এবার ইরানের বৃহত্তম প্রাকৃতিক গ্যাসক্ষেত্রে ইসরাইলি হামলা

আপডেট : ১৪ জুন ২০২৫, ১১:২১ পিএম

ইরানের দক্ষিণাঞ্চলীয় বুশেহর প্রদেশে অবস্থিত বৃহত্তম প্রাকৃতিক গ্যাসক্ষেত্র সাউথ পার্স লক্ষ্য করে বোমা হামলা চালিয়েছে ইসরাইল। এতে গ্যাসক্ষেত্রের কিছু অংশে আগুন ধরে গেছে।

শনিবার (১৪ জুন) ইসরাইলি দখলদার বাহিনী একটি ড্রোন ব্যবহার করে এই হামলা চালিয়েছে।  

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফারস নিউজ জানিয়েছে, স্থানীয় দমকল বিভাগের কর্মীরা বর্তমানে গ্যাসক্ষেত্রের আগুন নেভানোর কাজ করছেন। তবে এখন পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে কিছু জানা যায়নি। 

বুশেহর প্রদেশে অবস্থিত সাউথ পার্স গ্যাসক্ষেত্রটি ইরান ও কাতারের যৌথ অংশীদারত্বে পরিচালিত হয়। ইরানের প্রাকৃতিক গ্যাস উৎপাদন ও রপ্তানি সক্ষমতার অন্যতম প্রধান উৎস এই গ্যাসক্ষেত্র।

এই গ্যাসক্ষেত্র ছাড়াও শনিবার ইরানের বোরুজার্দ, কাজভিন এবং শিরাজের বিভিন্ন কারখানাসহ শিল্প স্থাপনায় হামলা করেছে ইসরাইলি বাহিনী। 

এদিকে নতুন হামলার আশঙ্কায় দেশজুড়ে বিমান চলাচল স্থগিত ঘোষণা করেছে ইরান।

আরবিএস
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর