ইউক্রেনের সঙ্গে শান্তি চুক্তির শর্ত জানালো রাশিয়া

আপডেট : ১৮ মার্চ ২০২৫, ০৬:০৫ পিএম

ইউক্রেনের সঙ্গে যে কোনো শান্তি চুক্তিতে কঠিন নিরাপত্তা নিশ্চয়তার দাবি জানিয়েছে রাশিয়া। এরমধ্যে অন্যতম হলো ইউক্রেনকে ন্যাটোর সদস্যপদ না দেওয়ার সুনির্দিষ্ট প্রতিশ্রুতি থাকতে হবে। সোমবার মস্কোতে রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার গ্রুশকো এই মন্তব্য করেন।

দেশটির সংবাদমাধ্যমকে উপ-পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই শান্তিচুক্তিতে নিরাপত্তার বিষয়টি যথেষ্ট গুরুত্ব পাবে। এবং সে জন্যই ইউক্রেনকে এই আলোচনায় নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। ন্যাটো জোটের দেশগুলোর পক্ষ থেকে কিয়েভের সদস্য হওয়ার চেষ্টা প্রত্যাখ্যান করতে হবে, এমনটাই মন্তব্য করেন রুশ উপপররাষ্ট্রমন্ত্রী। 

তিনি জানান, ইউক্রেনে ন্যাটো কোনোরকম কার্যক্রম চালাতে পারবে না। এমনকি, ন্যাটো সেনাও দেশটিতে থাকতে পারবে না। আর, রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ জানিয়েছেন, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে তারা একটি বিষয়ে সম্পূর্ণ দ্বিমত। ইউরোপীয় ইউনিয়ন চায় ইউক্রেনে ন্যাটোর শান্তি সেনা মোতায়েন করতে। কিন্তু রাশিয়া কোনোভাবেই তা মেনে নেবে না। 

আগামী দিনগুলোয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন টেলিফোনে কথা বলতে পারেন। ইউক্রেনে তিন বছর ধরে চলা যুদ্ধের রাশ টানতে সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে কথা বলবেন দুই নেতা। এর আগে রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী দেশটির এমন চাহিদার কথা জানান।

রাশিয়াকে ৩০ দিনের জন্য যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়ার বিষয়ে একমত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইউক্রেন। অন্যদিকে পুতিন বলেছেন, তিনিও যুদ্ধবিরতির পক্ষে, তবে শান্তির পথে বেশকিছু কঠিন শর্ত যুক্ত করতে চায় তাঁর দেশ। এ বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অভিযোগ, অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকরের কূটনৈতিক প্রচেষ্টা ‘ধ্বংস করতে’ চাইছেন পুতিন।

মস্কোয় গত বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করেছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ। সিএনএনকে স্টিভ উইটকফ বলেন, ট্রাম্প ও পুতিনের মধ্যে টেলিফোনে কথা হতে পারে। সম্ভবত এ সপ্তাহেই সেটা হবে। ট্রাম্প তার নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষায় কাজ করে যাচ্ছেন।

একাত্তর/এসি
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রাশিয়ার সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধ চলাকালীন ইউক্রেনে কোনো ধরনের নির্বাচন আয়োজন দেশের জন্য মারাত্মক বিপর্যয় বা ‘সুনামি’র শামিল হবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি তাঁর...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর