দুর্ভিক্ষের সংজ্ঞা বদলে দেবে গাজার মানবিক সঙ্কট

আপডেট : ২২ মে ২০২৫, ০৫:১১ পিএম

ইসরাইলের অবরোধ ও বোমাবর্ষণের মধ্যে গাজা উপত্যকায় চরম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। জাতিসংঘ সতর্ক করে বলেছে, উপত্যকার লাখো মানুষ অনাহারের মুখে, শিশুরা কাঁদছে ক্ষুধার যন্ত্রণায়, আর কিছু না হলে এই সংকট মৃত্যুতে পরিণত হবে। এই সংকট দুর্ভিক্ষের নতুন সংজ্ঞা সৃষ্টি করবে। 

গাজা প্রশাসনের দাবি, গত ২ মার্চ থেকে এখন পর্যন্ত ইসরাইলের ‘ক্ষুধানীতির’ কারণে অন্তত ৩২৬ জন ফিলিস্তিনি মারা গেছেন। ইসরাইলের বিরোধী নেতা ইয়ার গোলান বলেছেন, গাজায় শখের বসে শিশু হত্যা করছে ইসরাইল। 

গাজার এই চিত্রই বলে দেয় ক্ষুধার্ত শিশুদের হাহাকার কতটা তীব্র। একটু খাবারের আশায় কেউ কেউ দুই থেকে তিন দিন বা তারও বেশি সময় ধরে অপেক্ষা করছেন। খাবারের অভাবে ধীরে ধীরে মরতে বসেছে গাজার শিশুরা।

আমরা খাবার না পেলে, বাচ্চারা ক্ষুধার্ত অবস্থায় ঘুমাতো। দু'দিন ধরে তারা অনাহারে। দেড়-দুই মাসেরও বেশি সময় ধরে চলমান এই সমস্যা। আমাদের বাচ্চারা ধীরে ধীরে মারা যাচ্ছে।

জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি-ডব্লিউএফপি বলছে, ইসরাইল কিছু সীমান্ত অস্থায়ীভাবে খুলে দিলেও তা ‘গাজায় তীব্র খাদ্য সংকটের তুলনায় একেবারেই অপ্রতুল’। 

এই অবস্থা চলতে থাকলে পুরো গাজার জনগোষ্ঠী অনাহারের মুখে পড়বে। কারণ কিছু ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করলেও ইসরাইলি বিধিনিষেধের কারণে সেগুলো বিতরণ করা যাচ্ছে না।

গাজার এক মা বলছেন, আমরা তপ্ত রোদে তাঁবুর নিচে থাকি, পেটে কিছু নেই। সন্তানরা ক্ষুধায় কাঁদছে। একজন মা হিসেবে আমি অসহায়- না পারছি ক্ষেপণাস্ত্র থেকে রক্ষা করতে, না ক্ষুধা থেকে, না পোকামাকড় থেকে।

এই পরিস্থিতিতে, নিজ দেশে তীব্র সমালোচনার মুখে পড়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরাইল এখন শখের বশে গাজার শিশুদের হত্যা করছে বলে অভিযোগ করেছেন বিরোধী দল ডেমোক্র্যাটস'র নেতা ইয়ার গোলান।

তিনি বলেন, যদি আমরা একটি সুস্থ ও বিবেকবান রাষ্ট্র হিসেবে আচরণে না ফিরি, তবে ইসরাইল দক্ষিণ আফ্রিকার মতো একঘরে রাষ্ট্রে পরিণত হবে। একটি সুস্থ রাষ্ট্র কখনো বেসামরিক মানুষের বিরুদ্ধে যুদ্ধ, শিশু হত্যা এবং মানুষকে উচ্ছেদের লক্ষ্য নির্ধারণ করে না। পরিস্থিতি দেখে মনে হচ্ছে ইসরাইল এখন শখের বশে গাজার শিশুদের হত্যা করছে।

সরকারের নীতিকে ‘প্রতিহিংসাপরায়ণ ও নৈতিকতাবর্জিত’ উল্লেখ করে গোলান বলেন, এই সরকার সঙ্কটময় সময়ে দেশ পরিচালনার কোনো যোগ্যতা রাখে না। তাদের কাজ ইসরাইলের অস্তিত্বকেই হুমকির মুখে ফেলেছে।

এআরএস
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এক অভূতপূর্ব ও নজিরবিহীন সংকটের মুখে পড়েছে। ফিলিস্তিনি ওয়াটার অথরিটির বরাত দিয়ে জাতীয় সম্প্রচারমাধ্যম 'প্যালেস্টাইন টিভি' জানিয়েছে,...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন ৮১তম অধিবেশনে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের যোগদান আটকে দেওয়ার পরিকল্পনা করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ইসরাইলি গণমাধ্যমের প্রতিবেদন...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর