বিধ্বস্ত উড়োজাহাজের কোন আরোহী বেঁচে নেই

আপডেট : ১২ জুন ২০২৫, ০৯:৩৭ পিএম

ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ বিমানবন্দর থেকে ২৪২ জন আরোহী নিয়ে এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমান উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়, যা ভারতের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ উড়োজাহাজ দুর্ঘটনাগুলোর মধ্যে একটি। লন্ডনগামী বিমানটিতে ২৩২ জন যাত্রী এবং ১০ জন ক্রু ছিলেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনা থেকে আরোহীদের কেউই বেঁচে নেই।

উড়োজাহাজটি একটি আহমেদাবাদ বিমানবন্দরের কাছে মেঘানি এলাকার এক মেডিকেল কলেজের ডাক্তারদের হোস্টেলে আছড়ে পরলে পাঁচ শিক্ষার্থী নিহত হয়। দুর্ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে দেখা যাচ্ছে, হোস্টেলটির একটি ডাইনিং হলের দেয়াল ভেদ করে ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়েছে, কিছু প্লেটে এখনও খাবার দেখা যাচ্ছে।

বিমানটি নিচু হয়ে উড়ে যাবার ও উচ্চতা অর্জনের জন্য লড়াই করার একটি ভিডিওতে দেখা যাচ্ছে, বৃহস্পাতিবার (১২ জুন) দুপুর ১.৩৮ মিনিটে বিমানটি মাটিতে আছড়ে পড়ে এবং আগুনের একটি বিশাল বলয়ে বিস্ফোরিত হয়। লন্ডনের দিকে অনেক দূরত্বে উড়ে যাওয়ার কারণে উড়োজাহাজটিতে জ্বালানি ভর্তি ছিলো।

উড্ডয়নের কিছুক্ষণ পরেই পাইলট মে ডে কল পাঠান। এরপর এয়ার ট্রাফিক কন্ট্রোলারের কাছ থেকে বারবার কল করার পরেও কোনও সাড়া পাওয়া যায়নি। উড়োজাহাজ বিশেষজ্ঞ সঞ্জয় লাজার এনডিটিভিকে বলেন, ওই উড়োজাহাজটি শেষ মুহূর্তে নূন্যতম ৮২৫ ফুট উচ্চতায় উঠতে ব্যর্থ হলে ভয়াবহ বিপর্যয়ে পরে। উড়োজাহাজটি স্পষ্টতই উপরের দিকে উঠতে পারছিলো না। যার পরিণতিতে সেটি বিধ্বস্ত হয়।

আহমেদাবাদ-লন্ডন চলাচলকারী ফ্লাইট নং এআই ১৭১-এ ১৬৯ জন ভারতীয় ছিলেন, যাদের মধ্যে ৫৩ জন ব্রিটিশ নাগরিক, একজন কানাডিয়ান এবং সাতজন পর্তুগিজ নাগরিক ছিলেন। ভিডিওতে উড়োজাহাজের পুড়ে যাওয়া ধ্বংসাবশেষ, ঘটনাস্থল থেকে ঘন ধোঁয়া উড়তে দেখা গেছে এবং জরুরি কর্মীরা কাজ করছেন। কিছু ভিডিওতে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ারও দেখা গেছে।

কমপক্ষে দুই ডজন অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছেছে এবং কিছু আহতদের হাসপাতালে নিয়ে গেছে। দুর্ঘটনাস্থলের আশপাশ থেকে যান চলাচল বন্ধ করে দিয়েছে পুলিশ। বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু কিঞ্জারাপু বলেছেন, তিনি ব্যক্তিগতভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং সব বিমান ও জরুরি সংস্থাগুলোকে দ্রুত এবং সমন্বিত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন।

বেসামরিক বিমান পরিবহন অধিদপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, উড়োজাহাজের পাইলট ক্যাপ্টেন সুমিত সাভারওয়ালের ৮,২০০ ঘণ্টা এবং কো-পাইলট ক্লাইভ কুন্ডার ১,১০০ ঘণ্টার উড়ানের অভিজ্ঞতা। দুর্ঘটনার ঠিক আগে পাইলট মে ডে কল করেছিলেন।

এআরএস
যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের একটি দুর্গম মার্কিন বিমান বাহিনীর ঘাঁটিতে বেসামরিক প্রতিষ্ঠানের চুক্তিতে পরিচালিত একটি বিমান বিধ্বস্ত হয়ে আটজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার আলাস্কার দক্ষিণ-পশ্চিম...
মেক্সিকোর পূর্বাঞ্চলের ভেরাক্রুজ রাজ্যে বাস দুর্ঘটনায় কমপক্ষে ১০ জন নিহত এবং আরো অন্তত ৩২ জন আহত হয়েছে বলে জানা গেছে। রাজ্য কর্তৃপক্ষ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে।
পর্তুগালের রাজধানী লিসবনে একটি ক্যাবল রেল দুর্ঘটনায় কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১৮ জন।
ভারতের ঝাড়খণ্ডের দেওঘরে পুণ্যার্থীদের বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে বহু হতাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
সৌদি আরবে নিহত প্রবাসী বাংলাদেশি নুরুল হকের পরিবার সরকারের কূটনৈতিক সহায়তায় দীর্ঘ প্রতীক্ষিত ক্ষতিপূরণের অর্থ বুঝে পেয়েছে। প্রাপ্ত এই সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা জানাতে নিহতের স্বজনেরা আজ...
বরগুনার বেতাগীতে কিশোর গ্যাং, অপরাধমূলক কর্মকাণ্ড, চাঁদাবাজি, অবৈধ দখলবাজি এবং ছড়িয়ে পড়া অনলাইন জুয়া চিরতরে নির্মূল করতে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দুই মাসের (৬০ দিন) সময়সীমা বেঁধে...
কেউ যদি সাধারণ মানুষের প্রত্যাশার পরিপন্থী কোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, তবে সে বিষয়ে আইন ও সরকারের অবস্থান স্পষ্ট, এখানে কেউ আইনের ঊর্ধ্বে নয়। উদ্ভূত পরিস্থিতিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন...
দেশে মাদক নিয়ন্ত্রণ ও চিকিৎসা ব্যবস্থার মতো স্পর্শকাতর খাতগুলোতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর চরম অকার্যকারিতা ও ব্যর্থতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের তীব্র সমালোচনা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর