বিকেল থেকেই কার্যকর ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি

আপডেট : ১০ মে ২০২৫, ০৯:০৬ পিএম

গেলো কয়েক দিনের পাল্টাপাল্টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর, মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ভারত ও পাকিস্তান। বিকেল থেকেই এই যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, এমন কথা জানিয়ে নিরপেক্ষ স্থানে বৈঠকে বসার কথাও জানিয়েছে দিল্লি-ইসলামাবাদ।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির খবর দেয়ার পরপরই বিষয়টি নিশ্চিত করে ভারত-পাকিস্তানও। এদিকে, যুদ্ধবিরতির খবরে স্বস্তি জানিয়েছে কাশ্মীরের মানুষ।

গেলো ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে এক ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হবার পর থেকে নতুন করে মাথাচাড়া দিয়ে উঠে ভারত-পাকিস্তান উত্তেজনা।

ভারত এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করলে, ইসলামাবাদ তা অভিযোগ অস্বীকার করে। এরপর থেকেই চিরবৈরী দুই প্রতিবেশী একের পর এক পদক্ষেপ নিতে শুরু করে।

প্রথমে এটি কূটনৈতিক পর্যায়ে থাকলেও দ্রুত সামরিক সংঘাতের দিকে মোড় নেয়। ৬ মে অপারেশন সিঁদুর নামে পাকিস্তান ও আজাদ কাশ্মীরের বিভিন্ন স্থানে সামরিক অভিযান চালায় ভারত।

পাকিস্তান তাৎক্ষণিকভাবে জবাব দিলে, কাশ্মীরসহ দু’দেশের বিভিন্ন সীমান্তে পাল্টাপাল্টি গোলাগুলি ও ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ আসতে শুরু করায় পরিস্থিতি ঘোলাটে হয়ে পড়ে।

সিঁদুরের জবাব পাকিস্তান অপারেশন বুনইয়ানুম মারসৌস শুরু করায় ক্রমেই সর্বাত্মক যুদ্ধের দিকে ধাবিত হতে শুরু করে দুই পরমাণু শক্তিধর দেশ। এতে নড়েচড়ে বসেন বিশ্বনেতারা।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুরু থেকেই এই সংঘাতকে লজ্জার ও হতাশাজনক উল্লেখ করে আলোচনায় বসতে ভারত-পাকিস্তানের মধ্যে প্রতি আহবান জানিয়ে আসছিলেন তিনি।

শনিবার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেয়া এক পোস্টে তিনি জানান, যুদ্ধ বিরতিতে সম্মত হয়েছে ভারত-পাকিস্তান। দুই দেশকে অভিনন্দন জানিয়ে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ আলোচনার এটি সম্ভব হয়েছে।

তিনি বলেন, সাধারণ জ্ঞান ও বিচক্ষণতা ব্যবহার করে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য দু’দেশকে অভিনন্দন। চলমান সংকটের প্রতি গুরুত্ব দেওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই।

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দারও যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করে বলেন, চুক্তির পর ভারত ও পাকিস্তান সামরিক চ্যানেল এবং হটলাইনও সক্রিয় করেছে।

তিনি বলেছেন, পাকিস্তান সবসময়ই আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার পক্ষে। তবে সে জন্য আমরা নিজেদের সার্বভৌমত্ব ও রাষ্ট্রীয় অখণ্ডতার সঙ্গে আপস করব না।

পাশাপাশি ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেন, পাকিস্তানের সামরিক অভিযানের মহাপরিচালক বিকেলে তার ভারতীয় প্রতিপক্ষের সঙ্গে ফোনে কথা বলেছেন এবং একটি চুক্তি হয়েছে।

তিনি বলেন, পাকিস্তানের সামরিক অভিযানের মহাপরিচালক শনিবার বিকালে তার ভারতীয় সমকক্ষকে ফোন করেন এবং দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতির ব্যাপারে একটি চুক্তি হয়।

উভয় পক্ষ সম্মত হয়েছে যে, স্থল, আকাশ এবং সমুদ্রপথে সব ধরনের যুদ্ধ ও সামরিক কার্যক্রম ভারতীয় সময় শনিবার বিকেল পাঁচটা থেকে বন্ধ থাকবে।

বিক্রম মিশ্র আরও যোগ করেন, এই সমঝোতা কার্যকর করার জন্য উভয় পক্ষকেই নির্দেশ দেয়া হয়েছে। সামরিক অভিযানের মহাপরিচালকরা আবার ১২ মে দুপুর ১২টায় কথা বলবেন।

এদিকে, ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণায় কিছুটা স্বস্তি প্রকাশ করেছেন ভারতশাসিত কাশ্মীরের বাসিন্দারা। এছাড়া, পাকিস্তানের আকাশসীমা সব ধরনের ফ্লাইট চলাচলের জন্য সম্পূর্ণভাবে উন্মুক্ত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির বিমানবন্দর কর্তৃপক্ষ।

এআরএস
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সাথে চলমান সামরিক সংঘাত ও টানটান উত্তেজনার মধ্যেই রণকৌশলে বড় ধরনের পরিবর্তনের স্পষ্ট বার্তা দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)। বাহিনীটির রাজনৈতিক...
আমেরিকান চ্যালাচামুন্ডা আর সামরিক রক্তচক্ষুকে বুড়ো আঙুল দেখিয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি তুচ্ছতাচ্ছিল্য করলেন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আমির হাতামি! পরিষ্কার...
পারস্য উপসাগরে চলমান যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে চুক্তি তো দূরের কথা, মধ্যবর্তী যুদ্ধবিরতির সমঝোতা ফিরিয়ে আনা নিয়েও ঘোর অনিশ্চয়তা তৈরি হয়েছে। শীর্ষস্থানীয় ইরানি সূত্রের বরাতে জানা গেছে, জুনে বাস্তবায়িত...
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘনীভূত হচ্ছে। পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে এটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া...
পটুয়াখালী জেলা মডেল মসজিদের পেশ ইমামের বিরুদ্ধে হয়রানিমূলক ও মিথ্যা ধর্ষণের চেষ্টার মামলা করে নিজেই ফেঁসে গেছেন জাহানারা বেগম নামে এক নারী। আদালতের নির্দেশে জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে...
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্ত্রী জুবাইদা রহমানসহ ৩৫ জন সফরসঙ্গী নিয়ে স্থানীয় সময় সোমবার বিকেল ছয়টার...
পাকিস্তানে বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রস্তাবিত মহাসমাবেশ ও বিক্ষোভ কর্মসূচির ঠিক মুখে কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের তিন বোনকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর