উত্তেজনার মধ্যে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো পাকিস্তান

আপডেট : ০৩ মে ২০২৫, ০৭:৪৬ পিএম

ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যেই মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে শাহবাজ শরিফের সরকার। শনিবার এমনই দাবি করে পাকিস্তান জানিয়েছে, সামরিক বাহিনীর সিন্ধু নামে মহড়ায় ক্ষেপণাস্ত্রটির সফল উৎক্ষেপণ করা হয়। এটি সাড়ে ৪০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে হামলাকে ঘিরে যখন ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা চলছে, ঠিক তখন ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ পরীক্ষা চালানো হলো।

পাকিস্তানের একাধিক সংবাদমাধ্যম অনুসারে ক্ষেপণাস্ত্রটির নাম ‘আবদালি’। পাকিস্তান সেনাদের গণমাধ্যম শাখা আইএসপিআর জানিয়েছে, এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণের লক্ষ্য ছিল সেনাবাহিনীর প্রস্তুতি যাচাই এবং ক্ষেপণাস্ত্রের উন্নত নেভিগেশন ও গতি-সংক্রান্ত প্রযুক্তিগত দিকগুলো পরীক্ষা করা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রযুক্তিগত উন্নতি এবং পরিকাঠামোগত প্রস্তুতি খতিয়ে দেখার পর নিরাপত্তা রক্ষায় পাকিস্তান যে প্রস্তুত, সেই বিষয়ে পূর্ণ আস্থা রয়েছে পাকিস্তানে প্রধানমন্ত্রী এবং সামরিক কর্তাদের। ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণের সময় উপস্থিত ছিলেন পাকিস্তান সেনার বেশ কয়েক জন শীর্ষ কর্মকর্তা।

এই ক্ষেপণাস্ত্রটি পরমাণু অস্ত্র বহনে সক্ষম কি না, তা স্পষ্ট নয়। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি’র প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিবেশী দেশের এমন ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে ‘গুরুতর উসকানি’ হিসেবে বিবেচনা করতে পারে ভারত। তবে দিল্লি তরফে এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়া হয়নি।

কাশ্মীরে হামলার ঘটনার পর পাকিস্তানের তথ্যমন্ত্রী ভারত ৩৬ ঘণ্টার মধ্যে পাকিস্তানে হামলা চালাতে পারে বলে দাবি করেছিলেন। কিন্তু তার দাবির পর ৭২ ঘণ্টা পেরিয়ে গেলেও বাস্তবে ভারতের হামলার ঘটনা দেখা যায়নি। এর আগে দেশটির প্রতিরক্ষামন্ত্রী বলেছিলেন, ২ থেকে ৩ দিনের মধ্যে হামলা চালাতে পারে ভারত।

২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৫ ভারতীয় ও এক নেপালি নাগরিকের প্রাণহানি ঘটে। এই হামলার ঘটনার পর হিন্দু-সংখ্যাগরিষ্ঠ ভারতে ব্যাপক ক্ষোভের সূত্রপাত হয়েছে। পাশাপাশি মুসলিম-সংখ্যাগরিষ্ঠ পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার দাবিও জোরাল হয়েছে ভারতে।

এআরএস
রাশিয়ার পারমাণবিক শক্তির সক্ষমতা বিশ্ববাসীকে আবারও মনে করিয়ে দিয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা করেছেন যে, চলতি বছরের শেষ নাগাদ দেশটির নতুন কৌশলগত পারমাণবিক ক্ষেপণাস্ত্র ‘সারমাট’ মোতায়েন করা...
ইসরাইলের আল-জালিল বা গ্যালিলি অঞ্চলে লেবাননভিত্তিক প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৫০ ইসরাইলি সেনা আহত হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে।
মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশগুলোতে ইরানের নতুন করে চালানো বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করার দাবি করেছে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করে পেন্টাগন জানিয়েছে, ইরানের সাথে এই সংঘাত দীর্ঘায়িত হলে গোলাবারুদ ও ক্ষেপণাস্ত্রের মজুত নতুন করে গড়ে তুলতে বিশাল ব্যয়সহ নানাবিধ ঝুঁকি তৈরি হতে পারে।...
ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার হিসেবে সাংবাদিক মো. সাইদুর রহমানকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
ইংল্যান্ড ও লিভারপুলের কিংবদন্তি ফুটবলার কেভিন কিগান আর নেই। ক্যান্সারের সাথে দীর্ঘ লড়াই শেষে ৭৫ বছর বয়সে মারা গেছেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই তারকা। সোমবার এক পারিবারিক বার্তার মাধ্যমে তাঁর...
যুক্তরাজ্যের রাজনীতিতে বড় পরিবর্তন। স্যার কিয়ার স্টারমারের পদত্যাগের পর লেবার পার্টির নতুন নেতা হিসেবে নির্বাচিত হয়ে দেশটির ৫৯তম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম। ‘কিং অব দ্য নর্থ’...
জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর