আফগানিস্তানের প্রথম নারী গভর্নর সালিমা আটক

আপডেট : ১৮ আগস্ট ২০২১, ০৯:১৮ পিএম

কারো প্রতি হিংসা বা প্রতিশোধ নয়, সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে। আফগানিস্তানের রাজধানী কাবুল নিয়ন্ত্রণে নেয়ার পর প্রথম সংবাদ সম্মেলনে এমন কথাই জানিয়েছিলো তালেবান।

এই ঘোষণার ২৪ ঘন্টা পর হতে না হতেই দেশটির প্রথম নারী গভর্নর সালিমা মাজারিকে আটক করার খবর এসেছে। যিনি তালেবান রুখতে হাতে তুলে নিয়েছিলেন অস্ত্র।

সালিমা মাজারিকে আটক ও তার বর্তমান অবস্থান সম্পর্কে তালেবান তরফে কোনো আনুষ্ঠানিক বক্তব্য এখনো আসেনি। তবে, ভারতীয় গণমাধ্যম আটকের খবর নিশ্চিত করেছে।

একটা সময় যখন অনেক আফগান নেতা লেজ গুটিয়ে দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছিলেন, তখন তালেবানের বিরুদ্ধে নিজের অঞ্চলে প্রতিরোধে অবিচল ছিলেন সালিমা।

image


তালেবানের হাতে তার জেলা চাহার কিন্টের পাশাপাশি বালখ প্রদেশও আফগানদের নিয়ন্ত্রণে চলে যায়, তখন সালিমা আত্মসমপর্নের আগ পর্যন্ত লড়াই চালিয়ে যান।

আফগানিস্তানের সব প্রদেশ, জেলা ও শহর অনেকটা বিনা বাধায় দখলে নিলেও, বালখ প্রদেশে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হয় তালেবান যোদ্ধাদের।

দুই পক্ষের মধ্যে তুমুল লড়াই হলেও শেষ রক্ষা করতে পারেননি প্রদেশটির এই গর্ভনর। তালেবানের বিশাল বাহিনীর সঙ্গে এঁটে উঠতে পারেননি শেষ পর্যন্ত।

বিভিন্ন সংবাদ সূত্র বলছে, তালেবান কাবুলসহ আফগানিস্তানের বেশিরভাগ এলাকা দখলে নেয়ার পর এবং প্রেসিডেন্ট আশরাফ ঘানি পালিয়ে যাবার পরপরই সালিমা হাজারিকে আটক করা হয়।

ঘানি সরকারের সময়ে আফগানিস্তানের যে তিন জন মহিলা গর্ভনর ছিলেন তাদের মধ্যে এক জন হলেন সালিমা। যার নেতৃত্বে বালখ প্রদেশে গড়ে উঠে একটি প্রত্যয়ী প্রশাসন।

আরও পড়ুন: করোনা টিকার ভুয়া সনদপত্র চক্রের ১ জন আটক

তিনি কোনো দিন জঙ্গি গোষ্ঠীর সঙ্গে আপোষ করেননি। উল্টো, জঙ্গিদের বহু আক্রমণ ঠেকিয়ে সরকার নিয়ন্ত্রিত সবচেয়ে মজবুত ঘাঁটি হিসেবে চাহার কিন্টকে প্রতিষ্ঠিত করেছিলেন।

খুব অল্প সময়ের মধ্যে জনপ্রিয়তার শিখরে পৌঁছে যান সালিমা। নারীদের মধ্যে তার প্রভাব ছিলো অনেক। মার্কিন সেনারা চলে যাবার পর আফগান নারীদের নিয়ে উদ্বেগে ছিলেন তিনি।

তিন বছর আগে গভর্নরের দায়িত্ব পেয়ে ৩০ হাজার মানুষের নিরাপত্তার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন সালিমা। শুধু দাপ্তরিক কাজ নয়, তালেবান প্রতিরোধে অস্ত্রও তুলে নেন তিনি।

মাজারির জন্ম ইরানে। সোভিয়েত যুদ্ধের সময় যারা আফগানিস্তান থেকে পালিয়েছিল তাদের মধ্যে তার পরিবারও ছিলো। তিনি তেহরান বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং পরে একই বিশ্ববিদ্যালয়ে কর্মজীবন শুরু করেন এই তেজস্বী আফগান নারী।


একাত্তর/আরবিএস

পাকিস্তান সীমান্ত অতিক্রম করে আসা সশস্ত্র যোদ্ধাদের সাথে রক্তক্ষয়ী সংঘর্ষের পর ২৮ জন হামলাকারীকে হত্যা এবং আরও ৩২ জনকে আহত করার দাবি করেছে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। রোববার, আফগান...
গভর্নর আবদুল্লাহ সারহাদি চিকিৎসাধীন এক কিশোরের ভাঙা হাতের জন্য কিছু টাকা দিলেন, তারপর স্থানীয় একটি মসজিদের কাজের জন্যও কিছু অর্থ তুলে দিলেন। এরপর উত্তর আফগানিস্তানে তাঁর কার্যালয়ে ঘটে গেল এক...
আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি স্কুলের কাছে নজিরবিহীন ও নৃশংস হ্যান্ড গ্রেনেড হামলায় অন্তত ৫০ জন শিশু গুরুতর আহত হয়েছে। মূলত শিয়া মুসলিম ও সংখ্যালঘু হাজারা সম্প্রদায় অধ্যুষিত এলাকায় এই হামলা...
পশ্চিমা শক্তির প্রস্থান ও মার্কিন সমর্থিত সরকারের পতনের পর আফগানিস্তানের ক্ষমতায় তালেবানের সুদীর্ঘ পাঁচ বছর পূর্ণ হলো। শনিবার রাজধানী কাবুলে সাবেক মার্কিন দূতাবাসের বাইরে সাঁজোয়া যান ও...
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ছয় প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বিএনপি, জামায়াতে ইসলামীসহ পাঁচ রাজনৈতিক দলের এসব প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো গোপন বা প্রকাশ্য আলোচনা হচ্ছে, পশ্চিমা সংবাদমাধ্যমের এমন মুখরোচক দাবিকে সোজা উড়িয়ে দিয়ে বোমা ফাটিয়েছে ইরান! নিউইয়র্কে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও আমেরিকার মধ্যে...
দেশের বিভিন্ন উপজেলায় কর্মরত ৬৮ জন সহকারী কমিশনারকে (এসিল্যান্ড) প্রত্যাহার করে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে ন্যস্ত করেছে সরকার।
দেশের বিভিন্ন এলাকায় অস্থায়ীভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর