কেনো ইসরাইলের চক্ষুশূলে পরিণত ইরানের পরমাণু দুর্গ ‘ফারদো’

আপডেট : ১৮ জুন ২০২৫, ০৪:৫১ পিএম

ইরান শুরু থেকেই জোর দিয়ে বলে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি শুধুই বেসামরিক ও শান্তিপূর্ণ উদ্দেশ্যে, পরমাণু বোমা তৈরি কোন ইচ্ছাই তাদের নেই। কিন্তু তেহরানের এমন কথায় বিশ্বাস করতে নারাজ ইসরাইল ও তার ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র। ইসরাইলের ভয়, ইরানের পরমাণু অস্ত্রেই নিহিত রয়েছে তাদের মৃত্যুবান।

তাই ইসরাইল ও তাদের তাবেদার আমেরিকাসহ পশ্চিমা বিশ্ব কিছুতেই চায় না ইরানের কর্মসূচি এগিয়ে যাক। মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় শত্রুর যাতে পরমাণু বোমা তৈরির সক্ষমতা অর্জন করতে না পারে, সেজন্য আন্তর্জাতিক সব আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইরানের বিভিন্ন পরমাণু কেন্দ্রগুলোতে হামলা শুরু করে ইসরাইল।

গেলো ১৩ জুন, ইরানের কয়েকটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালায় ইসরাইলি সেনাবাহিনী। এরমধ্যে রয়েছে, নাতাঞ্জ ফুয়েল এনরিচমেন্ট প্লান্ট (এফইপি), খানেদাব হেভি ওয়াটার রিঅ্যাক্টর, ইসফাহান পারমাণবিক প্রযুক্তি কেন্দ্র, বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, তেহরান রিসার্চ রিঅ্যাক্টর ও পারচিন সামরিক কমপ্লেক্স।

ফোর্দো কেন্দ্রে হামলার প্রমাণ এখনও মেলেনি, তবে এটিও ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্র। এই স্থাপনাটি তেহরান থেকে প্রায় ১৬০ কিলোমিটার দক্ষিণে কোম শহরের কাছে অবস্থিত। এই স্থাপনাটি পাহাড়ের নিচে অনেক গোপনে ও সুরক্ষিত উপায়ে তৈরি হয়েছে, যা ২০০৯ সালে বিশ্বের নজরে আসে।

তার পর থেকে এই প্লান্টটি নিয়ে নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে উদ্বেগ দেখা দেয়। এই কেন্দ্রেও ইউরেনিয়াম সমৃদ্ধ করা হয় এবং বলা হয়, এই প্লান্টটি বিমান হামলার বিরুদ্ধে অত্যন্ত সুরক্ষিত। এখানেও অন্তত ৩০০০ সেন্ট্রিফিউজ রাখার ব্যবস্থা আছে, যা ইউরেনিয়ামকে অস্ত্রের জন্য প্রয়োজনীয় মাত্রায় উন্নত করতে পারে।

২০১৫ সালের চুক্তি অনুযায়ী একে গবেষণা কেন্দ্রে রূপান্তর করার কথা ছিল, এবং ১৫ বছরের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধ রাখার বিষয়েও সম্মত হয়েছিলো ইরান। তবে, যুক্তরাষ্ট্র এই চুক্তি থেকে সরে যাওয়ার পর, ইরান এখানেও আবার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করে।

ইরান ২০২১ সালের মধ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ২০ শতাংশে এবং ২০২২ সালের মধ্যে ৬০ শতাংশে নিয়ে যায়। ইরান তাদের এই সমৃদ্ধকরণের ক্ষমতা আরো বাড়াবে বলে জানিয়েছে, যা ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির পথে নিয়ে যেতে পারে। আন্তর্জাতিক মহলের ধারণা, পরমাণু বোমা তৈরির দ্বারপ্রান্তে রয়েছে ইরান।

নতুন সেন্ট্রিফিউজগুলো ইরানের ভূগর্ভস্থ নাতাঞ্জ ও ফারদো পরমাণু কেন্দ্রে ব্যবহার করা হচ্ছে। এই কেন্দ্রগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন সেগুলো বড় ধরনের হামলা থেকে রক্ষা পায়। নাতাঞ্জে বসানো উন্নত আইআর সিক্স সেন্ট্রিফিউজগুলো কাজ শুরু করেছে।

কূটনীতিকরা আইআর সিক্সকে ইরানের সবচেয়ে উন্নত সেন্ট্রেফিউজ হিসেবে আখ্যা দিয়েছেন। ইরান খুব দ্রুত সপ্তম ক্যাসকেড বসানোর কাজ শেষ করছে। সেখানে আইআর ফোর ও আইআর টু সেন্ট্রিফিউজ বসানো হলেও সেগুলো এখনো ইউরেনিয়াম সমৃদ্ধ করার কাজ শুরু করেনি।

টানা পাঁচদিন ধরে ইরানের হামলা চালালেও ফারদোতে কাঙ্ক্ষিত সফলতা পায়নি ইসরাইল। তাই, ইসরাইলের সঙ্গে যৌথভাবে ইরানের ফারদো পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর কথা ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হামলার বিষয়টি নিয়ে হোয়াইট হাউসে অনুষ্ঠিত এক বৈঠকে আলোচনাও হয়েছে।

ইসরাইল যখন ইরানের পারমাণবিক স্থাপনাগুলো একের পর এক ধ্বংসের দাবি করছে, তখনও অটলভাবে টিকে আছে তেহরানের দুর্গ- ফারদো। এটিই এখন ইসরাইলের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞদের ধারণা, ফারদোর প্রাণকেন্দ্র ধ্বংস করা প্রায় অসম্ভব বর্তমানের সেরা সামরিক শক্তি দিয়েও।

এআরএস
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
বিশ্বের অন্যতম প্রধান ও স্পর্শকাতর জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সামরিক আধিপত্য বিস্তারের চরম ও বেপরোয়া লড়াই শুরু হয়েছে। ওয়াশিংটনের অনমনীয় অর্থনৈতিক অবরোধ এবং...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর