ভারতের মিসাইল হামলায় পাকিস্তানে আটজন নিহত

আপডেট : ০৭ মে ২০২৫, ০৯:০৬ এএম

পাকিস্তানের বেশ কয়েকটি স্থানে মিসাইল হামলা চালিয়েছে ভারত। মঙ্গলবার দিনগত রাতের এ হামলায় এখন পর্যন্ত আটজন নিহত ও ৩৫ জন আহত হয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

পাকিস্তান ডিজিএফআইয়ের মহাপরিচালক লেফটেনেন্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী সংবাদমাধ্যম জিও নিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন।  

হামলার বিষয়ে তিনি বলেছেন, কোটলি, ভাওয়ালপুরের পূর্ব আহমেদপুর, বাঘ, মুজাফ্ফরাবাদ এবং মুরদিকেতে হামলা চালানো হয়েছে। এরমধ্যে পূর্ব আহমেদপুরে আমরা এক শিশু নিহত হওয়ার তথ্য পেয়েছি। অপরদিকে কোটলিতে দুই বেসামরিক মানুষ মারা গেছেন।

এদিকে হামলার কথা স্বীকার করে ভারতীয় সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ‘অপারেশন সিন্দুর’ নামে এ অভিযানে পাকিস্তানের ৯টি জায়গায় হামলা চালানো হয়েছে। 

দেশটির সশস্ত্র বাহিনীর দাবি, এই হামলায় সশস্ত্র বাহিনীর অবকাঠামো লক্ষ্য করা হয়েছে; পাকিস্তানের সেনা সদস্যদের লক্ষ্য করে কোনো হামলা চালানো হয়নি।

বিবৃতিতে আরও বলা হয়েছে, কিছুক্ষণ আগে, ভারতীয় সশস্ত্র বাহিনী ‘অপারেশন সিঁদুর’ পরিচালনা করেছে। পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত জম্মু-কাশ্মিরে সন্ত্রাসীদের অবকাঠামোতে আঘাত হানা হয়েছে। যেখান থেকে ভারতের বিরুদ্ধে হামলার পরিকল্পনা ও পরিচালনা করা হয়েছে। সব মিলিয়ে ৯টি জায়গায় আঘাত হানা হয়েছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এ হামলাকে "কাপুরুষোচিত আক্রমণ" আখ্যা দিয়ে বলেছেন, পাকিস্তান ভারতের আরোপিত এই যুদ্ধাভিযানের বিরুদ্ধে জোরালোভাবে জবাব দেয়ার অধিকার রাখে। 

তিনি এক্স পোস্টে লেখেন, প্রতারক শত্রু পাকিস্তানের পাঁচটি স্থানে কাপুরুষোচিত আক্রমণ চালিয়েছে। এর বিরুদ্ধে জোরালো জবাব দেয়া হচ্ছে।

শত্রুর সাথে কীভাবে মোকাবিলা করতে হয় তা পাকিস্তানের মানুষ এবং সশস্ত্র বাহিনী ভালোভাবেই জানে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। 

এর আগে ভারত শাসিত জম্মু-কাশ্মিরে গত ২২ এপ্রিল বন্দুকধারীদের হামলায় ২৬ ভারতীয় নিহত হন। ওই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করছে ভারত। এর জবাবেই পাকিস্তানে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সশস্ত্র বাহিনী। তবে পাকিস্তান বরাবরই ওই হামলার দায় অস্বীকার করে আসছে। 

আরবিএস
ভারতের রাজধানী নয়াদিল্লির একটি হোটেলে বুধবার এক ভয়াবহ ও বিধ্বংসী অগ্নিকাণ্ডে কমপক্ষে ২১ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই বিদেশি নাগরিক। সাম্প্রতিক বছরগুলোতে দেশটির রাজধানীতে ঘটে যাওয়া...
ভারতের নয়াদিল্লির মালভিয়া নগরের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২১ জন নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই বিদেশি।
চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সাময়িক বিরতি গত মে মাসে শেষ হওয়ার পর থেকেই রণক্ষেত্র আবার উত্তপ্ত হয়ে উঠেছে। মঙ্গলবার ভোরে ইউক্রেন জুড়ে সাম্প্রতিক মাসগুলোর মধ্যে অন্যতম বৃহত্তম ও ভয়াবহ...
ভারতের ১.৪২ বিলিয়ন জনসংখ্যার অর্ধেকেরও বেশি মানুষের বয়স ৩০ বছরের নিচে। আর এই বিশাল তরুণ সমাজকে লক্ষ্য করে মাত্র কয়েক দিনে কোটি কোটি ফলোয়ারের এক অভাবনীয় অনলাইন সাম্রাজ্য গড়ে তুলেছে একটি নতুন যুব...
রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার চাঞ্চল্যকর মামলার রায় ঘোষণার জন্য আগামী রোববার (৭ জুন) দিন ধার্য করেছে আদালত। এর মধ্য দিয়ে দেশের বিচার বিভাগের ইতিহাসে নজিরবিহীন দ্রুততম...
বাংলাদেশের জাতীয় সংসদ বর্তমানে বেশ প্রাণবন্ত এবং দেশের গণতান্ত্রিক ব্যবস্থা আরও শক্তিশালী হয়েছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) বাংলাদেশ অফিসের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার।
ভারতের রাজধানী নয়াদিল্লির মালভিয়া নগরে ভয়াবহ আগুনের ঘটনায় আট বাংলাদেশি আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী সীমান্তে ২৮ জন বাংলাদেশি নারী, পুরুষ ও শিশুকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।  বৃহস্পতিবার (৪ জুন) ভোর চারটার দিকে বিএসএফের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর