আফগান পুলিশ প্রধানকে নৃশংসভাবে হত্যা করেছে তালেবান

আপডেট : ২০ আগস্ট ২০২১, ০৬:২৯ পিএম

প্রতিশোধ নয় বরং সবাইকে সাধারণ ক্ষমার ঘোষণা করলেও নিজেদের পুরনো রূপে ফিরতে শুরু করেছে আফগানিস্তানের দখল নেওয়া তালেবান গোষ্ঠী। শুক্রবার (২০ আগস্বাট) দগিস প্রদেশের পুলিশ প্রধানকে নৃশংসভাবে হত্যা করেছে তালেবানরা। 

সেই হত্যার গা শিওরে ওঠা এক ভিডিও ফুটেজ প্রকাশ পেয়েছে আন্তর্জাতিক নানা সংবাদমাধ্যমে। ওই পুলিশ প্রধানকে এক সপ্তাহ আটকে রাখার পর হত্যা করেছে তালেবানরা।

ভিডিওতে দেখা যায়, জেনারেল হাজী মোল্লা আচাকযাই হাত বাঁধা অবস্থায় হাটু গেড়ে বসে আছেন আর পেছনে দুজন তালেবান সদস্য দাঁড়িয়ে আছে। এরপরেই আসে বন্দুকের শব্দ। মুহূর্তেই প্রাণহীন দেহে পরিণত হয় হাজী মোল্লা আচাকযাই। 

এর আগে, তুর্কমেনিস্তান সীমান্তের কাছাকাছি এলাকা দখল করার পর ওই পুলিশ প্রধানকে আটক করে তালেবানরা। এরপর এক সপ্তাহ আটকে রাখার নির্মমভাবে হত্যা করা হয়। 

জেনারেল আচাকযাই তালেবানদের তীব্র বিরোধী ছিলেন এবং এর আগে লড়াই এর সময় কয়েকদফা তালেবানদের বিরুদ্ধে লড়াই করেছেন। পূর্ব আফগানিস্তানের জালালাবাদের কাছে লাগমান প্রদেশের গভর্নর এবং পুলিশ প্রধানকেও আটক করা হয়েছে। 

আরও পড়ুন:আমরা পুরো মধ্যপ্রাচ্যকে ধ্বংস করে দিয়েছি: ট্র্যাম্প

তালেবান কাবুল দখলের পর আফগানিস্তান থেকে ১৮ হাজারের বেশি মানুষ সরিয়ে নেওয়া হয়েছে। এমনকি এখনো আফগানরা বিমানবন্দরের বাইরে ভিড় করছেন।


একাত্তর/এসএ

উচ্চ শব্দের গান, সীসার ঘন ধোঁয়া, বিলাসবহুল গাড়ি, মাদক আর তরুণ-তরুণীদের ভিড়, সব মিলিয়ে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (রিপেয়ার অ্যান্ড মেইনটেন্যান্স) আব্দুল্লাহ আল জহিরের ভাড়া দেওয়া বাসাটি রূপ...
পাঁচ দিনের আনন্দময় আর জমকালো পূজা-অর্চনা, ধূপ-ধুনোর মিষ্টি সুবাস আর ভক্তদের আনন্দ-উচ্ছ্বাসের মধুর সমাপনী ঘটল। বিষাদের সুর আর গঙ্গার নীল জলরাশিতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে ধরাধাম ছেড়ে কৈলাসে ফিরে...
সৌদি আরবের বিমানবন্দরগুলোতে হুতিদের হামলাজনিত সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতির আশাব্যঞ্জক উন্নতি ঘটায় দীর্ঘ প্রতীক্ষার পর রাজধানী রিয়াদে পুনরায় ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পতাকাবাহী...
পূজামণ্ডপ পাহারা দেওয়ার কথা, কিন্তু সেই নিরাপত্তাবেষ্টনী ছেড়ে হাতে মাইক তুলে নিয়ে গানের জলসায় মেতে উঠেছিলেন এক পুলিশ কর্মকর্তা! তবে সেই গানের সুরই শেষ পর্যন্ত তাঁর জন্য কাল হয়ে দাঁড়াল। অন ডিউটিতে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর