করোনা টিকার ভুয়া সনদপত্র চক্রের ১ জন আটক

আপডেট : ১৮ আগস্ট ২০২১, ০৭:২৮ পিএম

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে করোনা টিকা গ্রহণ সংক্রান্ত ভুয়া সনদপত্রসহ মোঃ ইমরান হোসেন (২৫) নামের জালিয়াতি চক্রের এক সদস্যকে আটক করেছে র‍্যাব-৩।

মঙ্গলবার (১৭ আগষ্ট) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ী এলাকা থেকে জালিয়াতি চক্রের তাকে আটক করা হয়।     

দেশে করোনার টিকা গ্রহণের পর সরকার কর্তৃক টিকা গ্রহণের একটি সনদ প্রদান করা হচ্ছে। আর এই সুযোগে এক শ্রেণির জালিয়াতি চক্র টিকা গ্রহণ সংক্রান্ত ভুয়া সনদপত্রের রমরমা ব্যবসা করছে। 

র‍্যাব-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার বীণা রানী দাস একাত্তরকে বলেন, গতকাল (১৭ আগষ্ট) গভীর রাতে গোপন সংবাদের মাধ্যমে র‌্যাব-৩ যাত্রাবাড়ী এলাকায় থেকে করোনাভাইরাসের টিকা গ্রহণ সংক্রান্ত ভুয়া সনদপত্র প্রস্তুতকারী এবং বিক্রয়কারী চক্রের সদস্য মোঃ ইমরান হোসেনকে আটক করেছে। এ সময় তার কাছ থেকে জাল কোভিড-১৯ টিকা গ্রহণের ১৫টি সনদ, জাল এসএসসি সার্টিফিকেট একটি, জাল জাতীয় পরিচয়পত্র একটি, জাল জন্ম সনদপত্র একটি ও একটি কম্পিউটার উদ্ধার করা হয়। 

আরও পড়ুন: নতুন করে করোনায় আক্রান্ত ৭ হাজার, সুস্থ ১২ হাজার

র‍্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আটককৃত ব্যক্তি কম্পিউটারে বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে জব্দকৃত যন্ত্রপাতি দ্বারা অবৈধ উপায়ে চাকুরী ও উচ্চ শিক্ষার জন্য চাহিদামত দেশী-বিদেশী স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের জাল সার্টিফিকেট, জাল জাতীয় পরিচয়পত্র, জাল জন্ম সনদ ও কোভিড-১৯ টিকা গ্রহণের জাল সনদ প্রস্তুত করে থাকে। 

এ ধরণের একটি জাল সনদপত্র প্রস্তুতের জন্য সে তিন হাজার টাকা থেকে দশ হাজার টাকা পর্যন্ত নিয়ে থাকে। এ পর্যন্ত সে সহস্রাধিক ব্যাক্তিকে বিভিন্ন ধরনের জাল সনদপত্র সরবরাহ করেছে বলে স্বীকার করেছে। 

এ বিষয়ে আসামীর বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।


একাত্তর/আরবিএস  

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের (ডিআরএমসি) ৬৬তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রাশিয়ার সোচিতে আয়োজিত ৪র্থ ওপেন ওয়ার্ল্ড অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে অংশ নিয়ে বাংলাদেশের শিক্ষার্থীরা দেশের ইতিহাসে প্রথমবারের মতো স্বর্ণপদকসহ মোট চারটি পদক এবং একটি ‘অনারেবল মেনশন’ অর্জন করেছে।
দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আকিজ বশির গ্রুপের গৃহনির্মাণ সামগ্রী ব্র্যান্ডগুলোর এমপোরিয়াম খ্যাত ‘সিলেকশনস’ -এর নতুন ফ্ল্যাগশিপ শোরুমের যাত্রা শুরু হলো কিশোরগঞ্জে।
চিকিৎসক দম্পতি লাঞ্ছনার ঘটনায় বিএনপি’র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: রফিকুল ইসলাম বলেছেন, বিচারহীনতার সংস্কৃতি অপরাধ ও অন্যায়কে প্রশ্রয় দেয়।
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ছয় প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বিএনপি, জামায়াতে ইসলামীসহ পাঁচ রাজনৈতিক দলের এসব প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো গোপন বা প্রকাশ্য আলোচনা হচ্ছে, পশ্চিমা সংবাদমাধ্যমের এমন মুখরোচক দাবিকে সোজা উড়িয়ে দিয়ে বোমা ফাটিয়েছে ইরান! নিউইয়র্কে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও আমেরিকার মধ্যে...
দেশের বিভিন্ন উপজেলায় কর্মরত ৬৮ জন সহকারী কমিশনারকে (এসিল্যান্ড) প্রত্যাহার করে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে ন্যস্ত করেছে সরকার।
দেশের বিভিন্ন এলাকায় অস্থায়ীভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর