক ও কয়েকজন যাত্রী আহত হন। পরে ট্রেনে উঠে সেটির নিয়ন্ত্রণ নেন সশস্ত্র হামলাকারীরা।

বেলুচিস্তানের বোলান জেলার কাছে পেশোয়ারগামী ওই যাত্রীবাহী ট্রেনে গুলি চালানোরও খবর পাওয়া গেছে। তবে হতাহতের বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য দেশটির সরকার এখনও জানায় নাই। যদিও এখন পর্যন্ত ছয় সেনা সদস্যকে হত্যার দাবি জানিয়েছে জঙ্গিরা। আর ইন্ডিয়া টুডের এক খবরে বলা হয়েছে, এখন পর্যন্ত ১১ জন সামরিক বাহিনীর সদস্য নিহত হয়েছেন।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন রেলওয়ের নিয়ন্ত্রক মুহাম্মদ কাশিফের বরাত দিয়ে জানিয়েছে, ৯টি কোচ বিশিষ্ট এই ট্রেনটিতে প্রায় ৫০০ যাত্রী রয়েছেন।

তিনি জানান, আট নম্বর টানেলের ভেতরে সশস্ত্র ব্যক্তিরা ট্রেনটি থামিয়ে দেয়। যাত্রী ও কর্মীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। 

সিবি সীমান্তবর্তী এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে এএফপি জানিয়েছে, ওই কর্মকর্তা গণমাধ্যমের সঙ্গে কথা বলার অনুমতি পাননি। তিনি আরও জানান, পাহাড় ঘেরা একটি সুড়ঙ্গের ঠিক সামনে ট্রেনটি আটকে আছে।

তার দাবি, ট্রেনটি যেখানে থামানো হয়েছে সেটি পাহাড়ি এলাকা, যার ফলে জঙ্গিদের আস্তানা তৈরি করা এবং হামলার পরিকল্পনা করা সহজ হয়ে যায়। 

সরকারের বিবৃতি অনুসারে, সিবি হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে এবং অ্যাম্বুলেন্স এবং নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে। তবে পাথুরে ভূখণ্ডের কারণে কর্মকর্তাদের ঘটনাস্থলে পৌঁছাতে অসুবিধা হচ্ছে। 

বিবৃতিতে আরও বলা হয়েছে, রেলওয়ে বিভাগ উদ্ধার কাজে আরও ট্রেন পাঠিয়েছে।

পাকিস্তানের স্বাস্থ্য বিভাগের মুখপাত্র ডা. ওয়াসিম বেগ জানান, কোয়েটার সিভিল হাসপাতালেও জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। সব পরামর্শদাতা, ডাক্তার, ফার্মাসিস্ট, স্টাফ নার্স এবং প্যারামেডিক্যাল কর্মীদের হাসপাতালে ডাকা হয়েছে। 

এদিকে ট্রেন অপহরণের ব্যাপারে একটি বিবৃতি দিয়েছে বালোচ লিবারেশন আর্মি। জঙ্গি গোষ্ঠীটির মুখপাত্র জিয়ান্দ বালোচ হুমকি দিয়েছেন, যদি পাকিস্তানের সেনাবাহিনী বা পুলিশ কোনো ধরনের অভিযান চালানোর চেষ্টা করে তাহলে ট্রেনের সব জিম্মিকে হত্যা করা হবে। তিনি দাবি করেছেন, অভিযানে গিয়ে সেনাবাহিনীর ছয় সেনা নিহত হয়েছেন।  

বিবৃতিতে তিনি বলেছেন, যে কোনো ধরনের সামরিক অভিযানের জবাব সমান শক্তিতে দেওয়া হবে। এখন পর্যন্ত ছয় পাক সেনা নিহত হয়েছে এবং কয়েকশ যাত্রী আমাদের জিম্মায় রয়েছে। বালোচ লিবারেশন আর্মি এই অভিযানের পূর্ণ দায় নিচ্ছে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি এই ঘটনার নিন্দা জানিয়ে বলেছেন, যারা নিরীহ যাত্রীদের ওপর গুলি চালায়, তারা কোনও ছাড় পাওয়ার যোগ্য নয়।

গত এক বছরে বেলুচিস্তানে সন্ত্রাসী হামলার সংখ্যা বেড়েছে। ২০২৪ সালের নভেম্বরে কোয়েটা রেলওয়ে স্টেশনে আত্মঘাতী বিস্ফোরণে কমপক্ষে ২৬ জন নিহত এবং ৬২ জন আহত হন।

জানুয়ারিতে ইসলামাবাদ ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক পাক ইনস্টিটিউট ফর পিস স্টাডিজ (পিআইপিএস) কর্তৃক প্রকাশিত একটি নিরাপত্তা প্রতিবেদনে দেখা গেছে, ২০২৪ সালে সন্ত্রাসী হামলার সংখ্যা ২০১৪ বা তার আগের নিরাপত্তা পরিস্থিতির সাথে তুলনীয় পর্যায়ে পৌঁছেছে।

এতে বলা হয়েছে, সন্ত্রাসীরা ২০১৪ সালের মতো পাকিস্তানের অভ্যন্তরে নির্দিষ্ট অঞ্চলগুলো আর নিয়ন্ত্রণ করতে পারছে না, তবুও কেপি এবং বেলুচিস্তানের কিছু অংশে বিদ্যমান নিরাপত্তাহীনতা ‘উদ্বেগজনক’।

একাত্তর/এসি
শ্রেণিকক্ষে শিক্ষকের কাছ থেকে নতুন দিনের পাঠ নিচ্ছিল ছোট্ট শিশুরা। কিন্তু মুহূর্তের মধ্যেই সেই আনন্দমুখর পরিবেশ পরিণত হলো বিভীষিকাময় ধ্বংসস্তূপে। পাকিস্তান উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারের দির...
দশক ধরে রক্তক্ষয়ী সংঘাত ও সহিংসতার আগুনে পুড়লেও রাজনৈতিক স্থায়িত্বের এক অনন্য দুর্গ ছিলো খাইবার পাখতুনখোয়ার রাজধানী পেশোয়ার। কেন্দ্রের সাথে রাজনৈতিক দ্বন্দ্ব কিংবা ইসলামাবাদ অভিমুখে সুবিশাল...
পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে এক অভূতপূর্ব অস্থিরতার মাঝে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। রোববার পাকিস্তানের সংবিধানের দুটি বিশেষ...
পাকিস্তানের অশান্ত বেলুচিস্তান প্রদেশে সামরিক বাহিনীর গাড়িবহরে এক রক্তক্ষয়ী হামলা চালিয়ে নজির সৃষ্টি করেছে বালোচ বিদ্রোহীদের নতুন গঠিত প্রথম সশস্ত্র নারী ব্রিগেড। বালোচ লিবারেশন ফ্রন্টের নবগঠিত...
রাষ্ট্রায়ত্ত দুই বড় বাণিজ্যিক ব্যাংক জনতা ব্যাংক পিএলসি এবং রূপালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। সোমবার, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান...
সারাদেশে উৎসবমুখর পরিবেশে উদযাপিত শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানাতে এবং পূজামণ্ডপ দেখতে ঢাকার বাইরে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দিনে তিনি দেশের তিন...
রাশিয়ার নজিরবিহীন ও ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার মুখে পড়েছে ইউক্রেন। মাসের পর মাস ধরে চলা এই সংঘাতের মধ্যে এটি রাশিয়ার অন্যতম বৃহৎ বিমান হামলা, যার ফলে দেশটির অন্তত পাঁচ...
জীবনযাত্রার চরম ব্যয়বৃদ্ধি ও আয়ের তুলনায় নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পুরো ফ্রান্সজুড়ে ছড়িয়ে পড়া তীব্র গণবিক্ষোভ ও নজিরবিহীন লুটপাটের পর দেশের আইনশৃঙ্খলা ফিরিয়ে আনতে কিছু অঞ্চলে সান্ধ্য আইন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর