দক্ষিণ আফ্রিকার স্বর্ণের খনিতে আটকা পড়েছেন ২৮৯ শ্রমিক

আপডেট : ২৩ মে ২০২৫, ০৪:৫৭ পিএম

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে স্বর্ণের খনি ধসে অন্তত ২৮৯ জন শ্রমিক আটকা পড়েছেন।

রয়টার্সের খবরে দেশটির মাইনিং এবং ধাতু প্রস্তুতকারক প্রতিষ্ঠান সিবানইয়ে স্টিলওয়াটারের বরাতে শুক্রবার (২৩ মে) এ তথ্য জানানো হয়েছে।

খবরে বলা হয়েছে, আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে অভিযান চলছে।

সিবানিইয়ে স্টিলওয়াটার থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, জোহানেসবার্গের ৬০ কিলোমিটার পশ্চিমে ক্লুফ স্বর্ণখনিতে এই দুর্ঘটনা ঘটে। আটকা পড়া ব্যক্তিরা নিরাপদ আছেন এবং ভূগর্ভস্থ একটি নির্দিষ্ট স্থানে একত্রিত হয়েছেন।

বিবৃতিতে দুর্ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত কোনও তথ্য জানানো হয়নি। তবে, তারা জানিয়েছেন, আটকে পড়া শ্রমিকদের আপাতত খাবার সরবরাহ করছে কর্তৃপক্ষ।

শ্যাফটের দুর্ঘটনা পরবর্তী অবস্থা যাচাই করে নিয়ম অনুযায়ী উদ্ধার অভিযান চালানো হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের এক মুখপাত্র। দ্রুতই পুরো প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব বলে আশা প্রকাশ করেন তিনি।

দক্ষিণ আফ্রিকায় খনিতে দুর্ঘটনা নতুন কোনো ঘটনা না। প্রায়শই এ ধরনের ঘটনা ঘটে। চলতি বছরের শুরুতেও একটি দুর্ঘটনায় ৭৮ জনের মৃত্যু হয়।

একাত্তর/আরএ
সুদানের উত্তরাঞ্চলে একটি স্বর্ণেও খনি ধসে অন্তত ছয় জন নিহত এবং প্রায় ২০ জন আটকা পড়েছে।
দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা কিয়েভ এবং মস্কোর মধ্যে বৈঠকের আহ্বান জানিয়ে ইউক্রেনের যুদ্ধ বন্ধে কূটনৈতিক চাপ প্রয়োগে তার কণ্ঠস্বর যোগ করেছেন।
দক্ষিণ আফ্রিকার পুলিশমন্ত্রী সেনজো মাচুনুকে তাৎক্ষণিক বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছেন দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাফোসা।
ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলের সুমাত্রা দ্বীপে একটি অবৈধ স্বর্ণের খনিতে ভূমিধসের ঘটনায় অন্তত ১১ নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ১৩ জন। 
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর