ইরান-ইসরাইল সংঘাতে কি জড়াবে পাকিস্তান? 

আপডেট : ১৭ জুন ২০২৫, ০৮:০৪ পিএম

ইসরাইল ইরানে পারমাণবিক হামলা করলে পাকিস্তানও পরমাণু বোমা ব্যবহার করবে। এমন দাবি করেছেন ইরানের একজন শীর্ষ সেনা কর্মকর্তা। পাকিস্তান এ বিষয়ে ইরানকে আশ্বস্ত করেছে বলেও মন্তব্য করেছেন তিনি। অর্থাৎ সংঘাতে ধীরে ধীরে জড়িয়ে পড়ছে পাকিস্তানও। তবে গল্পের শুরুটা অনেক পুরোনো। 

মধ্যপ্রাচ্যে উত্তেজনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছানোর মধ্যেই বিধ্বংসী তথ্য সামনে এনেছেন ইরানের এক শীর্ষ সামরিক কর্মকর্তা। তিনি দাবি করেছেন, ইসরাইল যদি ইরানের ওপর পারমাণবিক অস্ত্র ব্যবহার করে, তাহলে পাকিস্তানও ইসরাইলে পারমাণবিক হামলা চালাবে। খবরটি অবশ্য দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সদস্য জেনারেল মহসেন রেজায়ি টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, পাকিস্তান ইরানকে আশ্বস্ত করেছে, যদি ইসরাইল পারমাণবিক বোমা ব্যবহার করে, তাহলে ইসরাইলে পারমাণবিক হামলা করবে তারা। পাকিস্তান ইরানের পাশে দাঁড়িয়েছে এবং মুসলিম বিশ্বের ঐক্যের ডাক দিয়েছে বলেও দাবি করেন তিনি। তবে পাকিস্তান এখন পর্যন্ত এবিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।

ইসরাইল ও পাকিস্তানের দ্বন্দ্ব বহু পুরোনো। পাকিস্তানের বিরুদ্ধে কয়েক দশক আগে ষড়যন্ত্র শুরু করে ইসরাইল। ১৯৮১ সালে পাকিস্তানের পরমাণু স্থাপনায় হামলার জন্য ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সহায়তা চেয়েছিলেন তৎকালীন ইসরাইলি প্রধানমন্ত্রী মেনাখেম বেগিন। প্রাথমিকভাবে রাজি হলেও পরে প্রস্তাবটি বাতিল করেন ইন্দিরা গান্ধী। কিন্তু কেন?

সেই সময় পাঞ্জাবে ভিনদানওয়ালে বিদ্রোহীদের দৌরাত্ম্য বেড়ে যায়। একই সময় উত্তাল হয়ে ওঠে জম্মু-কাশ্মীর। আর পেছনের মদদদাতা যুক্তরাষ্ট্র। এসবের জেরে দিল্লিতে জম্মু-কাশ্মীর লিবারেশন ফ্রন্টের সহ প্রতিষ্ঠাতা মকবুল ভাটকে হত্যা করা হয়। অন্যদিকে, বার্মিংহামে প্রাণ হারান ভারতীয় কূটনীতিক রবিন্দ্র হাতরে। 

রাজনৈতিকভাবেই টাল-মাটাল অবস্থায় ছিলো ভারত। সেখানে ইসরাইল হামলা করলেও যুদ্ধের মূল ক্ষয়-ক্ষতিটা ভোগ করতে হতো ভারতকেই। 

ভৌগোলিকভাবে পাকিস্তান ইসরাইল থেকে দুরে এবং ভারত থেকে কাছে। তার উপর, পাকিস্তানে হামলা করলে সামলাতে হতো ওয়াশিংটনকেও। সেই সময়ের হামলার আশঙ্কাতেই ১৯৮২ সালে পাকিস্তানতে এফ-সিক্সটিন যুদ্ধবিমান দেয় যুক্তরাষ্ট্র। 

এরপর ১৯৮৪ সালে ইন্দিরা গান্ধীর মৃত্যু এবং ১৯৮৮ সালে জিয়াউল হকের মৃত্যুর পর দুই দেশের ক্ষমতায় বসেন রাজিব গান্ধী ও বেনজির ভুট্টো। ততদিনে দুই দেশই পরমাণু অস্ত্র তৈরি করে ফেলেছে। আর পরস্পরের ওপর হামলা করার মনোভাব থেকে সরে গিয়ে ১৯৮৮ সালে একটি চুক্তি করে ভারত ও পাকিস্তান। চুক্তি অনুযায়ী, পরস্পরের পারমাণবিক স্থাপনায় হামলা করবে না কেউই। 

তখন থেকেই প্রতি বছর পয়লা জানুয়ারি নিজেদের পরমাণু কার্যক্রমের তথ্য একে অপরের সাথে বিনিময় করে বিশ্বের অন্যতম দুই পরমাণু শক্তিধর দেশ ভারত ও পাকিস্তান।  

এআরএস
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
বিশ্বের অন্যতম প্রধান ও স্পর্শকাতর জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সামরিক আধিপত্য বিস্তারের চরম ও বেপরোয়া লড়াই শুরু হয়েছে। ওয়াশিংটনের অনমনীয় অর্থনৈতিক অবরোধ এবং...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর