যে চার সম্ভাব্য উপায়ে প্রতিক্রিয়া দেখাবে ইরান!

আপডেট : ২২ জুন ২০২৫, ০৮:৪৩ পিএম

মার্কিন হামলার জবাবে ইরানের প্রতিক্রিয়া কেমন হতে পারে, তা নিয়ে চর্চা এখন তুঙ্গে। এক্ষেত্রে ইরানের সম্ভাব্য চার পদক্ষেপ নিয়ে আলোচনা উঠে এসেছে বিশ্ব গণমাধ্যমে। 

মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনায় হামলা ও হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারে ইরান। তবে বসে নেই যুক্তরাষ্ট্রও। ইরানের যে কোন প্রতিক্রিয়া মোকাবেলায় প্রস্তুতি নিচ্ছে দেশটি। 

ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর বর্তমানে ওই অঞ্চলে থাকা মার্কিন সৈন্য, ব্যবসা প্রতিষ্ঠান ও নাগরিকরা সম্ভাব্য হামলার ঝুঁকিতে রয়েছে। তবে সবকিছুই নির্ভর করবে ইরানের পাল্টা চালের ওপর। 

ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফ বলছে, ইরানি হামলার আশংকায় মধ্যপ্রাচ্যে, বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত, জর্ডান ও সৌদি আরবে মোতায়েনন থাকা ৪০ হাজার মার্কিন সেনাকে সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে।

যুক্তরাষ্ট্রের জন্য ইরানের যে সম্ভাব্য হুমকিগুলো রয়েছে তার মধ্যে প্রথেমেই রযেছে ব্যালিস্টিক মিসাইল হামলা। ইরানের সবচেয়ে প্রচলিত প্রতিক্রিয়া হতে পারে ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করে হামলা।

নিউ ইয়র্ক টাইমসের দাবি, মার্কিন ঘাঁটিগুলোর বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান। মধ্যপ্রাচ্যে বিশেষ করে আরব আমিরাত, জর্ডান ও সৌদি আরবে যুক্তরাষ্ট্রের ২০টিরও বেশি ঘাঁটি রয়েছে।

টেলিগ্রাফের প্রতিবেদন অনুযায়ী, বাগদাদের মার্কিন দূতাবাসকে প্রধান লক্ষ্য বানাতে পারে ইরান। এই আশংকায় দূতাবাসটি ইতোমধ্যে প্রায় খালি করে ফেলা হয়েছে। 

ইরান যদি মনে করে, তার অস্তিত্ব হুমকির মুখে, তাহলে সৌদি আরব, আমিরাতসহ উপসাগরীয় অঞ্চলের জ্বালানি স্থাপনায় হামলা হতে পারে।

এছাড়া হরমুজ প্রণালী বন্ধের হুমকি রয়েছে। প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের ২০ শতাংশ তেল এই পথ দিয়ে যায়। ইরান সহজেই এই প্রণালীকে মাইন পুঁতে বন্ধ করে দিতে পারে এবং জাহাজ চলাচল বন্ধ করতে পারে।

ইরানের সবচেয়ে কার্যকর কৌশল হলো প্রক্সি গোষ্ঠী ব্যবহার করে হামলা চালানো। হিজবুল্লাহ ও হামাসকে দিয়ে ইসরাইলের বিরুদ্ধে হামলা আর হুতিদের মাধ্যমে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা চালানো। 

তবে প্রতিটি পদক্ষেপের সঙ্গে রয়েছে রাজনৈতিক ঝুঁকি বিশেষ করে যুক্তরাষ্ট্রের সরাসরি যুদ্ধ জড়ানোর আশঙ্কা। বিশেষজ্ঞদের ধারণা, ইরান সীমিত প্রতিক্রিয়া জানাবে। কারণ পুরোদমে যুদ্ধ শুরু হলে সেটি হবে তেহরান ও মধ্যপ্রাচ্যের জন্য আত্মঘাতী। তৈরি করতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি।

একাত্তর/এসি
মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রের বারুদ আর ক্ষেপণাস্ত্রের গর্জনের মাঝেই এবার এক অবিশ্বাস্য ও চটকদার রাজনৈতিক বোমার বিস্ফোরণ ঘটালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন বাহিনীর বিমান হামলায়...
গত এপ্রিল মাসে কার্যকর হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতিকে এক ফুঁৎকারে উড়িয়ে দিয়ে মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের কালো মেঘ ঘনীভূত হয়েছে। গত মঙ্গলবার রাতে আমেরিকা এবং ইরান এক অলিখিত ও নজিরবিহীন মহাসংঘাতের...
তিন মাসেরও বেশি সময় ধরে চলা আমেরিকা-ইসরাইল বনাম ইরান যুদ্ধ বর্তমানে এক চরম অচলাবস্থায় রূপ নিয়েছে। বিশ্ব বাণিজ্যের প্রধান ধমনী ‘হরমুজ প্রণালি’ কার্যত বন্ধ থাকায় বিশ্ব অর্থনীতি যখন ধুঁকছে, ঠিক তখনই...
হরমুজ় প্রণালী নিয়ে বিশ্ববাজারে সৃষ্ট উত্তেজনার রেশ কাটতে না কাটতেই এবার আন্তর্জাতিক সামুদ্রিক বাণিজ্যের আরও এক লাইফলাইন বা গুরুত্বপূর্ণ জলপথ অচল করে দেওয়ার প্রকাশ্য হুমকি দিল ইরান। তেহরানের সোজা...
বাংলাদেশের জাতীয় সংসদ বর্তমানে বেশ প্রাণবন্ত এবং দেশের গণতান্ত্রিক ব্যবস্থা আরও শক্তিশালী হয়েছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) বাংলাদেশ অফিসের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার।
ভারতের রাজধানী নয়াদিল্লির মালভিয়া নগরে ভয়াবহ আগুনের ঘটনায় আট বাংলাদেশি আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী সীমান্তে ২৮ জন বাংলাদেশি নারী, পুরুষ ও শিশুকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।  বৃহস্পতিবার (৪ জুন) ভোর চারটার দিকে বিএসএফের...
ঘোষিত হলো ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার। চলচ্চিত্র শিল্পে গৌরবোজ্জ্বল ও অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর ২৮টি ক্যাটেগরিতে মোট ৩২ জন বিশিষ্ট শিল্পী ও কলাকুশলীকে এই মর্যাদাপূর্ণ পুরস্কারের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর