ভারতে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে নিহত ১৮

আপডেট : ০১ এপ্রিল ২০২৫, ০৮:৫৯ পিএম

ভারতের গুজরাটে একটি আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৮ জনে নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। 

স্থানীয় কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বার্তাসংস্থা এএফপির খবরে বলা হয়, মঙ্গলবারের বিস্ফোরণে কারখানার কংক্রিটের ছাদ ধসে পড়লে অনেকে তার নিচে চাপা পড়েন।
 
সরকারি মুখপাত্র ঋষিকেশ প্যাটেল বলেন, গুজরাট রাজ্যের দিসা শহরে অবস্থিত কারখানা কমপ্লেক্সটিতে ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে। এতে ভবনটির ছাদ ধসে পড়ে ১৮ জনের মৃত্যু ও আরও পাঁচজন আহত হন।

তিনি আরও বলেন, কারখানাটি অবৈধভাবে পরিচালিত হচ্ছিলো। পুলিশ দুর্ঘটনার তদন্ত শুরু করেছে।

এর আগে সোমবার রাতে ভারতের আরেক রাজ্যে দক্ষিণ ২৪ পরগনায় একটি বাড়িতে বিস্ফোরণের ঘটনায় আটজনের মৃত্যু হয়। সেখানেও বেআইনিভাবে বাজি ও বিস্ফোরক পদার্থ মজুত রাখা হয়েছিল বলে অভিযোগ করা হয়।

আরবিএস
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
ভারতের রাজনীতিতে এখন চরম উত্তেজনার পারদ! সৌজন্যে- জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের তরুণ ছাত্রনেত্রী নেহা বোরা এবং তার একটি বিস্ফোরক ভিডিও। সাক্ষাৎকারের একটি ক্লিপে নেহাকে বলতে শোনা গেছে, ভারতের...
ভারতের রাজনীতি আর বিচারবিভাগের রাজকীয় সীমানা, দুইয়ের সংঘাত এখন তুঙ্গে! দেশের নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সরাসরি সুপ্রিম কোর্টে মিছিল এবং আদালত চত্বরে বিক্ষোভ প্রদর্শনের ঘটনায় তীব্র...
ভারতের বাণিজ্যিক রাজধানী হিসাবে খ্যাত মুম্বাইয়ে এক রাজনৈতিক প্রতিবাদে অংশ নিয়ে চরম আইনি জটিলতায় পড়েছেন বলিউড অভিনেতা ইমরান খান। মার্কিন নাগরিকত্বধারী এই অভিনেতাকে ভারত ত্যাগের নির্দেশ দিয়ে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর