দীর্ঘমেয়াদি সংঘর্ষে জড়াতে পারে ইরান-ইসরাইল

আপডেট : ১৫ জুন ২০২৫, ০২:৪৩ পিএম

ইরানের সঙ্গে ইসরাইলের বৈরিতা নতুন কিছু নয়। তবে দুই দেশ একে অপরের প্রতি সরাসরি হামলা না করলেও গাজা যুদ্ধকে কেন্দ্র করে তেহরানের সঙ্গে তেলআবিবের উত্তেজনা বাড়তে থাকে। ইসরাইলের গুপ্ত হামলায় একের পর এক সামরিক কর্মকর্তাকে হারানোর পর গেল বছর প্রথমবারের মতো ইসরাইলে আক্রমণ করে ইরান।

এরপর থেকেই ইসরাইল ও ইরানের নিয়মিত বিরতিতে চলতে থাকে পাল্টাপাল্টি হামলা। এরই ধারায় শুক্রবার থেকে ইরানজুড়ে বিভিন্ন সামরিক স্থাপনা ও পরমাণু কেন্দ্রে ব্যাপক হামলা শুরু করে। ইরানও পাল্টা জবাব দিতে শুরু করেছে। এই পরিস্থিতিতে চলমান সংঘাতের পরিণতি নিয়ে উদ্বেগ বাড়িয়েছে গোটা বিশ্বে।

বিশ্লেষকরা বলছেন, ইরান-ইসরাইল সংঘর্ষের ভয়াবহতা নির্ভর করবে প্রধানত দুটো বিষয়ের ওপর। ইরান কতটা শক্তি নিয়ে কীভাবে শোধ নেবে এবং ইসরাইলের ওপর কতটুকু নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্র ধরে রাখবে। তবে, কোন কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সর্বাত্মক না হলেও দীর্ঘমেয়াদি সংঘর্ষে জড়িয়ে পড়তে পারে দুই দেশ।

ইরানের ওপর যে হামলা চালিয়েছে ইসরাইল, তা নজিরবিহীন। শুরু থেকেই ইরানের দৃঢ় বিশ্বাস, যুক্তরাষ্ট্রের মদদেই এই হামলা চালিয়েছে তারা। এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, তাদের কাছে হামলার কোন খবর ছিলো। তবে ইরান বলেছে, ইসরাইলের হামলা মানেই এর পেছনে সায় থাকবে আমেরিকার।

তবে, চলমান সংঘাত নিয়ন্ত্রণ হারালে ইরাক, গালফসহ মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন ঘাঁটি ও কূটনৈতিক মিশনে হামলা চালাতে পারে তেহরান। এরিমধ্য সেই হুঁশিয়ারিও দিয়েছে দেশটি। এতে, ইসরাইল বা মধ্যপ্রাচ্যে কোনও মার্কিন বা পশ্চিমা দেশের কেউ ইরানের হামলায় মারা গেলে, এই যুদ্ধে জড়িয়ে পড়তে পারে যুক্তরাষ্ট্র।

এছাড়া, ইসরাইলের সাথে এই সংঘর্ষের জেরে ইরান ও উপসাগরীয় দেশগুলো মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে যেতে পারে। এই দেশগুলোতে মার্কিন বিমানঘাঁটি যেমন রয়েছে তেমনি কয়েকটি দেশ গতবছর ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে ইসরাইলকে গোপনে সাহায্য করেছে বলেও শোনা যায়।

যদি ইরান এই দেশগুলোতে হামলা চালিয়ে বসে, তবে নিরাপত্তার জন্য তারাই যুদ্ধবিমান নিয়ে মার্কিন বাহিনীকে আসার জন্য আহ্বান জানাবে।

এই সংঘাত আরও বৃদ্ধি পেলে পারমাণবিক অস্ত্র অর্জনে আরও বেপরোয়া হতে পারে ইরান। দেশটির কাছে কাছে ৬০ শতাংশ সমৃদ্ধকৃত চারশ’ কেজি ইউরেনিয়াম রয়েছে। শনিবার হামলার পর এক ইসরাইলি এক কর্মী দাবি করেন, আগামী কয়েকদিনের মধ্যেই অন্তত ১০টি পারমাণবিক বোমা তৈরি করে ফেলতো ইরান।

ইরান যদি অস্তিত্ব রক্ষার জন্য একমাত্র উপায় হিসেবে পারমাণবিক বোমা বানানোই সমাধান মনে করে, সেক্ষেত্রে ইরানের পারমাণবিক শক্তি হয়ে ওঠার পেছনে অন্যতম প্রভাবক হবে ১৩ জুনের ইসরাইলি হামলা। ইসরাইলি হামলার লক্ষ্য ইরানের পারমাণবিক সক্ষমতা গুড়িয়ে দেয়া। তবে, সেটা নাহলে নিয়মিতভাবে ইরানে হামলা চালিয়ে যেতে পারে ইসরাইল, যেন তারা কখনই পারমাণবিক অবকাঠামো পুরোপুরি গড়ে তুলতে না পারে।

এআরএস
যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক ও সামরিক অবরোধ স্বত্বেও অপরিশোধিত তেল বিক্রি থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করেছে ইরান। গত ২ সেপ্টেম্বর পর্যন্ত শেষ হওয়া মাত্র ১১ দিনের ব্যবধানে দেশটির সরকারি...
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার আবহেই কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ও বিদেশি বাহিনীর সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে কুয়ে ভূখণ্ডে...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সম্ভাব্য রাজনৈতিক ক্ষয়ক্ষতি সামাল দিতে ট্রাম্প প্রশাসনের শীর্ষ উপদেষ্টারা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে আপাতত একটি...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর