মুখে ক্ষমা ঘোষণা, গোপনে বিরোধীদের খুঁজছে তালেবানরা

আপডেট : ২০ আগস্ট ২০২১, ০৩:০৬ পিএম

আফগানিস্তানের সাবেক সরকার, মার্কিন বাহিনী ও নেটো বাহিনীর হয়ে যারা কাজ করেছেন সে সকল আফগান নাগরিকদের খুঁজছে তালেবানরা। ওই নাগরিকদের আটক করে জিজ্ঞাসাবাদ করবে তালেবানরা এবং তাদের হত্যাও করা হতে পারে। এমন শঙ্কার কথা উঠে এসছে জাতিসংঘের একটি নথিতে।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, 'নরওয়েজিয়ান সেন্টার ফর গ্লোবাল অ্যানালাইসিস' এই নথিটি তৈরি করেছে। এই সংস্থাটি জাতিসংঘকে গোপন তথ্য সরবরাহ করে থাকে। 

নথিতে বলা হচ্ছে, মার্কিন, নেটো ও সাবেক আফগান সরকারের পক্ষে যারা কাজ করেছে তারা নিজে থেকে ধরা না দিলে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে অথবা তাদের পরিবারের সদস্যদেরকে মেরে ফেলা বা গ্রেপ্তার করার হুমকি দেওয়া হচ্ছে।

image


যদিও রাজধানী কাবুল দখলের পর সকল বিরোধী পক্ষকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছিল তালেবানরা। কিন্তু ওই ঘোষণার ২৪ ঘন্টা পার হতে না হতেই দেশটির প্রথম নারী গভর্নর সালিমা মাজারিকে আটক করার খবর এসেছে গণমাধ্যমে। যিনি তালেবান রুখতে হাতে তুলে নিয়েছিলেন অস্ত্র। সালিমা মাজারিকে আটক ও তার বর্তমান অবস্থান সম্পর্কে তালেবান তরফে কোনো আনুষ্ঠানিক বক্তব্য এখনো আসেনি। তবে, ভারতীয় গণমাধ্যম আটকের খবর নিশ্চিত করেছে।

জাতিসংঘের নথিতে আরও বলা হয়েছে, তালেবানদের বিরোধী পক্ষকে সহায়তাকারী আফগানদের তালিকা ধরে তাদেরকে খুঁজছে মোল্লাহ বারাদার বাহিনী। বাড়ি বাড়ি গিয়ে তল্লাশিও চালাচ্ছে তারা। এমনকি রাজধানী কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে জড়ো হওয়া মানুষদের মধ্যেও বিদেশি সেনা সহায়তাকারী আফগানদের খোঁজা হচ্ছে।

আরও পড়ুন: ৬ বিভাগে করোনা ও উপসর্গে ৫০ মৃত্যু

নথি অনুযায়ী সবচেয়ে বেশি ঝুঁকিতে আছেন তারা, যারা আগের সরকারের সেনা ও পুলিশে কাজ করেছে। তালেবানরা এ সকল আফগানদের তালিকা তৈরির কাজ করেছে।

এর আগে মঙ্গলবার (১৭ আগস্ট) সন্ধ্যায় আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার দুইদিন পর প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে এসে সবাইকে ক্ষমা করার কথা জানায় তালেবান গোষ্ঠী। প্রতিশোধের রাস্তা থেকে সরে আসারও ইঙ্গিত দিয়েছিল তারা। পাশপাশি তালেবান শাসনে নারীরা শরিয়া আইন অনুযায়ী স্বাধীনতা পাবেন এমন ঘোষণাও এসেছে। কিন্তু এরই মধ্যে বেশ কিছু মানুষকে হত্যা ও কয়েকজনকে আটক করেছে তালেবানরা।  


একাত্তর/আরবিএস  

পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
টানা কয়েক মাস হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যে রণসংযোগে থাকার পর থাইল্যান্ডের লাম চাবাং বন্দরে এসে নোঙর করেছে মার্কিন রণতরী 'ইউএসএস আব্রাহাম লিংকন'। তবে সান ডিয়েগো থেকে যাত্রা শুরু করা রণতরীটি...
নেপালের প্রলয়ঙ্করী আকস্মিক বন্যায় ত্রিশূলী নদী অববাহিকায় অবস্থিত জলবিদ্যুৎ প্রকল্পগুলো পলি ও কাদার নিচে সম্পূর্ণ চাপা পড়ার পর এখন উদ্ধারকাজের মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ক্ষতিগ্রস্ত...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর